বিষয়বস্তুতে চলুন

হাইব্রিড থিওরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাইব্রিড থিওরি
পতাকা বহনকারী ডানা বিশিষ্ট একজন সৈনিকের স্টেনসিল করা চিত্রকর্ম। শিল্পীর নাম উপরে দেখানো হয়েছে এবং অ্যালবামের নামটি সৈনিকের পাশে দেখানো হয়েছে।
কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখ২৪ অক্টোবর ২০০০ (2000-10-24)[]
শব্দধারণের সময়মার্চ–জুলাই ২০০০
স্টুডিওএনআরজি (লস এঞ্জেলস)
ঘরানা
দৈর্ঘ্য৩৭:৪৫
সঙ্গীত প্রকাশনীওয়ার্নার ব্রোস.
প্রযোজকডন গিলমোর
লিংকিন পার্ক কালক্রম
হাইব্রিড থিওরি ইপি
(১৯৯৯)
হাইব্রিড থিওরি
(২০০০)
রিএনিমেশন
(২০০২)
লিংকিন পার্ক স্টুডিও কালক্রম
হাইব্রিড থিওরি
(২০০০)
মেটিওরা
(২০০৩)
হাইব্রিড থিওরি থেকে একক গান
  1. "ওয়ান স্টেপ ক্লোজার"
    মুক্তির তারিখ: আগস্ট ২৯, ২০০০[]
  2. "ক্রলিং"
    মুক্তির তারিখ: এপ্রিল ২, ২০০১[]
  3. "পেপারকাট"
    মুক্তির তারিখ: জুন ১৮, ২০০১[]
  4. "ইন দি এন্ড"
    মুক্তির তারিখ: অক্টোবর ৯, ২০০১[]

হাইব্রিড থিওরি ([HYBRID THEORY]) মার্কিন রক ব্যান্ড লিংকিন পার্কের প্রথম স্টুডিও অ্যালবাম, যা ২৪ অক্টোবর ২০০০ সালে ওয়ার্নার ব্রাদার্স রেকর্ডস থেকে প্রকাশিত হয়। এটি ক্যালিফোর্নিয়ার উত্তর হলিউডের এনআরজি রেকর্ডিংস-এ রেকর্ড করা হয় এবং ডন গিলমোর প্রযোজনা করেন। অ্যালবামের গানের বিষয়বস্তু মূলত প্রধান কণ্ঠশিল্পী চেস্টার বেনিংটনের কৈশোরে অভিজ্ঞ নানা সমস্যার উপর ভিত্তি করে, যার মধ্যে ছিল মাদকের অপব্যবহার, পরিবারের ক্রমাগত ঝগড়া এবং শেষ পর্যন্ত বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ। হাইব্রিড থিওরি নামটি ব্যান্ডের আগের নাম থেকে নেওয়া হয়েছে এবং এটি সঙ্গীত তত্ত্ব ও ভিন্নধর্মী ধারার মিশ্রণের ধারণাকেও প্রকাশ করে। এটি ব্যান্ডের একমাত্র অ্যালবাম যেখানে বেজ গিটারিস্ট ডেভ "ফিনিক্স" ফ্যারেল বাজাননি, তবে তিনি ব্যান্ডের সদস্য ও এর কিছু গানের গীতিকার হিসেবে কৃতিত্ব পেয়েছেন।

হাইব্রিড থিওরি থেকে চারটি একক গান প্রকাশিত হয়: "ওয়ান স্টেপ ক্লোজার", "ইন দ্যি এন্ড", "ক্রলিং" এবং "পেপারকাট"—যেগুলো লিংকিন পার্ককে মূলধারার জনপ্রিয়তায় নিয়ে যায়। এর মধ্যে "ইন দ্যি এন্ড" সবচেয়ে সফল হলেও, সবগুলো এককই আজও ব্যান্ডের অন্যতম জনপ্রিয় গান। যদিও "রানঅ্যাওয়ে", "পয়েন্টস অফ অথরিটি" এবং স্পেশাল এডিশন বোনাস ডিস্ক অ্যালবামের "মাই ডিসেম্বার" একক হিসেবে প্রকাশিত হয়নি, তবুও অ্যালবামের সামগ্রিক সাফল্যের কারণে সেগুলোও অল্টারনেটিভ রক রেডিও স্টেশনে ছোটখাটো হিট হয়ে ওঠে।

প্রকাশের পর অ্যালবামটি সাধারণভাবে সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পায় এবং বাণিজ্যিকভাবেও বিশাল সাফল্য অর্জন করে। মার্কিন বিলবোর্ড ২০০-এ দ্বিতীয় স্থানে পৌঁছে, এটি রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ আমেরিকা (আরআইএএ) কর্তৃক ১২× প্লাটিনাম স্বীকৃতি পায়। এটি আরও ১৫টি দেশের শীর্ষ ১০-এ স্থান পায় এবং বিশ্বব্যাপী ৩২ মিলিয়ন কপি বিক্রি হয়, যা ১৯৮৭ সালে গানস অ্যান্ড রোজেসের অ্যাপেটাইট ফর ডেস্ট্রাকশন-এর পর সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রথম অ্যালবাম। ৪৪তম গ্র্যামি পুরস্কারে "ক্রলিং" গানটির জন্য এটি সেরা হার্ড রক পারফরম্যান্স পুরস্কার জেতে।

২০২০ সালের ১৩ আগস্ট ওয়ার্নার রেকর্ডস হাইব্রিড থিওরি-এর ২০তম বার্ষিকী উপলক্ষে একটি পুনঃপ্রকাশ-এর ঘোষণা দেয়।[][] একই সময়ে আগে প্রকাশিত না হওয়া একটি ডেমো গান "শি কুডন্ট" প্রকাশিত হয়।[]

প্রেক্ষাপট

[সম্পাদনা]
টেক্সাসে পারফর্ম করছেন চেস্টার বেনিংটন
টেক্সাসে সরাসরি গান গাইছেন বেনিংটন

হাই স্কুলের বন্ধু মাইক শিনোদা, ব্র্যাড ডেলসন এবং রব বোরডন ১৯৯৬ সালে জিরো (Xero) নামে একটি র‌্যাপ রক ব্যান্ড গঠন করেন। গ্র্যাজুয়েশনের পর তারা ব্যান্ডে জোসেফ হান, ডেভ "ফিনিক্স" ফ্যারেল এবং মার্ক ওয়েকফিল্ডকে যুক্ত করেন। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও ১৯৯৬ সালে শিনোদার শোবার ঘরে তৈরি অস্থায়ী স্টুডিওতে গান রেকর্ড ও প্রযোজনা শুরু করেন তারা। এর ফলস্বরূপ ১৯৯৭ সালের নভেম্বরে জিরো শিরোনামের একটি চার-ট্র্যাক ডেমো অ্যালবাম প্রকাশিত হয়।[] সেই সময় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ডেলসন ব্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেন জেফ ব্লু-এর, যিনি জোম্বা মিউজিক-এর এঅ্যান্ডআর-এর ভাইস প্রেসিডেন্ট এবং ডেলসনের কলেজ ইন্টার্নশিপের তত্ত্বাবধায়ক ছিলেন। ব্লু ব্যান্ডে আগ্রহী হলেও তাতে রেকর্ড চুক্তি হয়নি। ১৯৯৮ সালে জিরোর একটি পারফরম্যান্স দেখে ব্লু মনে করেন ব্যান্ডের নতুন কণ্ঠশিল্পী প্রয়োজন।[] রেকর্ড লেবেল না পাওয়ায় হতাশ হয়ে ওয়েকফিল্ড এবং ফ্যারেল ব্যান্ড ছেড়ে যান।[][১০]

পরে ব্লু অ্যারিজোনার গায়ক চেস্টার বেনিংটনের সুপারিশ করে, যিনি আগে গ্রে ডেজ-এর সদস্য ছিলেন। ১৯৯৯ সালের ২০ মার্চ বেনিংটনের ২৩তম জন্মদিনে, ব্লু তাকে ফোন করেন এবং পরের দিন জিরোর অপ্রকাশিত রেকর্ডিংয়ের টেপ পাঠান। একটি টেপে ওয়েকফিল্ডের কণ্ঠ ছিল, আরেকটিতে শুধু যন্ত্রসংগীত — যেখানে ব্লু বেনিংটনের কাছে গানগুলোর “নিজস্ব ব্যাখ্যা” চেয়েছিলেন।[১১] বেনিংটন যন্ত্রসংগীতের উপর নতুন কণ্ঠ লিখে ও রেকর্ড করে ব্লু-এর কাছে পাঠান।[১২] ২৩ মার্চের মধ্যে বেনিংটন লস অ্যাঞ্জেলেসে এসে জিরোর জন্য অডিশন দেন।[১১] ব্যান্ড বহুজনকে কণ্ঠশিল্পী হিসেবে অডিশন করালেও, শিনোদা স্বীকার করেন যে প্রথমে বেনিংটনের চেহারা দেখে কিছুটা সংশয় হয়েছিল, কিন্তু পারফরম্যান্সে তিনি অন্যদের তুলনায় অনেক এগিয়ে ছিলেন।[১৩] ডেলসনের ভাষায়, “[বেনিংটন] সত্যিই ছিল ধাঁধার শেষ টুকরো [...] আমরা কারো মধ্যেই তার প্রতিভার কাছাকাছি কিছু দেখিনি।”

বেনিংটন আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর পাঁচ সদস্য মিলে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখেন হাইব্রিড থিওরি।[১১][১৩] বেসিস্ট কাইল ক্রিস্টনারকে সাময়িকভাবে নেওয়া হয়;[১৪] এই সদস্যদের নিয়ে ব্যান্ড একটি স্ব-শিরোনামযুক্ত ইপি প্রকাশ করে। স্ট্রিট টিম-এর মাধ্যমে এই ইপি মূলত ইন্টারনেট চ্যাটরুম ও ফোরামে প্রচারিত হয়।[১৫][১৬] ১৯৯৯ সালের অক্টোবরে ক্রিস্টনার ব্যান্ড ছেড়ে যান। তার জায়গায় স্কট কোজিওল এবং ইয়ান হর্নবেক আসেন, যারা ডেলসনের পাশাপাশি ব্যান্ডের রেকর্ডিংয়ে বেজ বাজান।[১৪] এখনও চুক্তিবদ্ধ না হওয়ায় ব্যান্ড আবারও ব্লু-এর দ্বারস্থ হয়, যিনি তখন জোম্বা ছেড়ে ওয়ার্নার ব্রাদার্স রেকর্ডস-এর ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন;[১৭] ১৯৯৯ সালের নভেম্বরে ব্যান্ডটি চুক্তিবদ্ধ হয়।[১৫] পরে তারা ব্যান্ডের নাম আবার পরিবর্তন করে রাখে লিংকিন পার্ক।[১১][১৮]

রচনা ও রেকর্ডিং

[সম্পাদনা]

হাইব্রিড থিওরি অ্যালবামের যে সংগীত পরবর্তীতে জনপ্রিয় হয়, তা প্রথম তৈরি হয়েছিল ১৯৯৯ সালে একটি নয়-গানের ডেমো টেপ হিসেবে। ব্যান্ডটি এই টেপটি বিভিন্ন রেকর্ড কোম্পানিতে পাঠায় এবং রেকর্ডিং ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের জন্য মোট ৪২টি শো-তে পারফর্ম করে, যার মধ্যে ছিল লস অ্যাঞ্জেলেসের প্রমোটার মাইক গ্যালাক্সির আয়োজন করা “দ্য গিগ অন মেলরোজ”-এর শোও।[১২][১৯] তবে শুরুতে তাদেরকে বেশিরভাগ বড় রেকর্ড লেবেল এবং কিছু স্বতন্ত্র লেবেল প্রত্যাখ্যান করে।[১১] শেষ পর্যন্ত, ১৯৯৯ সালে ওয়ার্নার ব্রোস রেকর্ডস তাদের সঙ্গে চুক্তি করে—এর পেছনে মূল ভূমিকা ছিল জেফ ব্লু-এর, যিনি জোম্বা থেকে পদত্যাগ করার পর ওয়ার্নারে যোগ দিয়েছিলেন।[১১][১২][২০]

নতুন একটি ব্যান্ডের প্রথম অ্যালবামের প্রযোজক খুঁজে পাওয়া কঠিন ছিল। শেষ পর্যন্ত, ডন গিলমোর দায়িত্ব নিতে রাজি হন[১২] এবং অ্যান্ডি ওয়ালেস-কে মিক্সার হিসেবে নিয়োগ করা হয়। রেকর্ডিং সেশন শুরু হয় ২০০০ সালের মার্চে লস এঞ্জেলসের উত্তর হলিউডে এনআরজি রেকর্ডিং স্টুডিওসে এবং তা চার মাস স্থায়ী হয়।[২১] এই রেকর্ডিংয়ে মূলত ডেমো টেপের গানগুলোই আবার রেকর্ড করা হয়। শিনোদার র‍্যাপ অংশগুলো মূল সংস্করণ থেকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়, তবে অধিকাংশ কোরাস অপরিবর্তিত থাকে।[২২] ডেভ ফ্যারেল এবং কাইল ক্রিস্টনার উপস্থিত না থাকায় ব্যান্ড স্কট কোজিওল এবং ইয়ান হর্নবেককে অস্থায়ী বেজবাদক হিসেবে নিয়োগ দেয়। এছাড়া ডেলসন নিজেও অ্যালবামের বেশিরভাগ গানে বেজ বাজান।[২৩] "উইথ ইউ" গানটির অতিরিক্ত বিট প্রদান করেন ডাস্ট ব্রাদার্স।[২৪]

হাইব্রিড থিওরি অ্যালবামের গানের কথা শিনোদা ও বেনিংটন লিখেছিলেন, যার কিছু অংশ তৈরি হয়েছিল মার্ক ওয়েকফিল্ডের সঙ্গে আগের ডেমো কাজ থেকে।[১১] শিনোদা গানগুলোর কথা ব্যাখ্যা করেন “সার্বজনীন অনুভূতি, আবেগ ও অভিজ্ঞতার প্রকাশ” হিসেবে — তিনি বলেন: “এই সব প্রতিদিনকার আবেগ যা তুমি ভাবো, বলো, অনুভব করো।”[২৫][২৬] ২০০২ সালের শুরুতে বেনিংটন রোলিং স্টোন-এ বলেন:

এটা খুব সহজ — 'দেখো আমি কত কষ্টে আছি' — এভাবেই 'ক্রলিং' গানটা এসেছে: আই কান্ট টেক মাইসেল্ফ (আমি নিজেকে সহ্য করতে পারি না)। কিন্তু গানটি আসলে নিজের কাজের দায়িত্ব নেওয়া নিয়ে। আমি কোথাও 'তুমি' বলিনি। গানটা আসলে এই কথা বলে যে আমি নিজেই এর জন্য দায়ী — আমার ভিতরে এমন কিছু আছে যা আমাকে টেনে নিচে নামিয়ে দেয়।[১১]

সুর-সংগীত ও গঠন

[সম্পাদনা]

হাইব্রিড থিওরি অ্যালবামের সংগীত বিভিন্ন উৎস থেকে অনুপ্রেরণা নিয়েছে। বেনিংটনের গায়কী ভঙ্গি ডিপেশ মোড এবং স্টোন টেম্পল পাইলটসের মতো ব্যান্ডের দ্বারা প্রভাবিত।[১১] গিটারিস্ট ব্র্যাড ডেলসনের রিফ ও বাজানোর কৌশল ডেফটোন্স, গানস অ্যান্ড রোজেস,[১২] ইউটু এবং দ্য স্মিথস এর ধাঁচে গঠিত।[১১] গানগুলোর কথার বিষয়বস্তু মূলত বেনিংটনের শৈশবের নানা সমস্যা ঘিরে আবর্তিত—যার মধ্যে ছিল নিয়মিত ও অতিরিক্ত মাদক এবং মদ্যপানের আসক্তি,[১১] তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ, একাকীত্ব,[২৭] হতাশা এবং ব্যর্থ সম্পর্কের পরবর্তী মানসিক অভিঘাত।[২৮] ধরনগত দিক থেকে এই অ্যালবামটিকে ন্যূ মেটাল,[২৯][৩০][৩১][৩২][৩৩][৩৪] র‍্যাপ মেটাল,[২৯][৩৫][৩৬][৩৭] র‍্যাপ রক,[৩৮][৩৯][৪০][৪১] অল্টারনেটিভ মেটাল,[৪১][৪২] অল্টারনেটিভ রক,[৪৩] এবং হার্ড রক[৪৪][৪৫] ঘরানার মধ্যে ফেলা হয়।

এই অ্যালবাম থেকে চারটি একক গান (সিঙ্গেল) প্রকাশিত হয়েছিল। "ওয়ান স্টেপ ক্লোজার", যা অ্যালবামের দ্বিতীয় ট্র্যাক এবং প্রথম একক, সেটি ধাপে ধাপে রেকর্ড করা হয় যখন লিঙ্কিন পার্ক "রানঅ্যাওয়ে" নিয়ে সমস্যায় পড়েছিল। এই গানটিতে গিটার রিফ এবং শুরুতে ইলেকট্রনিক পারকাশনের ব্যবহার রয়েছে, যা পরবর্তীতে বিকৃত গিটারের শব্দ এবং আক্রমণাত্মক ড্রামের সঙ্গে একটি ব্রিজ অংশে রূপ নেয়।[৪৬] গানটি বিশেষভাবে জনপ্রিয় "শাট আপ হোয়েন আই’ম টকিন’ টু ইউ!" লাইনটির জন্য, যা এক মিনিট ৪৮ সেকেন্ডে বেনিংটনের চিৎকারে শোনা যায়।[৪৬][৪৭] "ওয়ান স্টেপ ক্লোজার"-এর মিউজিক ভিডিও লস অ্যাঞ্জেলেসের সাবওয়েতে চিত্রায়িত হয় এবং এটি তাৎক্ষণিকভাবে জনপ্রিয় হয়ে ওঠে, এমটিভি সহ বিভিন্ন মিউজিক চ্যানেলে বারবার সম্প্রচারিত হয়।[১২][৪৮] ভিডিওটিতে ব্যান্ডের সঙ্গে অন্তর্বর্তীকালীন বেসিস্ট স্কট কোজিওলকে বাজাতে দেখা যায়।[৪৮]

দ্বিতীয় একক গান ছিল "ক্রলিং", যেটিকে বেনিংটন বর্ণনা করেছিলেন এইভাবে: "এই গানটি এমন এক অনুভূতি নিয়ে, যেখানে মনে হতো আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি—মাদক আর মদ্যপানের কারণে"।[৪৯]

"পেপারকাট" ছিল অ্যালবামের তৃতীয় একক, যার কথায় ভ্রম-বাতুলতার বিষয়টি ফুটে উঠেছে। গানটির মিউজিক ভিডিওতে দেখা যায় ব্যান্ডটি একটি হলওয়ের ভেতর পারফর্ম করছে, যার বিপরীত পাশে একটি সম্পূর্ণ অন্ধকার ঘর; সেই ঘরের দেয়ালে গানটির কথা লেখা। ভিডিওতে বিভিন্ন অতিপ্রাকৃত উপাদান রয়েছে এবং বিশেষ প্রযুক্তির সাহায্যে এমন ভিজ্যুয়াল দেখানো হয়েছে, যেমন শিনোদার আঙুল "লম্বা হয়ে যাওয়া" বা বোরডনের মুখ "গলে যাওয়া"।[৫০]

অ্যালবামের চতুর্থ ও শেষ একক "ইন দি এন্ড" প্রকাশিত হয় ২০০১ সালের ৯ অক্টোবর। এই গানটিতে শিনোদার বাজানো একটি স্বতন্ত্র পিয়ানো রিফ উল্লেখযোগ্য। শিনোদার র‍্যাপ অংশে শুরু হয় গানটি, পরে কোরাসে যুক্ত হয় বেনিংটনের কণ্ঠ। গানটির ভিডিও ধারণ করা হয়েছিল ২০০১ সালের ওজফেস্ট ট্যুর চলাকালীন বিভিন্ন জায়গায়, এবং এটি পরিচালনা করেছিলেন নাথান "কার্মা" কক্স ও ব্যান্ডের ডিজে জোসেফ হান—যিনি পরবর্তীতে ব্যান্ডের আরও অনেক ভিডিও পরিচালনা করেন ("পেপারকাট"-এর ভিডিওর পরিচালকও এই দুজন ছিলেন)।[৫১][৫২] যদিও "ইন দ্য এন্ড"-এর ব্যাকগ্রাউন্ড ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে ধারণ করা হয়েছিল, ব্যান্ডের পারফরম্যান্স অংশ ধারণ করা হয়েছিল লস অ্যাঞ্জেলেসের একটি স্টুডিওতে। ভিডিওতে ব্যাপক কম্পিউটার গ্রাফিক্স (সিজিআই) ও কম্পোজিটিং ব্যবহার করা হয়। স্টুডিওতে শুটিংয়ের সুবিধায় ভিডিওর শেষ দিকে হান ও কক্স স্টেজের উপর পানি ছিটিয়ে ব্যান্ডকে ভিজিয়ে দেন।[৫৩] এই ভিডিওটি ২০০২ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে "সেরা রক ভিডিও" পুরস্কার জিতে নেয়।[৫৪]

অ্যালবামের চতুর্থ ট্র্যাক "পয়েন্টস অব অথরিটি"-এর একটি আলাদা মিউজিক ভিডিও রয়েছে, যেটি ব্যান্ডের প্রথম ডিভিডি ফ্র্যাট পার্টি অ্যাট দ্য প্যানকেক ফেস্টিভ্যাল-এ অন্তর্ভুক্ত। ড্রামার রব বোরডন গানটির রেকর্ডিং প্রসঙ্গে বলেন: "ব্র্যাড একটি রিফ তৈরি করে বাড়ি চলে যায়। মাইক সেটিকে টুকরো করে কম্পিউটারে সাজিয়ে নতুনভাবে তৈরি করে [...] ব্র্যাডকেই পরে কম্পিউটার থেকে নিজের অংশ শিখতে হয়।" গানটি সম্পর্কে ডেলসন বলেন, শিনোদা ছিলেন "একজন প্রতিভাবান", এমনকি "ট্রেন্ট রেজনরের মতো প্রতিভাসম্পন্ন"।[১১]

অ্যালবামের শিল্পকর্ম

[সম্পাদনা]

হাইব্রিড থিওরি ছিল লিঙ্কিন পার্কের প্রথম অ্যালবাম। মাইক শিনোদা, যিনি পেশাদার সংগীতশিল্পী হওয়ার আগে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেন, তিনি বলেন—তারা নিজেদের উপস্থাপনের ধরন ঠিক করতে বই ঘেঁটে অনুপ্রেরণা নিয়েছিলেন। এর ফলাফল ছিল ডানা লাগানো এক সৈনিকের ছবি, যেটি শিনোদা নিজেই এঁকেছিলেন। চেস্টার বেনিংটনের মতে, সৈনিকের ক্লান্তচোখ ও তুচ্ছ ফড়িং ডানার মিশ্রণে ব্যান্ডটির কঠোর ও কোমল সংগীত উপাদানের সংমিশ্রণ বোঝানো হয়েছে।[৫৫] এই শিল্পশৈলী মূলত স্টেনসিল গ্রাফিতি দ্বারা প্রভাবিত ছিল, বিশেষ করে ব্যাঙ্কসির প্রাথমিক কাজগুলো দ্বারা।[৫৬] কভার ছবির পেছনে অ্যালবামের বিভিন্ন গানের কথাগুলো এলোমেলোভাবে লেখা আছে, তবে "ওয়ান স্টেপ ক্লোজার" গানটির কথা সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান।[৫৭]

হাইব্রিড থিওরি-এর সফলতার পর লিঙ্কিন পার্ককে বিভিন্ন রক কনসার্ট ও সফরে আমন্ত্রণ জানানো হয়, যার মধ্যে ছিল ওজফেস্ট, ফ্যামিলি ভ্যালুজ ট্যুর, কে-আর-ও-কিউ-এফ-এম-এর অলমোস্ট অ্যাকুস্টিক ক্রিসমাস এবং ব্যান্ডের নিজস্ব আয়োজন প্রোজেক্ট রেভল্যুশন। এই সফরে তাদের সঙ্গে পারফর্ম করে সাইপ্রেস হিল এবং অ্যাডেমার মতো ব্যান্ডগুলোও।[১১][২০] এই সময়ে ব্যান্ডটি তাদের মূল বেজবাদক ডেভ "ফিনিক্স" ফারেলকে দলে ফিরিয়ে আনে।[১১] ২০০১ ও ২০০২ সালে সফর চলাকালীন ব্যান্ডটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি অনলাইন জার্নাল রাখে, যেখানে প্রতিটি সদস্য নিজস্ব নোট লিখতেন। যদিও এই নোটগুলি এখন আর ওয়েবসাইটে নেই, ভক্তদের সাইটে পাওয়া যায়।[৫৮] ২০০১ সালে লিঙ্কিন পার্ক মোট ৩২৪টি শো করে।[১১]

গানের তালিকা

[সম্পাদনা]

সকল গানের গীতিকার লিংকিন পার্ক (চেস্টার বেনিংটন, রব বোরডন, ব্র্যাড ডেলসন, জোসেফ হান, মাইক শিনোদা), উল্লেখিত স্থান ব্যতীত।

নং.শিরোনামরচয়িতাদৈর্ঘ্য
১."পেপারকাট" ৩:০৪
২."ওয়ান স্টেপ ক্লোজার" ২:৩৫
৩."উইথ ইউ"৩:২৩
৪."পয়েন্টস অব অথরিটি" ৩:২০
৫."ক্রলিং" ৩:২৯
৬."রানঅ্যাওয়ে"
  • লিংকিন পার্ক
  • মার্ক ওয়েকফিল্ড
৩:০৩
৭."বাই মাইসেল্ফ" ৩:০৯
৮."ইন দি এন্ড" ৩:৩৬
৯."এ প্লেস ফর মাই হেড"
৩:০৪
১০."ফরগটেন"
  • লিংকিন পার্ক
  • ওয়েকফিল্ড
  • ফ্যারেল
৩:১৪
১১."কিউর ফর দ্য ইছ" ২:৩৭
১২."পুশিং মি অ্যাওয়ে" ৩:১১
মোট দৈর্ঘ্য:৩৭:৪৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Childers, Chad (২৪ অক্টোবর ২০২০)। "20 Years Ago: Linkin Park Unleash 'Hybrid Theory'"Loudwire। ২১ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২০
  2. "Going For Adds" (পিডিএফ)Radio & Records। ২৫ আগস্ট ২০০০। পৃ. ১০৪, ১০৮, ১১৬।
  3. "'Crawl' or Nothing!"NME। ২ মার্চ ২০০১। ২৭ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৪
  4. "New Releases This Week: Singles" (পিডিএফ)Music Week। ১৬ জুন ২০০১। পৃ. ৩১। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২
  5. Dean, Maury (২০০৩)। Rock N Roll Gold Rush: A Singles। Algora। আইএসবিএন ৯৭৮০৮৭৫৮৬২০৭১। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২১
  6. 1 2 "Linkin Park Drops Previously Unreleased 'Hybrid Theory' Demo 'She Couldn't'"। ১৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০
  7. Available for Preorder: Linkin Park Hybrid Theory 20th Anniversary Super Deluxe Edition - IGN (ইংরেজি ভাষায়), ১৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২০
  8. 1 2 Hosken, Patrick। "Linkin Park - AskMen"AskMen। ১ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৪
  9. Perez Hollingsworth, Ashley (১৬ ফেব্রুয়ারি ২০২১)। "Interview: Jeff Blue Reflects On The Struggles, Frustrations, And Joys Of Working With Linkin Park"Genre Is Dead। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২২
  10. Fuoco, Christina (৪ ফেব্রুয়ারি ২০০৪)। "LiveDaily Interview: Linkin Park's Dave 'Phoenix' Farrell"Livedaily। ১২ জানুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০০৮
  11. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 Fricke, David (১৪ মার্চ ২০০২)। "Linkin Park: David Fricke Talks to Chester Bennington About 'Hybrid Theory' Success"Rolling Stone। ২১ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  12. 1 2 3 4 5 6 "Everybody loves a success story."। The LP Association। ৭ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০০৭
  13. 1 2 Bryant, Tom (২৩ জানুয়ারি ২০০৮)। "Linkin Park, Kerrang!"Kerrang!। ২৭ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১২
  14. 1 2 Dillon, Nancy (৯ নভেম্বর ২০২৩)। "Linkin Park Sued by Bassist Seeking Royalties on 'More Than 20 Songs'"Rolling Stone। ৮ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৪
  15. 1 2 Tyrangiel, Josh (২৮ জানুয়ারি ২০০২)। "Linkin Park steps out"Time। ৩০ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০০৭
  16. Saulmon, Greg (২০০৬)। Linkin Park; Contemporary musicians and their music। The Rosen Publishing Group। পৃ. ১৯–২০। আইএসবিএন ৯৭৮-১-৪০৪২-০৭১৩-৪। ২১ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০০৯
  17. Turman, Katherine (২০ জুলাই ২০১৭)। "Chester Bennington and Linkin Park: A Musical Legacy of Darkness and Hope"Variety। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৯
  18. Hickie, James (২৪ অক্টোবর ২০১৯)। "Linkin Park: The Inside Story of Hybrid Theory"Kerrang!। ২৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৯
  19. "Complete Linkin Park discography"। The LP Association। ২৭ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০০৭
  20. 1 2 Sculley, Alan। "Linkin Park interview with Rhythm"। Madison.com। ১১ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০০৭
  21. Rhode, Jason (৩০ নভেম্বর ২০১৫)। "Linkin Park's Hybrid Theory A Landmark Album 15 Years Later"Cryptic Rock (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২২
  22. "Linkin Park demos"। The LP Association। ২৮ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০০৭
  23. Childers, Chad (২৪ অক্টোবর ২০১৭)। "17 Years Ago: Linkin Park Unleash 'Hybrid Theory"Loudwire। ২২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৭
  24. Collar, Matt (৩০ জানুয়ারি ২০০১)। "Linkin Park Dig Up Dust Brothers Track"। MTV। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৭
  25. BBC Radio 1, Evening Session Interview with Steve Lamacq, June 13, 2001
  26. "BBC Session Interview"। LP Times। ডিসেম্বর ৯, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৯, ২০০৭
  27. "Chester Bennington biography"। The LP Association। ১৬ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০০৭
  28. "Sharpened review"। Sharpened.net। ১৩ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০০৭
  29. 1 2 "Come back, nu-metal, all is forgiven: Linkin Park go soft"The Irish Times। ২১ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৮
  30. Coyle, Doc (১৫ সেপ্টেম্বর ২০১৫)। "The 12 Most Underrated Nu Metal Albums"VH1। ১৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৫
  31. Yadav, Dylan (২২ সেপ্টেম্বর ২০১৬)। "Linkin Park - Hybrid Theory"। Immortalreviews.com। ২৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৭
  32. "10 Nu-Metal Albums You Need to Own"Revolvermag.com। ৯ সেপ্টেম্বর ২০১৪। ৬ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৪
  33. "Linkin Park – 'One More Light' Review"NME। ২১ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০
  34. "The 50 best nu metal albums of all time"। এপ্রিল ২০২২।
  35. Pappademas, Alex (২০ জুলাই ২০১৭)। "Revisit Our May 2003 Linkin Park Cover Story: How to Succeed in Rock n' Roll by Really, Really, Really Trying"Spin। ২৭ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৭
  36. Lynch, Joe (২০ জুলাই ২০১৭)। "Linkin Park's Landmark 'Hybrid Theory': Looking Back on the (Not So Nice) Reviews It Got In 2000"Billboard। ২৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৫
  37. "'One More Light' review: Linkin Park goes pop"Newsday। ২১ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৮
  38. "Get Linkin Park's Debut, "Hybrid Theory" for free!"। ১৩ মার্চ ২০১৬। ৩ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯
  39. "Linkin Park Albums Ranked"Loudwire। ২৩ জুন ২০১৬। ২৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯
  40. Hochman, Steve (২০ জানুয়ারি ২০০২)। "Linkin Park Tests a New 'Hybrid' Theory: Remixing the CD's Rap-Rock"La times। ১৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৭
  41. 1 2 Ramkissoon, Nikita। "Can I get an encore: Linkin Park live in Johannesburg"Times Live। ১৩ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৪
  42. Fricke, David (১৪ মার্চ ২০০২)। "Linkin Park: David Fricke Talks to Chester Bennington About 'Hybrid Theory' Success"। Rolling Stone। ২৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৭
  43. Hyden, Steven (২০ জুলাই ২০১৭)। "Linkin Park's Chester Bennington Was A Rock Star At A Time When Rock Stars Were Rare"। Uproxx। ১০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  44. Childers, Chad (৬ জুন ২০১৩)। "No. 10: Linkin Park, 'Hybrid Theory' – Best Debut Hard Rock Albums"Loudwire (ইংরেজি ভাষায়)। ১৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০
  45. Lipshutz, Jason (৫ অক্টোবর ২০২০)। "The Story Behind Every Song on Linkin Park's 'Hybrid Theory': 20th Anniversary Track-By-Track"Billboard। ৩০ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২১
  46. 1 2 "Sputnikmusic review"Sputnikmusic। ২৪ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০০৭
  47. Dickison, Stephanie (২৩ অক্টোবর ২০০১)। "Linkin Park: Hybrid Theory"PopMatters। ১২ ডিসেম্বর ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০০৭
  48. 1 2 "One Step Closer video info"। Forfeit the Game। ১৪ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০০৭
  49. Hyclak, Anna (১৭ জুলাই ২০০৯)। "Linkin Park's Bennington Discusses His Drug Addiction | SPIN | Newswire"। Spin। ১৪ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৩
  50. "Papercut"। Linkin Park। নভেম্বর ১৭, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ নভেম্বর ১৫, ২০১৫
  51. "An interview with bassist Phoenix"। Rough Edge। ১০ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০০৭
  52. "In the End facts"। Song Facts। ১৩ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০০৭
  53. "In the End facts"। Song Facts। ১৩ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০০৭
  54. "MTV Video Music Awards History"। Rock on the Net। ২৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০০৭
  55. "Bennington talks about the hybrid theory soldier"YouTube। ২৫ জুলাই ২০০৬। ৫ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০০৯
  56. "Linkin Park Talks Recording 'Hybrid Theory,' the Most Successful Debut Album of the Century"Complex। ৩১ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৮
  57. Smith, Thomas (২৮ অক্টোবর ২০১৫)। "Linkin Park's 'Hybrid Theory' Turns 15 – The Story Behind Nu-Metal's 'Breakthrough Moment"। October। ১০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৭
  58. "Linkin Park touring journal"। Forfeit the Game। ১১ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০০৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]