হাইদেস
| হাইদেস ᾍδης | |
|---|---|
| আবাস | গ্রিক পাতাল |
| প্রতীক | সাইপ্রেস, নার্গিস, চাবি, সাপ, পুদিনা গাছ, কুকুর, রথ |
| ব্যক্তিগত তথ্য | |
| মাতাপিতা | ক্রোনোস এবং রেয়া |
| সহোদর | পোসেইদন, দেমেতের, হেস্তিয়া, হেরা, জেউস |
| সঙ্গী | পের্সেফোনে |
| রোমান সমকক্ষ | দিস পাতের |
হাইদেস[ক] (প্রাচীন গ্রিক: ᾍδης, উচ্চারণ [háːi̯dɛːs]) বা হেইডিস[খ] প্রাচীন গ্রিক ধর্ম এবং পৌরাণিক কাহিনী মোতাবেক হলেন মৃত্যু ও ধনের দেবতা এবং গ্রিক পাতালপুরীর রাজা, যার সাথে তার নামটি সমার্থক হয়ে উঠেছে।[২] হাদেস ছিলেন ক্রোনোস এবং রেয়ার জ্যেষ্ঠ পুত্র, যদিও এর ফলে তিনি তার পিতা কর্তৃক উগরে দেওয়া শেষ পুত্রও ছিলেন।[৩] তিনি এবং তার ভাই, জেউস ও পসাইডন, তাদের পিতার প্রজন্মের দেবতা তিতানদের পরাজিত, ক্ষমতাচ্যুত এবং প্রতিস্থাপিত করেছিলেন[৪] এবং মহাবিশ্বের উপর যৌথ সার্বভৌমত্ব দাবি করেছিলেন। হাদেস পাতালপুরী, জেউস আকাশ এবং পোসেইদন সমুদ্র লাভ করেন; আর কঠিন পৃথিবী, যা দীর্ঘকাল ধরে গাইয়ার নিয়ন্ত্রণে ছিল, তা একই সাথে তিনজনের জন্যই উন্মুক্ত ছিল।
রোমান যুগের পৌরাণিক কাহিনীকাররা অবশেষে এত্রুস্কীয় দেবতা আইতা[৫] এবং রোমক দেবতা দিস পাতের ও অর্কুসকে হাদেসের সাথে সমতুল্য করেছিলেন এবং এই সমস্ত চরিত্রকে প্লুটোর সাথে একীভূত করেছিলেন, যা প্লুতোনের (প্রাচীন গ্রিক: Πлууτων) একটি লাতিন রূপ,[৬] যা নিজেই হাদেসকে দেওয়া একটি কোমল উপাধি (যার অর্থ "ধনী ব্যক্তি") ছিল।
পাদটীকা
[সম্পাদনা]- ↑ এই গ্রিক নামটির বাংলা প্রতিবর্ণীকরণে সাহায্য:আধ্বব/গ্রিক সহায়িকায় প্রদত্ত নীতিমালা অনুসরণ করা হয়েছে; প্রাচীন গ্রিক: ᾍδης, Attic Greek: [háːi̯dεːs], পরবর্তীতে [háːdeːs]।
- ↑ টেমপ্লেট:Lang-Hades, /ˈheɪdiːz/।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Clinton, p. 109. এই তারিখের জন্য দেখুন Lindner, Dahlinger, and Yalouris, p. 375.
- ↑ Cartwright, Mark, "Hades", World History Encyclopedia, সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৫.
- ↑ হোমেরের ইলিয়াডে 15.187 তার ভাষণে পোসেইদন এই বিপরীত ক্রমটি পছন্দ করেছেন।
- ↑ Apollod. 1.2.1
- ↑
Palmer, Abram Smythe (১৮৮২)। "Hades"। Folk-etymology: A Dictionary of Verbal Corruptions Or Words Perverted in Form Or Meaning, by False Derivation Or Mistaken Analogy। London: G. Bell and Sons। পৃ. ৪৮০। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৩।
একই শব্দের আরেকটি রূপ হতে পারে আইতা, হাদেস, এত্রুস্কীয় পৌরাণিক কাহিনীর প্লুতোন বা ছায়াদের রাজা, যার নামসহ মহিমান্বিত চিত্র কর্নেটোর গ্রোটো ডেল ওরকোর দেয়াল চিত্রে আবিষ্কৃত হয়েছে [...।]
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; ":6" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
| পুরাণ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
| বারো অলিম্পিয়ান |
| জিউস | হেরা | পসেইডন | হেডিস | হেস্তিয়া | দিমিতির | আফ্রোদিতি | আথেনা | অ্যাপোলো | আর্তেমিস | আরেস | হেফাইস্তোস | হার্মিস | দিয়োনুসোস |