বিষয়বস্তুতে চলুন

হলোদোমোর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(হলোডোমোর থেকে পুনর্নির্দেশিত)
হলোদোমোর
Голодомор
১৯৩৩ সালে, ইউক্রেনের রাজধানী খারকিভ-এর একটি রাস্তায় ক্ষুধার্ত কৃষকরা।
দেশসোভিয়েত ইউনিয়ন
অবস্থানসোভিয়েত ইউক্রেন, উত্তর কুবান,[১] কাজাখ ASSR
সময়কাল১৯৩২-১৯৩৩
মোট মৃত্যু
  • ইউক্রেনে প্রায় ৩৫ লক্ষ থেকে ৫০ লক্ষ; দেখুন মৃত্যুর সংখ্যা
  • কুবানে ৬২,০০০ থেকে কয়েক লক্ষ[২][৩]
  • ৩০০,০০০ এরও বেশি ইউক্রেনীয়দের কাজাখস্তানে মৃত্যু বা অভিবাসন[৪]
ত্রাণরাষ্ট্র কর্তৃক বিদেশী ত্রাণ প্রত্যাখ্যান করা হয়েছিল। ১৯৩৩ সালের ফেব্রুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে খাদ্য ও বীজ সহায়তা হিসেবে রাষ্ট্র কর্তৃক ১৭৬,২০০ এবং ৩২৫,০০০ টন শস্য সরবরাহ করা হয়েছিল।[৫]
পরিণতি
  • ইউক্রেনে জনসংখ্যার ব্যাপক হ্রাস
  • বিভিন্ন কারণে ১৯২৬ থেকে ১৯৩৯ সালের মধ্যে কুবানে ইউক্রেনীয় জনসংখ্যা ৯,১৫,০০০ থেকে কমে ১,৫০,০০০-এ দাঁড়িয়েছিল[৬]
  • দুর্ভিক্ষে কাজাখস্তানে ইউক্রেনীয়দের ৩৫% এরও বেশি লোক মারা গেছে[৭]

হলোদোমোর[ক] (ইউক্রেনীয়: Голодомо́р, অর্থ: "না খাইয়ে মারা") হলো ১৯৩২ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত সোভিয়েত ইউক্রেনে সংঘটিত একটি গণদুর্ভিক্ষ যাতে লক্ষ লক্ষ ইউক্রেনীয়কে হত্যা করা হয়েছিল। এটি ইউক্রেনীয় দুর্ভিক্ষ নামেও পরিচিত। [৯][১০] হলোডোমোর ১৯৩০-১৯৩৩ সালের বৃহত্তর সোভিয়েত দুর্ভিক্ষের অংশ ছিল যা সোভিয়েত ইউনিয়নের প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চলগুলিকে প্রভাবিত করেছিল।

যদিও বেশিরভাগ পণ্ডিত একমত যে দুর্ভিক্ষের মূল কারণ মূলত মানবসৃষ্ট, তবুও হলোডোমোর ইচ্ছাকৃত কিনা, এটি ইউক্রেনীয়দের লক্ষ্য করে করা হয়েছিল কিনা এবং এটি একটি গণহত্যা কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে, বিতর্কের মূল বিষয় হল সোভিয়েত ইউনিয়নের যেকোনো অঞ্চলে অনাহারের স্পষ্ট নির্দেশ দেওয়ার জন্য প্রত্যয়িত নথির অনুপস্থিতি। কিছু ঐতিহাসিক এই সিদ্ধান্তে উপনীত হন যে, ইউক্রেনীয় স্বাধীনতা আন্দোলনকে নির্মূল করার জন্য জোসেফ স্ট্যালিন ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষের পরিকল্পনা করেছিলেন। অন্যরা মনে করেন যে দুর্ভিক্ষটি মূলত দ্রুত সোভিয়েত শিল্পায়ন এবং কৃষির সমষ্টিকরণের পরিণতি ছিল। একটি মধ্যম অবস্থান হল যে দুর্ভিক্ষের প্রাথমিক কারণগুলি ছিল সমষ্টিকরণ প্রক্রিয়ার একটি অনিচ্ছাকৃত উপজাত। কিন্তু একবার এটি শুরু হয়ে গেলে, ইউক্রেনের সোভিয়েত নীতির বিরোধীতা এবং তাদের জাতীয়তাবাদী অনুভূতি দমন করার জন্য দূর্ভিক্ষকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল।

ইউক্রেন ছিল সোভিয়েত ইউনিয়নের বৃহত্তম শস্য উৎপাদনকারী রাজ্যগুলির মধ্যে একটি এবং ১৯৩০ সালে সোভিয়েত ইউনিয়নের অন্যান্য অংশের তুলনায় এখানে অযৌক্তিকভাবে বেশি শস্য কোটা ছিল। [১১] এর ফলে ইউক্রেন দুর্ভিক্ষের কারণে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। পণ্ডিত এবং সরকারি কর্মকর্তাদের দেয়া মৃতের সংখ্যা সম্পর্কে প্রাথমিক অনুমান ব্যাপকভাবে পরিবর্তিত হয়। ২০০৩ সালে ২৫টি দেশের স্বাক্ষরিত জাতিসংঘের একটি যৌথ বিবৃতিতে ঘোষণা করা হয়েছিল যে ৭০ লক্ষ থেকে ১ কোটি মানুষ মারা গিয়েছিল। সাম্প্রতিক সময়ের পন্ডিতগণ আরো কম সীমার অনুমান করেন, ৩৫ লক্ষ থেকে ৫০ লক্ষ। [১২]

১৯৮০-এর দশকে মিখাইল গর্বাচেভ কর্তৃক প্রবর্তিত গ্লাসনোস্ত আমলের আগ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে দুর্ভিক্ষের বিষয়ে জনসাধারণের আলোচনা নিষিদ্ধ ছিল। [১৩] ২০০৬ সাল থেকে, ইউক্রেন এবং জাতিসংঘের অন্যান্য ৩৩টি সদস্য রাষ্ট্র, ইউরোপীয় সংসদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ৩৫টি রাজ্য [১৪] সোভিয়েত সরকার কর্তৃক পরিচালিত হলোডোমোরকে ইউক্রেনীয় জনগণের বিরুদ্ধে গণহত্যা হিসেবে স্বীকৃতিদিয়েছে । ২০০৮ সালে, রাশিয়ান স্টেট ডুমা সোভিয়েত শাসনব্যবস্থার নিন্দা জানায় "যারা অর্থনৈতিক ও রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য মানুষের জীবনকে অবহেলা করেছে।" [১৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ ইউক্রেনীয়: Голодомо́р, আধ্বব: [ɦolodoˈmɔr];[৮] derived from ইউক্রেনীয়: морити голодом); Also literally known as "Extermination by Hunger" or "Hunger-extermination"
  1. ↑ Naimark 2010, পৃ. 70।
  2. ↑ Osadchenko ও Rudneva 2012।
  3. ↑ Boeck, Brian J. (৩০ অক্টোবর ২০২৩)। "দুর্ভিক্ষের জাতীয় ব্যাখ্যা জটিল করা: কুবানের মামলার পুনঃপরীক্ষা"। Harvard Ukraine Studies। ৩০ (1/4): ৪৮। জেস্টোর 23611465।
  4. ↑ Ohayon 2016।
  5. ↑ Davies ও Wheatcroft 2004, পৃ. 479–484।
  6. ↑ এলম্যান ২০০৭।
  7. ↑ ওহায়ন ২০১৬।
  8. ↑ Jones 2017, পৃ. 90।
  9. ↑ "How Joseph Stalin Starved Millions in the Ukrainian Famine"। HISTORY (ইংরেজি ভাষায়)। ১৬ এপ্রিল ২০১৯। ১৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪।
  10. ↑ Renate, Stark (২০১০)। "Holodomor, Famine in Ukraine 1932-1933: A Crime against Humanity or Genocide?"। Irish Journal of Applied Social Studies: Vol. 10: Iss. 1, Article 2। ডিওআই:10.21427/D7PQ8P। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  11. ↑ Kulchytsky 2017; Kulchytsky 2020; Kulchytsky 2008
  12. ↑ Gorbunova ও Klymchuk 2020; Kravchenko 2020; Marples 2007; Mendel 2018; Yefimenko 2021
  13. ↑ Serbyn 2005, পৃ. 1055-1061।
  14. ↑ "Wyoming becomes 32nd US state to recognize the Holodomor as genocide"। The New Voice of Ukraine। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৩।
  15. ↑ National Museum of the Holodomor 2019।