বিষয়বস্তুতে চলুন

হলুদ শাপলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হলুদ শাপলা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: প্লান্টি (Plante)
গোষ্ঠী: ট্র্যাকিওফাইট (Tracheophytes)
ক্লেড: অ্যাঞ্জিওস্পার্মস (Angiosperms)
বর্গ: Nymphaeales
পরিবার: নিম্ফিয়াচেয়া (Nymphaeaceae)
গণ: নিম্ফিয়া (Nymphaea)
উপগণ: Nymphaea subg. Hydrocallis
মার্ট. ও জুক.[]
প্রজাতি: N. amazonum
দ্বিপদী নাম
Nymphaea amazonum
মার্ট. ও জুক.[]
প্রতিশব্দ[]
  • Castalia amazonum (Mart. & Zucc.) Britton & P.Wilson
  • Leuconymphaea amazonum (Mart. & Zucc.) Kuntze
  • Nymphaea blanda f. amazonum (Mart. & Zucc.) Planch.
  • Nymphaea rudgeana var. amazonum (Mart. & Zucc.) Griseb.
  • Leuconymphaea goudotiana (Planch.) Kuntze
  • Nymphaea alboviridis A.St.-Hil.
  • Nymphaea amazonum var. forma-submersa Sagot
  • Nymphaea amazonum f. goudotiana (Planch.) Casp.
  • Nymphaea amazonum var. goudotiana (Planch.) Conard
  • Nymphaea blanda Hook.
  • Nymphaea foetida Gardner ex Planch.
  • Nymphaea goudotiana Planch.
  • Nymphaea integrifolia Salzm. ex Planch.
  • Nymphaea nocturna March ex Hook.

হলুদ শাপলা (বৈজ্ঞানিক নাম: Nymphaea amazonum) হলো মেক্সিকো থেকে ক্রান্তীয় দক্ষিণ আমেরিকা অঞ্চলের স্থানীয় শাপলা গোত্রের একটি প্রজাতি। এই প্রজাতির শাপলাটি বাংলাদেশে সৌন্দর্যবর্ধক উদ্ভিদ হিসেবে প্রচলিত করা হয়েছে।[]

বর্ণনা

[সম্পাদনা]
হেনরি শুমেকার কনার্ডের "দ্য ওয়াটারলিলিস: অ্যা মনোগ্রাফ অব দ্য জেনাস নিম্ফিয়া" থেকে হলুদ শাপলার উদ্ভিদতাত্ত্বিক প্রতিকৃতি।
হলুদ শাপলার উদ্ভিদতাত্ত্বিক প্রতিকৃতি

উদ্ভিদতাত্ত্বিক বৈশিষ্ট্য

[সম্পাদনা]

হলুদ শাপলা এক ধরনের জলজ গুল্মজাতীয় উদ্ভিস।[] এদের গাঢ় বাদামি থেকে কালো বর্ণের প্রায়-চোঙাকৃতির রাইজোম দৈর্ঘ্যে ১০ সেন্টিমিটার (৩.৯ ইঞ্চি) এবং চওড়ায় ৩ সেন্টিমিটার (১.২ ইঞ্চি) পর্যন্ত হতে পারে।[] চওড়া ডিম্বাকার থেকে উপবৃত্তাকার পত্রফলক দৈর্ঘ্যে প্রায় ৩২ সেন্টিমিটার (১৩ ইঞ্চি) এবং প্রস্থে প্রায় ২৬ সেন্টিমিটার (১০ ইঞ্চি) পর্যন্ত হতে পারে।[] পরিণত অবস্থায় পাতার অক্ষীয় দিকে অ্যাক্টিনোড্রোমাস শিরাবিন্যাসে স্পষ্ট গোলীয় শিরা দেখা যায়।[] বৃন্ত ৮ মিলিমিটার পর্যন্ত পুরু হতে পারে এবং এর শীর্ষে ট্রাইকোম বা বিশেষ ধরনের রোম চক্রাকারে অবস্থান করে।[]

জননগত বৈশিষ্ট্য

[সম্পাদনা]
"ডি নাট্যুরলিশেন ফ্লাঞ্জেনফামিলিয়েন : নেবস্ট ইহরেন গাটুঙ্গেন উন্ড ভিশটিগারেন আর্টেন, ইনসবেসোন্ডেরে ডেন নুটজফ্লাঞ্জেন" প্রকাশনা থেকে গৃহীত হলুদ শাপলার উদ্ভিদতাত্ত্বিক চিত্রাঙ্কন।

রাত্রিকালে প্রস্ফুটিত হলুদ শাপলার পুষ্প পানির ওপরে ভাসমান থাকে।[] ফুল ১০ মিলিমিটার পুরু পুষ্পবৃন্তে সংযুক্ত থাকে। পুষ্পবৃন্তের শীর্ষে কদাচিৎ চক্রাকার ট্রাইকোম নামক রোমের অস্তিত্ব পাওয়া যায়।[] পুষ্প সুগন্ধি।[][][] ফুলের গন্ধ পেট্রোল, জাইলল,[][] বেনজিন, পিডিবি, টারপেন্টাইন, বেনজল, জাইলিন ও অ্যাসিটোনের মিশ্রণের অনুরূপ বলে বর্ণিত হয়।[] উদ্ভিদে ঘনঘন ফল দেখা যায়।[] প্রতিটি ফলে ২২০০০টি পর্যন্ত বীজ থাকতে পারে।[] ডিম্বাকার বীজগুলো ১.৩ মিলিমিটার লম্বা এবং ০.৯ মিলিমিটার চওড়া।[] বীজগুলো মসৃণ, পাইলোজ জাতীয় রোমে আবৃত এবং অক্ষ বরাবর ট্রাইকোমের অবিচ্ছিন্ন একটি রেখা দেখা যায়।[]

কোষতত্ত্ব

[সম্পাদনা]

উদ্ভিদের ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা 2n = ১৮।[]

প্রজনন

[সম্পাদনা]

অযৌন প্রজনন

[সম্পাদনা]

হলুদ শাপলায় স্টোলন দেখা যায়।[] তবে তা বংশবৃদ্ধিকারী সিউড্যান্থিয়ায় পরিণত হয় না।[]

যৌন প্রজনন

[সম্পাদনা]

পানি ও প্রাণীদেহের মাধ্যমে বীজ বাহিত হয়ে বংশবিস্তার ঘটে।[]

শ্রেণীবিন্যাসবিদ্যা

[সম্পাদনা]

১৮৩২ সালে জার্মান উদ্ভিদবিজ্ঞানী কার্ল ফ্রিডরিখ ফিলিপ ফন মার্টিয়াসইয়োসেফ গেরহার্ড জুক্কারিনি প্রথম এই প্রজাতির বর্ণনা করেন।[]

টাইপ নমুনা

[সম্পাদনা]

প্রজাতির টাইপ নমুনা ব্রাজিল থেকে সংগৃহীত হয়েছে।[]

নিম্ফিয়া গণে অবস্থান

[সম্পাদনা]

প্রজাতিটি নিম্ফিয়া-এর উপগণ হাইড্রোক্যালিস-এর অন্তর্ভুক্ত।[]

সাবেক উপপ্রজাতি

[সম্পাদনা]

হলুদ শাপলাকে (Nymphaea amazonum) পূর্বে দুইটি উপপ্রজাতি Nymphaea amazonum উপপ্র. amazonum এবং Nymphaea amazonum উপপ্র. pedersenii হিসেবে বিভক্ত করা হতো।[] পরবর্তীতে এই শ্রেণীবিন্যাসকে বাতিল করা হয় এবং Nymphaea amazonum উপপ্র. pedersenii-কে ২০২১ সালে Nymphaea pedersenii নামে পৃথক প্রজাতি হিসেবে বর্ণনা করা হয়।[১০]

সংরক্ষণ অবস্থা

[সম্পাদনা]

মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন পুয়ের্তো রিকোতে হলুদ শাপলার বাসস্থান ধ্বংসের মুখে রয়েছে।[১১] কিউবায় কৃষিকাজের বিকাশ, বহিরাগত উদ্ভিদ ও প্রাণীর আগমন, পশুপালন, পলল জমা ও দূষণের প্রভাবে বাসস্থান কমে আসা এবং নষ্ট হয়ে যাওয়ার কারণে দেশটিতে হলুদ শাপলা বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত হয়েছে।[১২] ২০১৯ সালে প্রকাশিত "লিস্টে রুগ ডে লা ফ্লোর ভাস্কুলেয়ার ডে গুয়াডেলোপ" নামের তালিকায় হলুদ শাপলার "তথ্য অনুপলভ্য" (ডাটা ডেফিসিয়েন্ট) বলে উল্লেখ করা হয়েছে।[১৩]

বাস্তুসংস্থান

[সম্পাদনা]

বাসস্থান

[সম্পাদনা]

পাঁতানাওয়ের স্থায়ী পুষ্করণীতে এদের দেখা যায়।[১৪] এছাড়া বিভিন্ন হ্রদ ও খালেও এদের দেখা যায়।[১৫] কর্দম ও বালুর সংমিশ্রণ কিংবা বালুকাময় কোয়ার্টজপূর্ণ মাটিতে এদের জন্মাতে দেখা যায়।[১২] আর্দ্র পললভূমিতে এদের রাইজোম কিছুমাত্রায় খরাকাল কাটিয়ে টিকে থাকতে পারে। আমাজনের পলল সমভূমিতে হলুদ শাপলাকে বিভিন্ন জলজ এবং উভচর ঘাসের প্রজাতির সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়।[১৬]

পরাগায়ন

[সম্পাদনা]
সাইক্লোসেফালা ক্যাস্টানিয়া প্রজাতির পোকা হলুদ শাপলায় পরাগায়ন ঘটায়।[১৭]

হলুদ শাপলার শক্তিশালী গন্ধ সাইক্লোসেফালা জাতীয় গুবরে পোকাকে আকৃষ্ট করে।[১৮] গুবরে পোকার প্রজাতি সাইক্লোসেফালা ক্যাস্টানিয়া হলুদ শাপলায় পরাগায়ন ঘটাতে বিশেষভাবে পরিচিত।[১৭]

ব্যবহার

[সম্পাদনা]

হলুদ শাপলাকে ঔষধি ও খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।[] এদের রাইজোম খাওয়ার উপযোগী।[১৪] এর পানি থেকে সাইহ্যালোথ্রিনইমিডাক্লোপ্রিড কীটনাশক পরিশোষণের সক্ষমতা রয়েছে।[১৯][২০] আলসার চিকিৎসায় এটি জীবাণুরোধক বৈশিষ্ট্য প্রদর্শন করে।[২১] এর ফুল হার্পিস ও ইরাইসিপেলাসের চিকিৎসায় ব্যবহৃত হয়।[২২]

হলুদ শাপলার চাষ খুবই দুর্লভ।[] বাংলাদেশে সৌন্দর্যবর্ধক উদ্ভিদ হিসেবে এর স্থানীয়করণ করা হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 "Nymphaea amazonum Mart. & Zucc."Plants of the World Online (ইংরেজি ভাষায়)। Royal Botanic Gardens, Kew। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২৩
  2. 1 2 3 4 5 "Nymphaea amazonum Mart. & Zucc."ফ্লোরা এ ফুঙ্গা ডো ব্রাসিল (পর্তুগিজ ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  3. 1 2 3 স্টোফার্স, এএল; লিন্ডারম্যান, জেসি (১৯৭৯)। Flora of Suriname (ইংরেজি ভাষায়)। ব্রিল। পৃ. ৩৭৩–৩৭৫। আইএসবিএন ৯৭৮-৯০-০৪-০৬০৬২-৩। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  4. 1 2 3 4 5 6 7 8 9 10 11 ভিয়ারসেমা, জেএইচ (১৯৮৭)। A monograph of Nymphaea subgenus Hydrocallis (Nymphaeaceae)। সিস্টেমেটিক বোটানি মনোগ্রাফস। পৃ. ১–১১২।
  5. অটো, এফ; ডিট্রিশ, এ (১৮৫৬)। Allgemeine Gartenzeitung (জার্মান ভাষায়)। ভেরলাগ ডের নাউক'শে বুখহান্ডলুং। পৃ. ৬৪। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  6. লোচজি, এল (১৮৯৭)। Resultate der wissenschaftlichen Erforschung des Balatonsees (জার্মান ভাষায়)। ই. হোলৎসেল কমিশন, কৃষি মন্ত্রণালয়, হাঙ্গেরি। পৃ. ৭-পিএ৩৩। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  7. অটো, ই; মেটলার, আর (১৮৫৫)। Neue allgemeine deutsche Garten- und Blumenzeitung (জার্মান ভাষায়)। আর কিটলার। পৃ. ৪-পিএ৭৮। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  8. 1 2 হেঙ্কেল, এফ; রেহনেল্ট, এফ; ডিটমান, এল (১৯০৭)। Das Buch der Nymphaeaceen oder Seerosengewächse (জার্মান ভাষায়)। জার্মানি: হেঙ্কেল। পৃ. ৭৬। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  9. লট, এ (১৯৯৯)। Catálogo de angiospermas acuáticas de México: hidrófitas estrictas emergentes, sumergidas y flotantes। কুয়াদের্নোস দেল ইন্তিতিউতো দে বিয়োলোগিয়া (স্পেনীয় ভাষায়)। ইউনিভার্সিদাদ নাসিওনাল অটোনমা ডে মেহিকো। পৃ. ৯৩। আইএসবিএন ৯৭৮-৯৬৮-৩৬-৭৯২৮-৪। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  10. "Nymphaea pedersenii (Wiersema) C.T.Lima & Giul."Plants of the World Online (ইংরেজি ভাষায়)। Royal Botanic Gardens, Kew। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২৩
  11. উডবুরি, আরও (১৯৭৫)। Rare and Endangered Plants of Puerto Rico: A Committee Report (ইংরেজি ভাষায়)। মার্কিন কৃষি দপ্তর, মৃত্তিকা সংরক্ষণ পরিষেবা। পৃ. ৬১। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  12. 1 2 ক্রুজ, এজেইউ; গঞ্জালেজ-অলিভা, এল; কার্বো, আরএন (২০১০)। Libro rojo de la flora vascular de la provincia Pinar del Río (স্পেনীয় ভাষায়)। ইউনিভার্সিদাদ দে আলিকান্তে। পৃ. ৩১৭। আইএসবিএন ৯৭৮-৮৪-৯৭১৭-০৬১-১। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  13. "Nymphaea amazonum Mart. & Zucc., 1832"ইনভেন্টেয়ার ন্যাশনাল ডু প্যাট্রিমোয়েন নাটুরেল (ফরাসি ভাষায়)। ২২ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  14. 1 2 দামাসেনো-জুনিয়র, জিএ; পট, এ (২০২২)। Flora and Vegetation of the Pantanal Wetland। Plant and Vegetation (ইংরেজি ভাষায়)। স্প্রিঙ্গার ইন্টারন্যাশনাল পাবলিশিং। পৃ. ৭১০। আইএসবিএন ৯৭৮-৩-০৩০-৮৩৩৭৫-৬। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  15. লিওগিয়ের, এএইচ; মার্টোনেল, এলএফ (২০০০)। Flora of Puerto Rico and Adjacent Islands: A Systematic Synopsis (ইংরেজি ভাষায়)। এড. দে লা ইউনিভার্সিদাদ। পৃ. ৫৮। আইএসবিএন ৯৭৮-০-৮৪৭৭-০৩৬৯-২। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  16. জাংক, উল্ফগ্যাং; পিয়েদাদ, মারিয়া (১৯৯৭)। "Plant Life in the Floodplain with Special Reference to Herbaceous Plants"। The Central Amazon Floodplain (ইংরেজি ভাষায়)। খণ্ড ১২৬। বার্লিন, হাইডেলবার্গ: স্প্রিঙ্গার বার্লিন হাইডেলবার্গ। পৃ. ১৪৭–১৮৫। ডিওআই:10.1007/978-3-662-03416-3_8আইএসবিএন ৯৭৮-৩-৬৪২-০৮২১৪-৬
  17. 1 2 কাউফম্যান, এল; ম্যালোরি, কে (১৯৯৩)। The Last Extinction (ইংরেজি ভাষায়)। নিউ ইংল্যান্ড অ্যাকুরিয়াম কর্পোরেশন, এমআইটি প্রেস। পৃ. ৭৯। আইএসবিএন ৯৭৮-০-২৬২-৬১০৮৯-৬। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  18. হেকম্যান, সিডব্লিউ (২০১৩)। The Pantanal of Poconé: Biota and Ecology in the Northern Section of the World's Largest Pristine Wetland। মনোগ্রাফি বায়োলজিকি (ইংরেজি ভাষায়)। স্প্রিঙ্গার নেদারল্যান্ডস। পৃ. ১৭৮। আইএসবিএন ৯৭৮-৯৪-০১৭-৩৪২৩-৩। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  19. অরোরা, এনকে; কুমার, এন (২০১৯)। Phyto and Rhizo Remediation। Microorganisms for Sustainability (ইংরেজি ভাষায়)। স্প্রিঙ্গার ন্যাচার সিঙ্গাপুর। পৃ. ৯৮। আইএসবিএন ৯৭৮-৯৮১-৩২৯-৬৬৪-০। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  20. মালিক, জেএ (২০২২)। Advances in Bioremediation and Phytoremediation for Sustainable Soil Management: Principles, Monitoring and Remediation (ইংরেজি ভাষায়)। স্প্রিঙ্গার ইন্টারন্যাশনাল পাবলিশিং। পৃ. ৬৮। আইএসবিএন ৯৭৮-৩-০৩০-৮৯৯৮৪-৪। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  21. রাই, সিএম; ফেইটোসা (২০২২)। Eco-Friendly Biobased Products Used in Microbial Diseases (ইংরেজি ভাষায়)। সিআরসি প্রেস। পৃ. ৩৯। আইএসবিএন ৯৭৮-১-০০০-৬১৪৬৬-৪। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩
  22. ডয়চার আপোঠেকার-ফেরাইন (১৮৭৯)। Jahresbericht über die Fortschritte der Pharmacognosie, Pharmacie und Toxicologie (জার্মান ভাষায়)। ফান্ডেনহুক অ্যান্ড রুপ্রেখট। পৃ. ৩৯। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩