হলুদমুখো সামুদ্রিক কেউটে
| হলুদমুখো সামুদ্রিক কেউটে | |
|---|---|
| মালয়শিয়ার হলুদমুখো সামুদ্রিক কেউটে | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
| পর্ব: | কর্ডাটা (Chordata) |
| শ্রেণি: | রেপটিলিয়া (Reptilia) |
| বর্গ: | স্কোয়ামাটা (Squamata) |
| উপবর্গ: | সারপেন্টস (Serpentes) |
| পরিবার: | এলাপিডি(Elapidae) |
| গণ: | Laticauda (স্টেইনেজার, ১৯০৭) |
| প্রজাতি: | L. colubrina |
| দ্বিপদী নাম | |
| Laticauda colubrina (স্টেইনেজার, ১৯০৭) | |
| প্রতিশব্দ[২] | |
| |
হলুদমুখো সামুদ্রিক কেউটে (বৈজ্ঞানিক নাম:Laticauda colubrina, উচ্চারণ: ল্যাটিকাউডা কলুব্রিনা) (বলয়ী সামুদ্রিক কেউটে ও 'কলুব্রাইন' সামুদ্রিক কেউটে নামেও পরিচিত) ভৌগোলিকভাবে ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে বিস্তৃত একটি বিষধর সামুদ্রিক সাপের প্রজাতি। এটি এলাপিডি পরিবারের অন্তর্ভূক্ত। সাপটির বহিরাবরণে স্বতন্ত্র ও অন্য সামুদ্রিক সাপ হতে পার্থক্যসূচক কালো রঙের বলয় বা ডোরা, মুখের নিম্নাংশে হলুদ তুন্ড এবং সাঁতারে ব্যবহারের জন্য প্যাডেলের মতো চ্যাপ্টা লেজ রয়েছে। জীবদ্দশার বেশিরভাগ শিকার ধরা ও খাদ্য সংস্থানের জন্য সমুদ্রের তলদেশে কাটালেও খাবার হজম, বিশ্রাম ও জননক্রিয়ার জন্য এটি উপকূলীয় ভূমিতে ফিরে আসে। এ প্রজাতির বিষ স্নায়ু আক্রান্ত করার মত শক্তিশালী যাদিয়ে এটি ইল এবং ছোট মাছ শিকার করে। ভূমির প্রতি তাদের অনুরাগের কারণে প্রজাতিটি প্রায়ই মানুষের মুখোমুখি হয়, তবে সাপগুলি আচরণগতভাবে নিরীহ এবং কেবল হুমকি বোধ করলেই আক্রমণাত্মক হয়।
বর্ণনা
[সম্পাদনা]
হলুদমুখো সামুদ্রিক কেউটে'র মাথা কৃষ্ণ বর্ণের। মাথার পাশাপাশি প্বার্শীয় নাসারন্ধ্র ও শীরতালুতে অবিভক্ত আশযুক্ত। উপরের ঠোঁট ও প্রলম্বিত নাসা বৈশিষ্ট্যগতভাবে হলুদ রঙের। হলুদ রঙ দুই চোখের পেছনে, মাথা টেম্পোরাল আশ পর্যন্ত বর্ধিত।[৩]
সাপটির দেহ উপ-নলাকার আকৃতির, এবং প্রস্থের চেয়ে লম্বায় দীর্ঘায়িত। উপরের অংশ সাধারণত নীলাভ ধূসর রঙের হয়, আর পেটের অংশ হলুদাভ, যেখানে প্রশস্ত উদরীয় আঁশ থাকে যা দেহের প্রস্থের এক-তৃতীয়াংশ থেকে শুরু করে অর্ধেকেরও বেশি পর্যন্ত বিস্তৃত। সাপের পুরো দৈর্ঘ্য জুড়ে প্রায় সমান প্রস্থের কালো বলয় থাকে, তবে পেটের বলয় গুলি প্রস্থে ছোট, সরু ও ক্ষেত্রবিশেষে ছেদপরা অনিয়মিত আকারের হয়ে থাকে। দেহের মধ্যাংশ অনুদৈর্ঘ্য সারিতে একটির উপর আরেকটি ২১ থেকে ২৫টি পৃষ্ঠীয় আঁশ আবৃত থাকে।[৩] পৃষ্ঠীয় ও পার্শ্বীয় আঁশের অনন্য বিন্যাসের কারণে এই প্রজাতিকে অনুরূপ হলুদ ঠোঁটবিশিষ্ট নতুন ক্যালিডোনিয় সামুদ্রিক কেউটে থেকে পৃথক করা যায়, যার আঁশের সারি তুলনামূলকভাবে কম এবং আঁশগুলো সরু বা একত্রিত হয় না, (যেখানে হলুদমুখো কেউটের কালো বলয়গুলো নিচে একত্রিত হয়)।[৪] সাপটির লেজ চ্যাপ্টা আকৃতির এবং সাঁতার কাটার উপযোগীভাবে গঠিত।[৫]
গড়পরতা, একটি পুরুষ সাপের মোট দৈর্ঘ্য প্রায় ৮৭৫ মিমি (৩৪.৪ ইঞ্চি), যার মধ্যে লেজের দৈর্ঘ্য প্রায় ১৩০ মিমি (৫.১ ইঞ্চি)। স্ত্রী সাপ তুলনামূলকভাবে অনেক বড়, এদের গড় মোট দৈর্ঘ্য প্রায় ১,৪২০ মিমি (৫৬ ইঞ্চি) এবং লেজের দৈর্ঘ্য প্রায় ১৪৫ মিমি (৫.৭ ইঞ্চি)।[৩]
বিস্তৃতি ও বাসস্থান
[সম্পাদনা]হলুদমুখো সামুদ্রিক কেউটে পূর্ব ভারত মহাসাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে ব্যাপকভাবে বিস্তৃত। ভারতের পূর্ব উপকূল থেকে শুরু করে বাংলাদেশ, মিয়ানমার এবং দক্ষিন-পূর্ব এশিয়ার অন্যান্য অংশে বঙ্গোপসাগরের তীর বরাবর, মালয় দ্বীপপুঞ্জ এবং চীনের দক্ষিণতটের কিছু অংশ, তাইওয়ান এবং জাপানের রিউকিউ দ্বীপপুঞ্জে এদের বাসস্থান ও বিচরণ দেখা গেছে। ফিজি এবং অন্যান্য প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলিতেও এদের স্বাভাবিক বিচরণ আছে। কিছু হালুদমুখো কেউটে অস্ট্রেলিয়া, নতুন ক্যালিডোনিয়া এবং নিউজিল্যান্ডের উপকূলে ভবঘুরে বিচরণ নথিভুক্ত করা হয়েছে।[১] ১৮৮০ থেকে ২০০৫ সালের মধ্যে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের চারপাশে ছয়টি নমুনা পাওয়া গেছে। ধারণা করা হয় ফিজি এবং টোঙ্গার কেউটে বসতি থেকে আসতে পারে।[৪] এটি নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি সনাক্তকৃত সাধারণ সামুদ্রিক কেউটে, এবং হলুদ-পেটযুক্ত সাপের পর দ্বিতীয় সর্বাধিক দেখা সামুদ্রিক সাপ - এতটা সাধারণ যে এটিকে স্থানীয় প্রজাতি হিসাবে গণ্য করা হয়, যা ১৯৫৩ সালের বন্যপ্রাণী আইন অনুসারে সুরক্ষিত।[৪]
বিষ
[সম্পাদনা]ল্যাটিকাউডা কোলুব্রিনা সাপের বিষ, এলাপিডি গোত্রের অন্যান্য প্রজাতির মত খুব শক্তিশালী স্নায়ুবিষ প্রোটিন, যার সাবকিউটেনিয়াস এলডি৫০ ০.৪৫ মিগ্রা/কেজি শরীরের ওজন।[৬] এই বিষ একটি α-নিউরোটক্সিন যা পোস্টসিন্যাপটিক মেমব্রেনের রিসেপ্টরের জন্য অ্যাসেটিলকোলিনের সঙ্গে প্রতিযোগিতা করে সাইনাপস নষ্ট করে, যা এরাবুটোক্সিন এবং α-বুঙ্গারোটক্সিনের মতো।[৭] ইদুরদের মৃত্যুর জন্য যথেষ্ট বিষের মাত্রা বৃদ্ধিতে তীব্র ক্লান্তি, ফ্ল্যাসিড প্যারালিসিস এবং দ্রুত ক্রমে ছন্দপূর্ণ শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হয়। কুকুরদের মধ্যে মৃত্যুর জন্য যথেষ্ট মাত্রা সরবরাহ করলে এমন লক্ষণ দেখা যায় যা মানুষের সাগরের সাপের কামড়ের শিকারদের মধ্যে দেখা যায় এমন প্রাণঘাতী উচ্চ রক্তচাপ এবং সায়ানোসিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 লেন, এ.; গিনি, এম.; গেটাস, জে.; লোবো, এ. (২০১০)। "হলুদমুখো সামুদ্রিক কেউটে"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। ২০১০। আইইউসিএন: e.T১৭৬৭৫০A৭২৯৬৯৭৫। ডিওআই:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T176750A7296975.en।
- ↑ "Laticauda colubrina ". The Reptile Database. www.reptile-database.org.
- 1 2 3 স্মিথ, এম.এ. (১৯৪৩)। The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. (ইংরেজি ভাষায়)। খণ্ড Reptilia and Amphibia. Vol. III.—Serpentes। লন্ডন: সেক্রেটারি অব দ্য স্টেট ফর ইন্ডিয়া (টেইলর এন্ড ফ্রান্সিস প্রিন্টার্স)। পৃ. ৪৪৩।
- 1 2 3 গিল, বি.জে; হোয়াটেকার, এ.এইচ. (২০১৪)। "Records of sea-kraits (Serpentes: Laticaudidae: Laticauda) in New Zealand"। রেকর্ডস অব দ্য অকল্যান্ড মিউজিয়াম (ইংরেজি ভাষায়)। ৪৯: ৩৯–৪২। আইএসএসএন 1174-9202।
- ↑ Shine, R.; Shetty, S. (১ মার্চ ২০০১)। "Moving in two worlds: aquatic and terrestrial locomotion in sea snakes (Laticauda colubrina, Laticaudidae)"। Journal of Evolutionary Biology (ইংরেজি ভাষায়)। ১৪ (2): ৩৩৮–৩৪৬। ডিওআই:10.1046/j.1420-9101.2001.00265.x। আইএসএসএন 1420-9101। এস২সিআইডি 82676695।
- 1 2 লেভেয়, হেরল্ড এ. (১ মে ১৯৬৯)। "Toxicity of the venom of the sea-snake, Laticauda colubrina, with observations on a Malay 'folk cure'"। টক্সিকন (ইংরেজি ভাষায়)। ৬ (৪): ২৬৯–২৭৬। ডিওআই:10.1016/0041-0101(69)90095-6। পিএমআইডি 5805121।
- ↑ Sato, S.; Yoshida, H.; Abe, H.; Tamiya, N. (১ অক্টোবর ১৯৬৯)। "Properties and biosynthesis of a neurotoxic protein of the venoms of sea snakes Laticauda laticaudata and Laticauda colubrina"। Biochemical Journal (ইংরেজি ভাষায়)। ১১৫ (1): ৮৫–৯০। ডিওআই:10.1042/bj1150085। আইএসএসএন 0264-6021। পিএমসি 1185071। পিএমআইডি 5346371।
সহায়ক ও অতিরিক্ত পাঠ
[সম্পাদনা]- Boulenger, G.A. (1896). Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume III., Containing the Colubridæ (Opisthoglyphæ and Proteroglyphæ) ... London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xiv + 727 pp. + Plates I-XXV. (Platurus colubrinus, pp. 308–309).
- Das, I. (2002). A Photographic Guide to Snakes and other Reptiles of India. Sanibel Island, Florida: Ralph Curtis Books. 144 pp. আইএসবিএন ০-৮৮৩৫৯-০৫৬-৫. (Laticauda colubrina, p. 56).
- Das, I. (2006). A Photographic Guide to Snakes and other Reptiles of Borneo. Sanibel Island, Florida: Ralph Curtis Books. 144 pp. আইএসবিএন ০-৮৮৩৫৯-০৬১-১. (Laticauda colubrina, p. 69).
- Frith, C.B. (১৯৭৪)। "Second record of the seasnake Laticauda colubrina in Thailand waters"। Nat. Hist. Bull. Siam Soc.। ২৫: ২০৯।
- Ota, Hidetoshi; Takahashi, Hiroshi; Kamezaki, Naoki (১৯৮৫)। "On specimens of yellow lipped sea krait Laticauda colubrina from the Yaeyama group, Ryūkyū Archipelago"। Snake। ১৭: ১৫৬–১৫৯।
- Pernetta, J.C. (১৯৭৭)। "Observations on the habits and morphology of the sea snake Laticauda colubrina (Schneider) in Fiji"। Canadian Journal of Zoology। ৫৫ (10): ১৬১২–১৬১৯। ডিওআই:10.1139/z77-210।
- Schneider, J.G. (1799). Historiae Amphibiorum naturalis et literariae Fasciculus Primus continens Ranas, Calamitas, Bufones, Salamandras et Hydros. Jena: F. Frommann. xiii + 264 pp. + corrigenda + Plate I. (Hydrus colubrinus, new species, pp. 238–240). (in Latin).
- Shetty, Sohan; Devi Prasad, K.V. (১৯৯৬)। "Geographic variation in the number of bands in Laticauda colubrina"। Hamadryad। ২১: ৪৪–৪৫।
- Stejneger, L. (1907). Herpetology of Japan and Adjacent Territory. United States National Museum Bulletin 58. Washington, District of Columbia: Smithsonian Institution. xx + 577 pp. (Laticauda colubrina, new combination, pp. 406–408).
- Voris, Harold K.; Voris, Helen H. (1999). "Commuting on the tropical tides: the life of the yellow-lipped sea krait Laticauda colubrina ". Reptilia (Great Britain) (6): 23–30.
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আইইউসিএন লাল তালিকার ন্যূনতম উদ্বেগজনক প্রজাতি
- Taxonbars with automatically added original combinations
- কম্বোডিয়ার সরীসৃপ
- চীনের সরীসৃপ
- ভারতের সরীসৃপ
- বাংলাদেশের সরীসৃপ
- মালয়েশিয়ার সরীসৃপ
- ইন্দোনেশিয়ার সরীসৃপ
- মিয়ানমারের সরীসৃপ
- পাপুয়া নিউগিনির সরীসৃপ
- ফিলিপাইনের সরীসৃপ
- তাইওয়ানের সরীসৃপ
- থাইল্যান্ডের সরীসৃপ
- ভিয়েতনামের সরীসৃপ
- ১৯০৭-এ বর্ণিত সরীসৃপ
- এশিয়ার সাপ
- চীনের সাপ
- ভিয়েতনামের সাপ