হজ্জ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
| পশতু: د ارشاد، حج او اوقافو وزارت (দারি: وزارت ارشاد، حج و اوقاف) | |
| সংস্থার রূপরেখা | |
|---|---|
| যার এখতিয়ারভুক্ত | আফগানিস্তান সরকার |
| সদর দপ্তর | ফয়জা মোহাম্মদ স্কয়ার, কাবুল, আফগানিস্তান |
| দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী |
|
| ওয়েবসাইট | https://www.mohia.gov.af/en |
আফগানিস্তানের অতীত এবং বর্তমান সরকারগুলোর মন্ত্রিসভায় একজন করে হজ্জ ও ধর্ম বিষয়ক মন্ত্রী (পশতু: د ارشاد، حج او اوقافو وزارت, দারি: وزارت ارشاد، حج و اوقاف) অন্তর্ভুক্ত ছিলেন। বর্তমানে হজ্জ ও ধর্ম বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী হলেন নূর মোহাম্মদ সাকিব।
মন্ত্রণালয়
[সম্পাদনা]ইরশাদ, হজ্জ ও আওকাফ মন্ত্রণালয় হলো আফগানিস্তানের ধর্মীয় বিষয়াবলি তদারকির জন্য প্রধান মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দায়িত্বগুলোর মধ্যে রয়েছে: সৌদি আরবে হজ্জ পালনের জন্য আফগান হাজীদের পাঠানো; বেসরকারি পর্যটন সংস্থাগুলোর মাধ্যমে ওমরাহ পালনের জন্য মুতামির বা ওমরাহযাত্রীদের পাঠানো; ওয়াকফ সংক্রান্ত আয় সংগ্রহ করা এবং তা সরকারের একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া; ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করা এবং তা অধিগ্রহণ করা; মসজিদ ও পবিত্র স্থানগুলোতে ছেলে ও মেয়েদের ইসলামি শিক্ষা প্রদান করা; ক্বারী এবং হাফেজদের কার্যক্রম সমন্বয় করা এবং সাংস্কৃতিক ও প্রচারমূলক বিষয় নিশ্চিত করা; খানকাহগুলো দেখাশোনা করা; পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন দূতাবাস এবং ইসলামি কল্যাণ সংস্থাগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা; ফতোয়া জারি করা এবং ইমাম ও ধর্ম প্রচারকদের পরীক্ষা নেওয়া; মসজিদ ও তাকিয়া খানার মাধ্যমে ধর্মীয় প্রচার কার্যক্রম আরও ভালোভাবে সমন্বয় করা; ধর্মীয় সভা ও অনুষ্ঠানের আয়োজন করা এবং জাতীয় ও উপ-জাতীয় পর্যায়ে ধর্মীয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। মন্ত্রণালয়টি 'পয়য়াম-ই-হক' নামক একটি সংবাদ বুলেটিন প্রকাশ করে এবং ইসলামি শিক্ষা গবেষণা কেন্দ্রের কাজ তদারকি করে।[১]
মন্ত্রীগণ
[সম্পাদনা]| নাম | মেয়াদ | টীকা |
|---|---|---|
| মোহাম্মদ হানিফ বালখি | ডিসেম্বর ২০০১ - জুন ২০০২ | |
| মোহাম্মদ আমিন নাজিরিয়ার | জুন ২০০২ - ডিসেম্বর ২০০৪ | |
| নেয়মাতুল্লাহ শাহরানি | ডিসেম্বর ২০০৪ - জানুয়ারি ২০১০ | ২০০৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত উপ-মন্ত্রী ছিলেন সৈয়দ নূরুল্লাহ মুরাদ। |
| এনায়াতুল্লাহ বালিঘ | জানুয়ারি ২০১০ - জানুয়ারি ২০১০ | প্রেসিডেন্ট কারজাই কর্তৃক মনোনীত হয়েছিলেন, কিন্তু আফগান হাউস অফ পিপল তাকে প্রত্যাখ্যান করে। |
| ইউসুফ নিয়াজি | জানুয়ারি ২০১০ - নভেম্বর ২০১৪ | |
| দাইউলহক আবিদ | অজানা | ভারপ্রাপ্ত |
| ফয়েজ মোহাম্মদ উসমানি | ডিসেম্বর ২০১৪ – ৭ সেপ্টেম্বর ২০২১ | প্রেসিডেন্ট আশরাফ গনি আহমদজাই কর্তৃক ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। |
| নূর মোহাম্মদ সাকিব | ৭ সেপ্টেম্বর ২০২১ – বর্তমান | আফগানিস্তান |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Afghanistan Cultural Profile: Ministry of Haj and Religious Affairs