স্মৃতি মুন্ধরা
স্মৃতি মুন্ধরা | |
|---|---|
| জন্ম | লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া |
| শিক্ষা | কলম্বিয়া ইউনিভার্সিটি স্কুল অফ আর্টস |
| মাতৃশিক্ষায়তন | ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, নর্থরিজ |
| পেশা |
|
উল্লেখযোগ্য কর্ম | |
| দাম্পত্য সঙ্গী | খ্রিস্টান ম্যাগালহাইস |
| পিতা-মাতা |
|
স্মৃতি মুন্ধরা লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী একজন আমেরিকান চলচ্চিত্র নির্মাতা। তাঁর প্রযোজনা সংস্থার নাম মেরাল্টা ফিল্মস, এরা তথ্যচিত্র এবং নন-ফিকশন বিষয়বস্তুতে বিশেষজ্ঞ।
স্মৃতি মুন্ধরা তাঁর সহ-পরিচালক সরিতা খুরানার সাথে তাঁদের প্রথম পূর্ণাঙ্গ তথ্যচিত্র "এ স্যুটেবল গার্ল" এর জন্য ২০১৭ সালের ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে অ্যালবার্ট মেসলেস নতুন তথ্যচিত্র পরিচালক পুরস্কার জিতেছিলেন।[১][২] স্মৃতি নেটফ্লিক্সের মূল রিয়েলিটি টিভি সিরিজ, ইণ্ডিয়ান ম্যাচমেকিং- এর নির্বাহী প্রযোজক এবং স্রষ্টাও।
২০২০ সালে, তিনি তাঁর সেন্ট লুই সুপারম্যান (২০১৯) ছবির জন্য ছোট বিষয়বস্তুর শ্রেষ্ঠ তথ্যচিত্রের ক্ষেত্রে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন।
জীবনী
[সম্পাদনা]প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]স্মৃতি মুন্ধরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন এবং লস অ্যাঞ্জেলেস ও ভারতের মুম্বাই এই দুই স্থানের মধ্যে প্রারম্ভিক জীবন কাটিয়ে বড় হয়ে ওঠেন। তাঁর বাবা জগ মুন্ধরাও একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন। স্মৃতির জন্মের আগে, তাঁর বাবা-মা লস অ্যাঞ্জেলেসের কালভার সিটিতে একটি একক পর্দা ভাড়া নিয়েছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বলিউড চলচ্চিত্রের প্রথম প্রদর্শক হয়েছিলেন।[৩]
স্মৃতি ২০১০ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, নর্থরিজ থেকে ইংরেজিতে স্নাতক (বিএ) এবং কলম্বিয়া ইউনিভার্সিটি স্কুল অফ দ্য আর্টস থেকে চলচ্চিত্রে স্নাতকোত্তর (এমএফএ) ডিগ্রি অর্জন করেন।[৪] এরপর, তিনি তাঁর পরিচালনায় প্রথম তথ্যচিত্র "এ স্যুটেবল গার্ল"-এর নির্মাণ শুরু করার জন্য মুম্বাই চলে যান।
কর্মজীবন
[সম্পাদনা]স্মৃতি তাঁর কিশোর বয়সেই চলচ্চিত্রের কাজ শুরু করেন।[৩] তিনি কোয়েন ভ্রাতৃদ্বয়ের দ্য ম্যান হু ওয়াজন্ট দেয়ার এবং ও ব্রাদার, হোয়্যার আর্ট দাউ? এবং সেইসঙ্গে স্পাইক জোনজের বিয়িং জন মালকোভিচ-এর প্রযোজনা সচিব ছিলেন। তিনি নীল লাবুটের নার্স বেটি-তেও প্রযোজনা সহকারী হিসেবে কাজ করেছিলেন।[৫]
এরপর, তিনি মার্ক ওয়েবার অভিনীত "বম্ব দ্য সিস্টেম"[৬] প্রযোজনা করেন যা "বেস্ট ফার্স্ট ফিচার" পুরস্কারের জন্য ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল।[৭] ২০০৫ সালে, তিনি ওয়াটারবোর্ন প্রযোজনা করেন, যে ছবিতে, লস অ্যাঞ্জেলসের জল সরবরাহ ব্যবস্থার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পর, তিন বিভিন্ন দলের বাসিন্দারা একত্রিত হয়। সেই বছর এসএক্সএসডব্লিউ চলচ্চিত্র উৎসবে ওয়াটারবোর্ন বিশেষ দর্শক পুরস্কার লাভ করে।[৮] ওয়াটারবোর্নের পর, তিনি তনুজ চোপড়ার পাঞ্চিং অ্যাট দ্য সান প্রযোজনা করেন। পাঞ্চিং অ্যাট দ্য সান ২০০৬ সালের সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল, এটি ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে দাপ্তরিকভাবে নির্বাচিত একটি চলচ্চিত্র ছিল এবং সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক এশিয়ান আমেরিকান ফিল্ম ফেস্টিভ্যালে গ্র্যাণ্ড জুরি পুরস্কার জিতেছিল।[৯]
কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পরপরই, কলাম্বিয়ার প্রাক্তন ছাত্র সরিতা খুরানার সাথে স্মৃতি "এ স্যুটেবল গার্ল" ছবির শুটিং শুরু করার জন্য মুম্বাই চলে আসেন। ছবিটি ২০১৭ সালে ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল।[১০][১১][১২]
২০১৮ সালে, তিনি ভারতে বাম্বলের মুক্তির জন্য একটি বিজ্ঞাপন প্রচারণা পরিচালনা করেছিলেন, এটিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং এর নাম ছিল "ইকুয়াল নট লুজ"।[১৩] স্মৃতিকে ডিওসি এনওয়াইসি- এর ৪০ -এ অনূর্ধ্ব ৪০ চলচ্চিত্র নির্মাতা হিসেবে মনোনীত করা হয়েছিল।[১৪]
স্মৃতি মুন্ধরা সামি খানের সাথে একটি ছোট তথ্যচিত্র "সেন্ট লুই সুপারম্যান" পরিচালনা ও প্রযোজনা করেছিলেন। স্মৃতি, সামি এবং পোহ সি টেং প্রযোজিত এই ছবিটি- প্রাক্তন ফার্গুসন কর্মী, যুদ্ধ র্যাপার এবং রাজ্য প্রতিনিধি ব্রুস ফ্রাঙ্কস জুনিয়র যখন তাঁর সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিল পাস করার চেষ্টা করছেন- সেই ঘটনাকে অনুসরণ করে তৈরি হয়েছিল।[১৫] এটির দায়িত্ব দিয়েছিল আল জাজিরা ইংলিশ[১৬] এবং ২০১৯ সালে ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে এর প্রিমিয়ার হয়েছিল। সেখানে এটি বিশেষ জুরি উল্লেখে ভূষিত হয়েছিল।[১৭] শিলা নেভিন্সের অধীনে এমটিভির নতুন ডকুমেন্টারি ব্যানার, এমটিভি ডকুমেন্টারি ফিল্মস এটি অধিগ্রহণ করেছিল এবং এটি ছিল তাদের অধিগ্রহণ করা প্রথম স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র।[১৮]
২০২০ সালে, সেন্ট লুই সুপারম্যান ৯২তম একাডেমি পুরস্কারের জন্য সেরা ছোট তথ্যচিত্র বিভাগে মনোনীত হয়েছিল।[১৯]
স্মৃতি নেটফ্লিক্সের মূল রিয়েলিটি টিভি সিরিজ, ইণ্ডিয়ান ম্যাচমেকিং- এর নির্বাহী প্রযোজক এবং স্রষ্টাও।[২০][২১][২২][২৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]এমি-মনোনীত চিত্রনাট্যকার ক্রিশ্চিয়ান ম্যাগালহেসকে স্মৃতি বিবাহ করেছেন এবং তাঁদের দুই সন্তানের সাথে তাঁরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে থাকেন।[২৪][২৫]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Directors use film to speak on social issues at 2017 Tribeca Film Festival"। NBC News (ইংরেজি ভাষায়)। ১৯ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০।
- ↑ "Award-Winning Desi Directors Tackle Arranged Marriage Stigma in 'A Suitable Girl'"। www.colorlines.com (ইংরেজি ভাষায়)। ২৮ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০।
- 1 2 Lim, Woojin (১৫ জুলাই ২০২০)। "Storytelling Without a Script: Interview with Smriti Mundhra"। Harvard Political Review (মার্কিন ইংরেজি ভাষায়)। ২১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০।
- ↑ "Smriti Mundhra"। Columbia - School of the Arts (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- ↑ "Smriti Mundhra"। IMDb। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০।
- ↑ Rooney, David (১২ মে ২০০৩)। "Bomb the System"। Variety (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০।
- ↑ Bomb the System - IMDb, সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০
- ↑ "Tribeca 2017 Women Directors: Meet Smriti Mundhra and Sarita Khurana— "A Suitable Girl""। womenandhollywood.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৫ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০।
- ↑ "Punching at the Sun"। Chops Films (মার্কিন ইংরেজি ভাষায়)। ২১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০।
- ↑ "Heart of the Matter"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২৭ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- ↑ Cornelious, Deborah (১৪ সেপ্টেম্বর ২০১৯)। "'Ready or Not' review: Here comes the bride"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- ↑ "'A Suitable Girl' Doc Explores Arranged Marriage in India (Exclusive Video)"। The Hollywood Reporter (ইংরেজি ভাষায়)। ১৮ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- ↑ "Indian-American filmmakers Smriti Mundhra and Sami Khan win Oscar nominations for "St. Louis Superman", an American tale"। cnbctv18.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- ↑ "DOC NYC ANNOUNCES INAUGURAL "40 UNDER 40" LIST"। DOCNYC (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৭ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- ↑ Stevenson, Samantha (১৩ জানুয়ারি ২০২০)। "'St. Louis Superman,' documentary about Ferguson activist and politician Bruce Franks Jr., among 2020 Oscar nominees"। www.stlmag.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'St. Louis Superman' film featuring Bruce Franks, Jr. nominated for a 2020 Oscar"। FOX 2 (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৩ জানুয়ারি ২০২০। ২১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- ↑ "Here are the Winners of the 2019 Tribeca Film Festival's Juried Awards"। Tribeca। ২ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- ↑ "MTV Documentary Films Unveils '17 Blocks' and 'St. Louis Superman'"। TheWrap (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৫ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- ↑ "Oscar Nominations 2021: The Complete List | 93rd Academy Awards"। oscar.go.com। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- ↑ Menon, Radhika (১৬ জুলাই ২০২০)। "'Indian Matchmaking' Creator Smriti Mundhra Puts A Spotlight On The Marriage Industrial Complex of the South Asian Diaspora"। Decider (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- ↑ "Indian Matchmaking's Sima "Aunty" and filmmaker Smriti Mundhra talk modern-day arranged marriages, astrology, and more"। Vogue India (ভারতীয় ইংরেজি ভাষায়)। ২০ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- ↑ Wagmeister, Elizabeth (২৩ জুন ২০২০)। "Netflix Orders Unscripted Indian Matchmaking Series and Autism Dating Show (EXCLUSIVE)"। Variety (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- ↑ "'Indian Matchmaking': TV Review"। The Hollywood Reporter (ইংরেজি ভাষায়)। ১০ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- ↑ "Alumni Directed 'St. Louis Superman' Picked up by Legendary Producer Sheila Nevins and MTV"। Columbia - School of the Arts (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- ↑ "'A Suitable Girl' Will Challenge Everything You Thought You Knew About Arranged Marriage"। Bustle (ইংরেজি ভাষায়)। ২১ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- ↑ Carey, Matthew (২০ জানুয়ারি ২০২০)। ""Magnetic" Documentary Subject Bruce Franks Jr. Drives 'St. Louis Superman' To Oscar Nomination"। Deadline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৫।
- ↑ Kimberly Nordyke, Beatrice Verhoeven (১৭ ডিসেম্বর ২০২৪)। "Academy Unveils Shortlists in 10 Oscar Categories"। The Hollywood Reporter (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৫।
- Articles with faulty GND identifiers
- Pages with red-linked authority control categories
- ২১শ শতাব্দীর মার্কিন চিত্রনাট্যকার
- মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসী
- কলম্বিয়া ইউনিভার্সিটি স্কুল অব আর্টসের প্রাক্তন শিক্ষার্থী
- ২১শ শতাব্দীর ভারতীয় লেখক
- ২১শ শতাব্দীর ভারতীয় লেখিকা
- লস অ্যাঞ্জেলেসের লেখক
- ২১শ শতাব্দীর মার্কিন নারী শিল্পী
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী শিল্পী
- ২১শ শতাব্দীর ভারতীয় ব্যক্তি
- মহারাষ্ট্রের নারী শিল্পী
- হিন্দি চিত্রনাট্যকার
- মার্কিন নারী চিত্রনাট্যকার
- ভারতীয় নারী চিত্রনাট্যকার
- হিন্দি ভাষার চলচ্চিত্র পরিচালক
- মার্কিন নারী চলচ্চিত্র পরিচালক
- ভারতীয় নারী চলচ্চিত্র পরিচালক
- হিন্দি চলচ্চিত্র প্রযোজক
- ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা পুরস্কার বিজয়ী
- লস অ্যাঞ্জেলেসের শিল্পী
- জীবিত ব্যক্তি
- ১৯৮০-এ জন্ম