বিষয়বস্তুতে চলুন

স্মিতা তান্দি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্মিতা তান্দি
২০১৬ নারী শক্তি পুরস্কার গ্রহণ করছেন স্মিতা তান্দি
জাতীয়তাভারতীয়
পেশাপুলিশ কনস্টেবল
নিয়োগকারীভারতীয় পুলিশ সেবা
পরিচিতির কারণফেসবুক সক্রিয়তা

স্মিতা তান্দি (জন্ম আনু. ১৯৯২ ) হলেন ছত্তিশগড় রাজ্যের একজন ভারতীয় পুলিশ কনস্টেবল। তিনি চিকিৎসার খরচ বহন করতে অক্ষম মানুষদের সাহায্য করার জন্য একটি তহবিল গঠন করেছেন এবং তাঁর মানবিক প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৬ সালের নারী শক্তি পুরস্কার লাভ করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

স্মিতা তান্দি একজন পুলিশ কনস্টেবল হিসেবে কাজ করেন।[১] ২০১৩ সালে তাঁর বাবা, যিনিও পুলিশে কাজ করতেন, অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসার খরচ বহন করতে না পারায় মারা যান। তাঁর স্মরণে, স্মিতা চিকিৎসার সুযোগ না পাওয়া মানুষদের জন্য জীবনদীপ নামে একটি তহবিল গঠন করেন।[২] ২০১৫ সালে তহবিলের প্রচারণার জন্য তিনি একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন এবং কুড়ি মাস পরে তাঁর প্রায় ৭.২ লক্ষ ( ৭২০,০০০ ) অনুসারী হয়ে ওঠে।[১][৩] যখন স্মিতা সাহায্যের জন্য অনুরোধ পান, তখন তিনি সেই ব্যক্তির সাথে দেখা করেন এবং যদি ঘটনাটি সত্য হয়, তাহলে তিনি ফেসবুকে এটি সম্পর্কে পোস্ট করেন এবং তহবিলের জন্য আবেদন করেন।[১]

মানবিক প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ স্মিতা ২০১৬ সালের নারী শক্তি পুরস্কার পেয়েছেন।[৪] তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সক্রিয়তার কথা শোনার পর, তাঁকে ভিলাই মহিলা হেল্পলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অভিযোগগুলি মোকাবিলা করার জন্য একটি পদে স্থানান্তরিত করে।[১]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

স্মিতা তান্দি আনু. ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের ছত্তিশগড় রাজ্যের দুর্গ শহরে থাকেন।[১] তিনি ভলিবলে ছত্তিশগড়ের প্রতিনিধিত্ব করেছেন।[১] ২০১৮ সালে, তিনি বিলাসপুর এবং ভাটাপাড়ার মধ্যে একটি ট্রেনে যৌন হয়রানির একটি ঘটনা রিপোর্ট করেছিলেন। তাঁর আক্রমণকারীকে রেলওয়ে সুরক্ষা বাহিনী গ্রেপ্তার করেছে।[৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 Mishra, Ritesh (১ নভেম্বর ২০১৬)। "With over 7 lakh followers, Chhattisgarh cop makes Facebook platform to help"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২১।
  2. ↑ Singh, Sanjay (৭ মার্চ ২০১৮)। "International Women's Day: India's 6 most powerful women who defeated all odds"। Tech Observer। ৩০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২১।
  3. ↑ "She is no glam doll, yet she has 7 lakh FB fans: This Chhattisgarh cop deserves a standing ovation"। InUth। ২ নভেম্বর ২০১৬। ৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২১।
  4. ↑ Gupta, Moushumi Das (৪ মার্চ ২০১৭)। "Nari Shakti in many forms: ISRO scientists, Sheroes, a driver to get top honours"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২৮ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২১।
  5. ↑ News Desk (২৬ জানুয়ারি ২০১৮)। "President Medal Awardee Inspector Smita Tandi Harassed on Moving Train; Accused Arrested"। India News (ইংরেজি ভাষায়)। ১১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২১।