বিষয়বস্তুতে চলুন

স্বরাজ বিদ্বান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্বরাজ বিদ্বান
স্বরাজ বিদ্বান
সাধারণ সম্পাদক, বিজেপি তফসিলি জাতি মোর্চা
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
পেশাসমাজসেবক, কর্মী
পুরস্কারনারী শক্তি পুরস্কার

স্বরাজ বিদ্বান একজন ভারতীয় সমাজকর্মী এবং তিনি অবহেলিতদের জন্য কাজ করেন।[] তিনি জাতীয় তফসিলি জাতি কমিশনের প্রাক্তন সদস্য।[] দুর্বল ও প্রান্তিক গোষ্ঠীর সাথে তাঁর কাজের জন্য ভারত সরকার তাঁকে নারী শক্তি পুরস্কারে ভূষিত করেছে।[] তিনি বর্তমানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাথে যুক্ত এবং দলের তফসিলি জাতি শাখা, বিজেপি তফসিলি জাতি মোর্চার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।[][]

তিনি দুর্বল এবং প্রান্তিক গোষ্ঠীর সাথে কাজ করেন। ২০০০ সাল নাগাদ তিনি উত্তরকাশীর মানুষের দেখাশোনার কাজ শুরু করেন।[] তিনি সদস্যদের ক্ষমতায়নের জন্য ১০০টিরও বেশি স্বনির্ভর গোষ্ঠী গঠন করেছিলেন এবং ১৬০ জন দরিদ্র মহিলার বিবাহের জন্য তহবিলের ব্যবস্থাও করেছিলেন। তিনি ১২০০ জন মহিলার জন্য পেনশনের ব্যবস্থা করেছিলেন এবং আরও ৫০০ জন মহিলার জন্য স্ব-কর্মসংস্থানের জন্য আর্থিক ব্যবস্থা করেছিলেন।[] ৮০০ জন মেয়ে যাদের স্কুলে যেতে অসুবিধা হচ্ছিল, তাদের স্কুলের বইয়ের মলাট এবং স্কুলের পোশাকের জন্য টাকা পাওয়া গিয়েছিল।[]

গোমুখ একটি হিমবাহ এবং স্বরাজ বিদ্বান এটি পরিষ্কার করার জন্য এবং পরিবেশ উন্নত করার লক্ষ্যে ১২০ জন লোকের ব্যবস্থা করেছিলেন। ২০১৩ সালের উত্তর ভারতের বন্যার পর তিনি আরও জরুরিভাবে সহায়তা সংগঠিত করতে সাহায্য করেছিলেন।[]

২০১৫ সালে আন্তর্জাতিক নারী দিবসে তিনি প্রথম আটটি নারী শক্তি পুরস্কারের মধ্যে একটি লাভ করেন।[] তার আগের বছর নেতৃত্ব এবং কৃতিত্বের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।[] এই পুরস্কারটি তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কর্তৃক প্রদত্ত হয়েছিল।[]

স্বরাজ বিদ্বান ধর্ষণের দ্বারা নির্যাতিতদের সাহায্য করেন,[] বিশেষ করে যেখানে তিনি সন্দেহ করেন যে ভুক্তভোগী নিম্ন বর্ণের বলে পুলিশ এমন মামলা উপেক্ষা করছে।[] ২০১৮ সালে তিনি এবং জাতীয় তফসিলি জাতি কমিশন ১৬ বছর বয়সী এক ধর্ষণের শিকার কিশোরীর পক্ষে মধ্যস্থতা করছিল। পুলিশ যে ব্যক্তিকে অপরাধের জন্য অভিযুক্ত করেছিল, সে হেফাজতে থাকাকালীন মারা যায়। স্বরাজ বিদ্বান পুলিশ সদস্যের বিরুদ্ধে খুনের অভিযোগ আনতে চেয়েছিলেন কারণ তিনি সন্দেহ করেছিলেন যে, প্রকৃত ধর্ষকদের আড়াল করার জন্য এই লোকটির মৃত্যু ঘটানো হতে পারে।[]

রাজনীতি

[সম্পাদনা]

স্বরাজ বিদ্বান ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত এবং বিজেপি তফসিলি জাতি মোর্চার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 "Citation by the Ministry of WCD"Twitter (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০
  2. 1 2 "परिवार को ढांढस बंधाने पहुंची राष्ट्रीय मंत्री स्वराज विद्वान" (হিন্দি ভাষায়)। Live Hindustan। ১৪ মার্চ ২০২৪।
  3. 1 2 "BJP working for uplift of SCs, says Swaraj"The Tribune। ১৪ অক্টোবর ২০২২।
  4. Verma, Manish। Current Affairs Manual 2016 (ইংরেজি ভাষায়)। Diamond Pocket Books Pvt Ltd। আইএসবিএন ৯৭৮-৯৩-৫০৮৩-০১৬-১
  5. India Today (ইংরেজি ভাষায়)। ৯ মার্চ ২০১৫ https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/stree-shakti-puraskar-and-nari-shakti-puraskar-presented-to-6-and-8-indian-women-respectively-243468-2015-03-09। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০ {{ম্যাগাজিন উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  6. "Nari Shakti Puraskar awardees full list"Best Current Affairs। ৯ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০
  7. Kaundal, Roop Lal (২৩ জুন ২০১৭)। "Swaraj Vidwan Questions HP Women Commissions Silence Over Blind Girl Rape – Hill Post" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০
  8. "Schedule Caste victims get raw deal from Pune Police, says panel; top cop denies charges"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২৪ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০
  9. "Shimla Schoolgirl Case: NCSC Reprimands Police For 'Trying To Hush' Issue"NDTV.com। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০