স্বপ্ন পূরণ
অবয়ব
| স্বপ্ন পূরণ | |
|---|---|
| পরিচালক | শহীদুল ইসলাম খোকন |
| রচয়িতা | যোশেফ শতাব্দী (সংলাপ) |
| চিত্রনাট্যকার | শহীদুল ইসলাম খোকন |
| কাহিনিকার | গীতালী হাসান |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | মিল্টন খন্দকার |
| চিত্রগ্রাহক | মোহাম্মদ হানিফ |
| সম্পাদক | চিশতী জামাল |
| প্রযোজনা কোম্পানি | |
| পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
| মুক্তি |
|
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
স্বপ্ন পূরণ শহীদুল ইসলাম খোকন পরিচালিত ২০০৮ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এর কাহিনি লিখেছেন গীতালী হাসান, সংলাপ লিখেছেন যোশেফ শতাব্দী এবং চিত্রনাট্য লিখেছেন খোকন। চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিবেশনা করে ইমপ্রেস টেলিফিল্ম। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস আহমেদ, শামস সুমন, সোহেল রানা ও শহীদুল আলম সাচ্চু। শামস সুমন এই চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[১]
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- মৌসুমী - কুলসুম বিবি/রূপালী/শোভা
- ফেরদৌস আহমেদ - ফাহিম
- শামস সুমন - অ্যাডভোকেট তাহসিন আহমেদ, মানবাধিকার কর্মী
- সোহেল রানা - শফিকুর রহমান চৌধুরী
- শহীদুল আলম সাচ্চু - চেয়ারম্যান
- শামসুদ্দিন টগর - পরিচালক
- জামিলুর রহমান শাখা - রমিজ মিয়া, ট্রাক ড্রাইভার
- মঞ্জু
- শেখ শামীম
- রেহানা জলি
- অলকা সরকার
- অঞ্জলী
- সিন্থিয়া
- সুজাতা
- রাশেদা চৌধুরী - রূপালীর মা
- আমির সিরাজী - রূপালীর বাবা
- সিরাজ হায়দার
- সোহানুর রহমান সোহান
- সেলিম হায়দার - সেলিম/শিহাব
সঙ্গীত
[সম্পাদনা]চলচ্চিত্রটির গীত রচনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার। গানে কণ্ঠ দিয়েছেন মনির খান, রিজিয়া পারভীন, সোহেল ও দেবযানী।
গানের তালিকা
[সম্পাদনা]সকল গানের গীতিকার মিল্টন খন্দকার; সকল গানের সুরকার মিল্টন খন্দকার।
| নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
|---|---|---|---|
| ১. | "সবুজ ঘাসে শিশির কণা" | দেবযানী | ৪:৪৫ |
| ২. | "এই পৃথিবীটা এত সুন্দর" | সোহেল | |
| ৩. | "অন্তরে শীতল পাটিতে" | মনির খান |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]| পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
|---|---|---|---|---|
| ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | শামস সুমন | বিজয়ী | [২] |
| ১১তম মেরিল-প্রথম আলো পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) | সোহেল রানা | মনোনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ ঘোষণা"। দৈনিক প্রথম আলো। ১২ ফেব্রুয়ারি ২০১০। ১৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)। এফডিসি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে স্বপ্ন পূরণ