বিষয়বস্তুতে চলুন

স্পগেজা ক্রিকেট লীগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্পগেজা ক্রিকেট লীগ
شپږیزه کرکټ لیګ
দেশআফগানিস্তান আফগানিস্তান
ব্যবস্থাপকআফগানিস্তান ক্রিকেট বোর্ড,
এসসিএল বিভাগ
খেলার ধরনটুয়েন্টি-২০
প্রথম টুর্নামেন্ট২০১৩
শেষ টুর্নামেন্ট২০২৬
পরবর্তী টুর্নামেন্ট২০২৭
প্রতিযোগিতার ধরনরাউন্ড রবিন ও প্লে-অফ
দলের সংখ্যা৫
বর্তমান চ্যাম্পিয়নআমো স্ট্রাইকার্স (তৃতীয় শিরোপা)
সর্বাধিক সফলস্পিনঘর টাইগার্স ও আমো স্ট্রাইকার্স ( ৩টি করে শিরোপা)
টিভিআরটিএ
ওয়েবসাইটCricket.af
Shpageeza.af

স্পগেজা ক্রিকেট লীগ ( পশতু: شپږیزه کرکټ لیګ) অথবা এসসিএল ( যা স্পন্সরশিপের কারণে এক্স-বুল এনার্জি স্পগেজা ক্রিকেট লীগ নামে পরিচিত) হল আফগানিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক প্রতি বছর আফগানিস্তানে আয়োজিত একটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। স্পগেজা পশতু শব্দ, যার অর্থ হলো ছক্কা বা সিক্স। স্পগেজা টুর্নামেন্টটি আটটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে গঠিত [১] এবং টুর্নামেন্টিতে জাতীয় দলের খেলোয়াড়, বিদেশী ক্রিকেটার, 'এ' দল, অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট অঞ্চলের অভিজাত খেলোয়াড়রা অংশগ্রহণ করে। এছাড়াও আফগানিস্তান ক্রিকেট বোর্ড সকল দলকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে লীগকে পরিচিতি দিয়েছে, যেখানে প্রতিটি দল ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় নির্বাচন করতে পারে।

এই টুর্নামেন্টের চূড়ান্ত লক্ষ্য হল আফগানিস্তানে ক্রিকেট ও খেলাধুলার প্রচার এবং খেলাধুলার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। টুর্নামেন্টটি আফগানিস্তানের জাতীয় টিভি চ্যানেল আরটিএ-তে সরাসরি সম্প্রচার করা হয়।

ইতিহাস

[সম্পাদনা]

এই লীগটি ২০১৩ সালে 'স্পগেজা ক্রিকেট টুর্নামেন্ট' নামে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় আফগানিস্তানের পাঁচটি আঞ্চলিক দল অংশগ্রহণ করে। এটি ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ডের একটি সফল উদ্যোগ, যা দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামোকে সুসংগঠিত রূপ দিতে সাহায্য করে। প্রথম আসরে স্পিনঘার টাইগার্স চ্যাম্পিয়ন হয়। উদ্বোধনী সংস্করণটি সফলভাবে সম্পন্ন হয় এবং টুর্নামেন্টের সব ম্যাচ শ্যামশাদ টিভি সম্প্রচার করে। এরপর ২০১৪ সালে অনুষ্ঠিত দ্বিতীয় আসরেও উক্ত পাঁচটি আঞ্চলিক দল অংশগ্রহণ করে এবং সে বছর মিস-এ-আইনাক নাইটস শিরোপা জয় করে। [২] এতে গুলবাদিন নায়েব টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, নূর আলি জাদরান সেরা ব্যাটসম্যান ও রোখান বারেকজাই সেরা বোলার নির্বাচিত হন।[৩][৪][৫]

২০১৭ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই টুর্নামেন্টকে লিস্ট এ ক্রিকেটের মর্যাদা প্রদান করে। এটি টি–টোয়েন্টি প্রতিযোগিতা হলেও তখন আফগানিস্তানের ৫০ ওভারের কোনো ঘরোয়া টুর্নামেন্ট না থাকায় আইসিসি প্রথমে একে লিস্ট এ ক্রিকেট হিসেবে স্বীকৃতি দেয়।[৬][৭]

তবে ২০১৭ সালের মে মাসে আইসিসি আফগানিস্তানের ৫০ ওভারের গাজী আমানুল্লাহ খান আঞ্চলিক ওয়ানডে টুর্নামেন্টকে আনুষ্ঠানিকভাবে লিস্ট এ মর্যাদা দেয়। এরপর একই বছরে স্পগেজা ক্রিকেট লীগের ম্যাচগুলোকে আনুষ্ঠানিকভাবে টি–টোয়েন্টি মর্যাদা প্রদান করা হয়।[৮]

দলসমূহ

[সম্পাদনা]

পূর্বে স্পগেজা ক্রিকেট লিগে আফগানিস্তানের ৫ অঞ্চলের প্রতিনিধিত্ব ছিল। তবে ২০১৫ সালের সংস্করণে ষষ্ঠ দল হিসেবে কাবুল ইগলস যুক্ত হয়। ২০২১ সালে আরো দুটি নতুন দল হিন্দুকুশ স্টারস ও পামির জালমি যুক্ত হয়।[৯]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "د شپږیزې کرکټ لیګ په تاریخ کې د لومړي ځل لپاره اته لوبډلې وپلورل شوې"। cricket.af। ৯ নভেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৫।
  2. ↑ "Shpageeza T20 Prediction"। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
  3. ↑ "Shpageeza Cricket League Betting Tips - Latest Afghan T20 Cup Tips"। CricBetLive। ১২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
  4. ↑ "SCL 2017 Live Streaming & TV Channel, Afghanistan Shpageeza Cricket League 2017"। CricketZine। ১৮ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
  5. ↑ "1TV Afghanistan Live - About 1TV Afghanistan"। Afghan Online TV Channels। ১৭ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
  6. ↑ "Afghanistan domestic competitions awarded first-class and List A status"। ESPN Cricinfo। ৪ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৭।
  7. ↑ "In Principle Agreement to Constitutional and Financial Changes to ICC"। International Cricket Council। ৪ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৭।
  8. ↑ "ICC Recognizes Afghanistan's Domestic ODI Tournament As List A League"। Bakhtar News। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৭।
  9. ↑ "د شپږیزې کرکټ لیګ په تاریخ کې د لومړي ځل لپاره اته لوبډلې وپلورل شوې"। cricket.af। ৯ নভেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৫।