বিষয়বস্তুতে চলুন

স্নেহলতা নাথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্নেহলতা নাথ

স্নেহলতা নাথ (জন্ম: ২৭শে ডিসেম্বর ১৯৬৫) হলেন একজন ভারতীয় কর্মী যিনি নীলগিরির (নীলগিরি পর্বতমালা, উত্তর-পশ্চিম তামিলনাড়ু, দক্ষিণ কর্ণাটক এবং দক্ষিণ ভারতের পূর্ব কেরালায় পশ্চিমঘাট পর্বতমালার একটি অংশ) সাথে তাঁর কাজের জন্য পরিচিত। তিনি জমনালাল বাজাজ পুরস্কার এবং নারী শক্তি পুরস্কারের প্রাপক।

কর্মজীবন

[সম্পাদনা]

স্নেহলতা নাথ ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত কিস্টোন ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।[১] এই ফাউণ্ডেশন নীলগিরি অঞ্চলের মানুষের দারিদ্র্য মোকাবিলায় কাজ করেছে।[২] এই ফাউণ্ডেশনটি কোটাগিরিকে কেন্দ্র করে কাজ করে।[৩]

১৯৯৮ সালে, তিনি নন-টিম্বার ফরেস্ট প্রোডাক্টস - এক্সচেঞ্জ প্রোগ্রামের সহ-প্রতিষ্ঠা করেন এবং ২০ বছরেরও বেশি সময় ধরে এর ভারতীয় অফিসের সাথে সমন্বয় সাধন করেছেন।[৪]

অরণ্য থেকে সংগৃহীত উদ্ভিদ উপাদানগুলির জন্য একটি স্থিতিশীল এবং ন্যায্য বাণিজ্য ব্যবস্থা তৈরি করার উদ্দেশ্যে ২০০৮ সালে ফেয়ারওয়াইল্ড ফাউণ্ডেশনটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্নেহলতা নাথ তাদের উপদেষ্টা প্যানেলে দায়িত্ব পালন করেন।[৩]

২০১৩ সালে "গ্রামীণ উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগে অসামান্য অবদান"-এর জন্য তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁকে জমনালাল বাজাজ পুরস্কার প্রদান করেন।[৫]

রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে জামনালাল বাজাজ পুরস্কার গ্রহণ করছেন স্নেহলতা নাথ।

২০১৯ সালে স্নেহলতা নাথকে নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি রামনাথ কোবিন্দের কাছ থেকে ভারতের সর্বোচ্চ বেসামরিক নারী সম্মাননা, নারী শক্তি পুরস্কার গ্রহণ করেন। ৪১ জন পুরস্কারপ্রাপ্ত নারীর মধ্যে তিনি একজন ছিলেন। স্নেহলতা নাথ ২৬ বছর ধরে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভে পরিবেশ-উন্নয়ন এবং স্থায়িত্ব নিয়ে কাজ করেছেন।[৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Snehlata Nath - Jamnalal Bajaj Award 2013 Recipient - Application of Science & Technology for Rural Development"। Jamnalal Bajaj Foundation। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।
  2. ↑ "For 26 Years, This Woman Has Been Helping Nilgiris Tribals Stand For Their Rights"। The Better India (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৫ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।
  3. 1 2 "FairWild advisory panel"। FairWild Foundation (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।
  4. ↑ "Conservation through Sustainable Use: Lessons from India"। Routledge & CRC Press (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৩।
  5. 1 2 "Snehlata Nath conferred with the Prestigious Nari Shakthi Puraskar Award"। Keystone Foundation (মার্কিন ইংরেজি ভাষায়)। ১২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।