স্নিশা চন্দ্রন
স্নিশা চন্দ্রন | |
|---|---|
| জন্ম | ৩ মে ১৯৯৮ |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ২০১৮ – বর্তমান |
| পরিচিতির কারণ | নীলাক্কুইল |
স্নিশা চন্দ্রন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী, যিনি মূলত মালয়ালম টেলিভিশনে অভিনয় করেন।
কর্মজীবন
[সম্পাদনা]স্নিশা ২০১৮ সালে নীলাক্কুইল ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে অভিষেক করেছিলেন। এতে তিনি কেন্দ্রীয় চরিত্র আদিবাসী মেয়ে কস্তুরির ভূমিকায় অভিনয় করেছিলেন।[১]
এই ধারাবাহিকটি ২০২০ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল।[২][৩] স্নিশা এই ধারাবাহিকে তার অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ ধারাবাহিক অভিনেত্রী বিভাগে প্রেম নাজির পুরস্কার অর্জন করেছিলেন।[৪][৫] ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত তিনি ধারাবাহিকটির তামিল সংস্করণ নীলাক্কুইল-এ একই চরিত্রে অভিনয় করেছিলেন।[৬]
২০২০ থেকে ২০২২ পর্যন্ত স্নিশা কার্তিকা দীপম ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র কার্তিকার ভূমিকায় অভিনয় করেছিলেন, ধারাবাহিকটিতে তার বিপরীতে ছিলেন বিবেক গোপন।[৭]
গণমাধ্যমে ভাবমূর্তি
[সম্পাদনা]তিনি দ্য টাইমস অব ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত কোচি টাইমস মোস্ট ডিজায়ারেবল ওম্যান অন টেলিভিশন ২০১৮-এ ৯ম স্থান অধিকার করেছিলেন।[৮]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]টেলিভিশন
[সম্পাদনা]| বছর | অনুষ্ঠান | ভূমিকা | নেটওয়ার্ক | টীকা | সূত্র |
|---|---|---|---|---|---|
| ২০১৮ – ২০২০ | নীলাক্কুইল | ডা. কস্তুরি | এশিয়ানেট | [৯] | |
| ২০১৮ – ২০১৯ | নীলাক্কুইল | চিট্টু | স্টার বিজয় | তামিল টেলিভিশন ধারাবাহিক | [১০] |
| ২০২০ – ২০২২ | কার্তিকা দীপম | কার্তিকা | জি কেরলম | [১১] | |
| ২০২৩ | সীতা রামম | সীতালক্ষ্মী | সূর্য টিভি | [১২] | |
| ২০২৩ – ২০২৪ | সুভদ্রাম | সুভদ্রা / অঞ্জলি | জি কেরলম | [১৩] | |
| ২০২৪ | কুদুম্বশ্রী শারদা | অঞ্জলি | জি কেরলম | মহাসঙ্গমম পর্ব | |
| ২০২৪ | চন্দ্রিকাইলআলিয়ুন্না চন্দ্রকান্তম | ক্যাপ্টেন আখিলা / অভিরামী | এশিয়ানেট | ||
| ২০২৪ | কোডিশ্বরান | চন্দনা | পকেট এফএম | ||
| ২০২৪ | মঙ্গল্যম | সুভদ্রা | জি কেরলম | অতিথি উপস্থিতি | |
| ২০২৫ – বর্তমান | ভিট্টিলে ভিলাক্কু | বিস্ময়া | ফ্লাওয়ার্স টিভি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Neelakkuyil actress Snisha Chandran shares a fangirl moment with Singer K J Yesudas"। The Times of India।
- ↑ "Neelakkuyil becomes the most-watched Malayalam TV show, Vanambadi slips to 4th position"। The Times of India।
- ↑ "Neelakkuyil serial to conclude soon"। The Times of India।
- ↑ "നാടന് പെണ്കുട്ടിയായെത്തി പ്രിയങ്കരിയായി; പുരസ്കാരത്തിളക്കത്തില് മലയാളികളുടെ 'കസ്തൂരി'"। Asianet News।
- ↑ "വളർത്തു നായയുടെ ചിത്രം പിൻ കഴുത്തിൽ പച്ചകുത്തി നടി സ്നിഷ ചന്ദ്രൻ"। Manorama Online।
- ↑ "Actor Sathya makes his TV debut with Neela Kuyil"। The Times of India।
- ↑ ""Playing Karthika is a complete change over for me," actress Snisha Chandran on Karthikadeepam"। The Times of India।
- ↑ "Kochi Times Most Desirable Women on Television 2018"। The Times of India।
- ↑ "'നീലക്കുയില് മിസ് ചെയ്യുന്നു' : ലൊക്കേഷന് ഓര്മ്മചിത്രങ്ങള് പങ്കുവച്ച് 'കസ്തൂരി'"। Asianet News।
- ↑ "'നീലക്കുയിലി'ലെ തൊട്ടാവാടി പെണ്ണ്, 'കസ്തൂരി' ആള് പുലിയാണ്!"। Samayam Malayalam।
- ↑ "'ഇവൾ ആൾക്കൂട്ടത്തിലെ ഏകാന്തനാളം'; കാർത്തിക ഇന്നു മുതൽ നിങ്ങളുടെ വീട്ടിലെ പെൺകുട്ടി!"। Samayam Malayalam।
- ↑ "Vivek Gopan and Snisha Chandran starrer 'Sita Ramam' gains attention"। The Times of India। ১৪ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২৩।
New show, 'Sita Ramam' is gaining attention with its interesting storyline. The Vivek Gopan and Snisha Chandran starrer portrays the life of a naive wife and her loving hubby.
- ↑ "Snisha Chandran's Subhadram to have its premiere on THIS date"। The Times of India। ১৩ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৫।