স্ত্রোমায়
স্ত্রোমায় | |
|---|---|
২০১১ সালে এনআরজে সংগীত পুরস্কার অনুষ্ঠানে স্ত্রোমায় | |
| প্রাথমিক তথ্য | |
| জন্মনাম | পৌল ভন হাভার |
| উপনাম | স্ত্রোমায় |
| জন্ম | ১২ মার্চ ১৯৮৫ এতরবেক, ব্রাসেল্স, বেলজিয়াম |
| ধরন | |
| পেশা |
|
| কার্যকাল | ২০০০–বর্তমান |
| লেবেল |
|
| দাম্পত্য সঙ্গী | করালি বার্বিয়ে (বি. ২০১৫) |
| ওয়েবসাইট | stromae |
পৌল ভন হাভার (ওলন্দাজ: Paul Van Haver, উচ্চারণ [ˈpʌul vɑn ˈɦaːvər]; জন্ম: ১২ই মার্চ ১৯৮৫), যিনি তাঁর স্ত্রোমায় (ফরাসি: Stromae, উচ্চারণ [stʁɔmaj])[১] মঞ্চনামে বেশি পরিচিত, হলেন একজন ফরাসি বেলজীয় গায়ক, র্যাপার, গীতিকার ও রেকর্ড প্রযোজক। তিনি তাঁর হিপহপ ও ইলেকট্রনিক সংগীত শৈলীর মিশ্রণের জন্য সুপরিচিত। ২০০৯ সালে তাঁর চীজ অ্যালবামের গান আলর অঁ দঁস তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় এবং এটি ইউরোপের বেশ কয়েকটি দেশে শীর্ষ অবস্থানে পৌঁছোয়। ২০১৩ সালে তাঁর দ্বিতীয় অ্যালবাম রাসিন কারে বাণিজ্যিকভাবে ব্যাপক সাফল্য লাভ করে, ফ্রান্সে ২ মিলিয়ন কপি বিক্রি হয় এবং পাপাউতে ও ফর্মিদাব্ল গান দুটি তালিকার শীর্ষে পৌঁছোয়।[২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]পৌল ভন হাভার ব্রাসেল্স জন্মগ্রহণ করেন এবং শহরের লাকেন এলাকায় বেড়ে ওঠেন। তাঁর বাবা পিয়ের র্যুতার ছিলেন রুয়ান্ডা থেকে আগত একজন তুৎসি এবং মা মিরান্ডা ভন হাভার ছিলেন একজন ফ্লেমীয় বেলজীয়া নারী।[৩][৪] তিনি এক সাক্ষাৎকারে বলেন যে তাঁর বাবার দিক থেকে তাঁর দূরবর্তী সোমালি বংশধারাও রয়েছে।[৫] তিনি ও তাঁর ভাইবোনেরা মায়ের তত্ত্বাবধানে বড় হন, কারণ তাঁদের বাবা—যিনি একজন স্থপতি ছিলেন—১৯৯৪ সালের রুয়ান্ডার গণহত্যা চলাকালে পরিবারকে দেখতে গিয়ে নিহত হন।[৩][৬] অনুপস্থিত বাবার বিষয়ে তিনি ২০১৯ সালে বলেন,
“আমার বাবা কখনোই আমার পাশে ছিলেন না। তিনি শুরুতেই চলে যান। তিনি ছিলেন পলায়নপ্রবণ ও প্রেমপরায়ণ। অনেক পরে আমি জানতে পারি যে, আমার সৎ ভাইবোন রয়েছে। তিনি একজন স্থপতি ছিলেন, যিনি বেলজিয়াম ও রুয়ান্ডার মধ্যে যাতায়াত করতেন। জীবনে আমি তাঁকে প্রায় কুড়িবার দেখেছি এবং তিনি রুয়ান্ডার গণহত্যার সময় মারা যান। কিন্তু তার আগেই তিনি আমার কাছে অদৃশ্য হয়ে গেছিলেন, আর যখন তাঁর মৃত্যুসংবাদ পাই, আমি কাঁদিনি। হয়তো আমি নিজেকে প্রস্তুত করিনি। বাস্তবতা হল, শৈশবে যে বাবাকে আমরা দেখিনি, তাঁর সঙ্গে হারানো সময় আর পূরণ করা সম্ভব নয়।”[৭]
তিনি জেতে অবস্থিত সঁত্র স্কল্যার দ্যু সাক্রে ক্যর নামের একটি জেসুইট বিদ্যালয়ে এবং গদিনে অবস্থিত কল্যাজ স্যাঁ-পলে পড়াশোনা করেন—১৬ বছর বয়সে সরকারি বিদ্যালয় ব্যবস্থায় ব্যর্থ হওয়ার পর।[৬] স্কুলজীবনেই তিনি বন্ধুদের সঙ্গে একটি ছোট র্যাপ দল গঠন করেন। তাঁর প্রাথমিক প্রভাবগুলোর মধ্যে ছিলেন বেলজীয় গায়ক-গীতিকার জাক ব্রেল, সন কুবানো এবং কঙ্গোলীয় রুম্বা।[৮]
পাদটীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Mortaigne, Véronique (২৮ আগস্ট ২০১৩)। "Stromae : melting-pot belge"। Le Monde।
Stromae, prononcer Stromaï, à la bruxelloise
- ↑ "Stromae : "Racine carrée" franchit le cap des 2 millions de ventes"। chartsinfrance.net। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৭।
- 1 2 Kalimba, Stephen (৯ অক্টোবর ২০১৫)। "Tracing Stromae's Rwandan roots"। www.newtimes.co.rw। ৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯।
- ↑ Coljon, Thierry (২৪ ডিসেম্বর ২০১০)। "Ma journée avec Stromae, de Laeken à Vilvorde" (ফরাসি ভাষায়)। ৬ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Stromae in de Top 40 Hitlist" [Stromae in the Top 40 Hitlist]। YouTube (ওলন্দাজ ভাষায়)। Qmusic। ২২ মে ২০১০। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৩।
Question about Somali roots in 0:23.
- 1 2 Scott, Sayare (১৪ অক্টোবর ২০১৩)। "Stromae: Disillusion With a Dance Beat"। The New York Times। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪।
- ↑ Stromae papa: le jour où il a découvert la paternité (ফরাসি ভাষায়)। ২৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৪ – www.nrj.fr এর মাধ্যমে।
- ↑ Hoby, H, Fox, K & Woodcraft, M (৫ সেপ্টেম্বর ২০১০)। "Stars In Our Eyes: This Season's New Music Talent"। The Guardian। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)