বিষয়বস্তুতে চলুন

স্ত্রাসবুর বিশ্ববিদ্যালয়

স্থানাঙ্ক: ৪৮°৩৪′৪৯″ উত্তর ৭°৪৫′৫২″ পূর্ব / ৪৮.৫৮০২৮° উত্তর ৭.৭৬৪৪৪° পূর্ব / 48.58028; 7.76444
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্ত্রাসবুর বিশ্ববিদ্যালয়
উ্যনিভের্সিতে দ্য স্ত্রাসবুর
পালে উ্যনিভের্সিতের, প্রাক্তন সাম্রাজ্যিক স্ত্রাসবুর বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবন
ধরনসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৫৩৮; ৪৮৮ বছর আগে (1538)
প্রতিষ্ঠাতাইয়োহানেস ষ্টুর্ম
অধিভুক্তিUdice Group, LERU, Utrecht Network
AACSB, EFMD, EUCOR
বাজেট৫৮ কোটি ১০ লক্ষ ইউরো (২০২৪)[]
সভাপতিফ্রেদেরিক বেরো
শিক্ষার্থী৫৫,০০৪[]
1,931 (2023)[]
অবস্থান, ,
ফ্রান্স
ওয়েবসাইটwww.unistra.fr
মানচিত্র

স্ত্রাসবুর বিশ্ববিদ্যালয় (ফরাসি: Université de Strasbourg, সংক্ষেপে Unistra) ফ্রান্সের পূর্বভাগের স্ত্রাসবুর শহরে অবস্থিত একটি সরকারি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়, যেখানে ৫২ হাজারেরও বেশি শিক্ষার্থী শিক্ষারত ও ৩,৩০০ গবেষক কর্মরত রয়েছে। ১৬শ শতাব্দীতে ইয়োহানেস ষ্টুর্ম বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এটি ইউরোপের ইতিহাসের আলোকিত যুগে বুদ্ধিবৃত্তিক জীবনের একটি কেন্দ্র ছিল।

১৯৭০-এর দশকে পুরাতন স্ত্রাসবুর বিশ্ববিদ্যালয়টিকে তিনটি স্বতন্ত্র প্রতিষ্ঠানে পুনর্বিন্যস্ত করা হয়। তারপর ২০০৯ সালে এগুলিকে আবার একীভূত হয়। বর্তমান স্ত্রাসবুর বিশ্ববিদ্যালয়ের ৩৫টি উচ্চশিক্ষায়তনিক অনুষদ বিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান (আঁস্তিত্যু) ও ৭১টি গবেষণাগার স্ত্রাসবুর শহরের ঐতিহাসিক নোশ্তাত এলাকার শিক্ষাঙ্গনটিসহ মোট ছয়টি শিক্ষাঙ্গন বা ক্যাম্পাসে ছড়িয়ে রয়েছে।

স্ত্রাসবুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের মধ্যে অদ্যাবধি ১৮ জন নোবেল পুরস্কার ও দুইজন ফিল্ডস পদক বিজয় করেছেন এবং আরও অনেকে তাঁদের নিজ নিজ গবেষণা ক্ষেত্রের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসেবে গণ্য হয়েছেন। এঁদের মধ্যে জার্মান সাহিত্যিক গ্যোটে, রাষ্ট্রনায়ক রোবের্ট শুমান, ইতিহাসবিদ মার্ক ব্লখ এবং লুই পাস্তুরসহ বেশ কয়েকজন রসায়নবিদের নাম বিশেষভাবে উচ্চার্য।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Chiffres clés"। University of Strasbourg। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৫
  2. "Formation doctorale"। University of Strasbourg। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Établissement public à caractère scientifique, culturel et professionnel

টেমপ্লেট:Utrecht networkটেমপ্লেট:EUCORটেমপ্লেট:Public universities and higher education institutes in France