স্তেফান মেদিনা
|
২০২২ সালে কলম্বিয়া জাতীয় দলের হয়ে মেদিনা | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | হোন স্তেফান মেদিনা রামিরেস | ||
| জন্ম | ১৪ জুন ১৯৯২ | ||
| জন্ম স্থান | এনভিগাদো, কলম্বিয়া | ||
| উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | মোন্তেররেই | ||
| জার্সি নম্বর | ৩৩ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:১২, ২৯ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
হোন স্তেফান মেদিনা রামিরেস (স্পেনীয়: Stefan Medina, স্পেনীয় উচ্চারণ: [ˈsteɾfan meˈðina]; জন্ম: ১৪ জুন ১৯৯২; স্তেফান মেদিনা নামে সুপরিচিত) হলেন একজন কলম্বীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মেক্সিকোর পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লিগা এমএক্সের ক্লাব মোন্তেররেই এবং কলম্বিয়া জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২]
২০০৯ সালে, মেদিনা কলম্বিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে কলম্বিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত কলম্বিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৩ সালে কলম্বিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কলম্বিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩০ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]হোন স্তেফান মেদিনা রামিরেস ১৯৯২ সালের ১৪ই জুন তারিখে কলম্বিয়ার এনভিগাদোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]মেদিনা কলম্বিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলার মাধ্যমে কলম্বিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০০৯ সালের ২৫শে অক্টোবর তারিখে তিনি নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ম্যাচে কলম্বিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৩]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২৯ জুন ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| কলম্বিয়া | ২০১৩ | ২ | ০ |
| ২০১৫ | ১ | ০ | |
| ২০১৬ | ৫ | ০ | |
| ২০১৭ | ২ | ০ | |
| ২০১৯ | ৮ | ০ | |
| ২০২০ | ২ | ০ | |
| ২০২১ | ৭ | ০ | |
| ২০২২ | ৩ | ০ | |
| সর্বমোট | ৩০ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "PLAYERS" [খেলোয়াড়]। rayados.com (ইংরেজি ভাষায়)। ফুটবল ক্লাব মোন্তেররেই। ২৬ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "CF Monterrey » Squad 2024/2025" [ফুটবল ক্লাব মোন্তেররেই » দল ২০২৪/২০২৫]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ২৬ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/975091
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে স্তেফান মেদিনা (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে স্তেফান মেদিনা (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে স্তেফান মেদিনা (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে স্তেফান মেদিনা (ইংরেজি)
- কিকারে স্তেফান মেদিনা (জার্মান)
- এফবিরেফে স্তেফান মেদিনা (ইংরেজি)
- দিয়ারিও এএসে স্তেফান মেদিনা (স্প্যানিশ)
- ১৯৯২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- কলম্বীয় ফুটবলার
- ফুটবল ক্লাব মোন্তেররেইয়ের খেলোয়াড়
- লিগা এমএক্সের খেলোয়াড়
- কলম্বিয়ার আন্তর্জাতিক যুব ফুটবলার
- কলম্বিয়ার অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- কলম্বিয়ার আন্তর্জাতিক ফুটবলার
- ২০২১ কোপা আমেরিকার খেলোয়াড়
- ২০১৬ কোপা আমেরিকার খেলোয়াড়
- ২০১৯ কোপা আমেরিকার খেলোয়াড়
- পুরুষ ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়