বিষয়বস্তুতে চলুন

চ্যুতিখণ্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(স্তূপ পর্বত থেকে পুনর্নির্দেশিত)
মার্কিন যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের ঝুলন্ত পাহাড়, (মেটাকোমেট শৈলশিরা সীমা); ডান থেকে বামে আপফলটিং (হোরস্ট) দৃশ্যমান।
আয়াম-স্খলন চ্যুতি বরাবর চ্যুতিখণ্ডগুলির মধ্যে অনুভূমিক সরণ

চ্যুতিখণ্ড বা চ্যুতিস্তূপ বলতে শিলার অতিবৃহৎ (কদাচিৎ কয়েকশত কিলোমিটার বিস্তৃত) খণ্ড বা স্তূপকে বোঝায়, যা ভূত্বকীয় পাতসংস্থান ও স্থানীয় চাপের দ্বারা তৈরি হয়। অধিশিলার (বেডরক) বড় অঞ্চলগুলি ভেঙে বড় বড় শিলাখণ্ডে পরিণত হয়। চ্যুতিখণ্ডগুলির প্রস্তরগত বৈশিষ্ট্য (লিথোলজি) তুলনামূলকভাবে অভিন্ন হয়। এর মধ্যে সবচেয়ে বৃহৎ চ্যুতিখণ্ডটিকে ভূত্বকীয় খণ্ড (ক্রাস্টাল ব্লক) বলে। ভূত্বকীয় পাতগুলি থেকে বিচ্ছিন্ন বৃহত ভূত্বকীয় খণ্ডগুলিকে ভূখণ্ড (টেরেন) বলে।[]

কোনও কোনও সময় ভূ-আলোড়নজনিত টান ও সংনমনের প্রভাবে ভূত্বকের শিলাস্তরে ফাটল ও চ্যুতি দেখাযায়। শিলাস্তরের যে রেখা বরাবর এই চ্যুতি সৃষ্টি হয়,তাকে বলা হয় চ্যুতিরেখা। যদি ভূ-আলোড়ন প্রবল হয় তাহলে চ্যুতিরেখার একদিকের শিলাস্তর প্রবল চাপের ফলে ওপরে উঠে যায় অথবা খাড়া ভাবে নিচে বসে যায়। যদি প্রথমটি ঘটে অর্থাৎ শিলাস্তর উপরে উঠে যায় তাহলে স্তূপ পর্বত (Block mountain) সৃষ্টি হয়। ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট এরূপ স্তূপ পর্বতের কিছু উদাহরণ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  • Plummer, Charles, David McGeary, and Diane Carlson. Physical Geology 8th ed. McGraw-Hill, Boston, 1999.
  • Monroe, James S., and Reed Wicander. The Changing Earth: Exploring Geology and Evolution. 2nd educational Belmont: Wadsworth Publishing Company, 1997. আইএসবিএন ০-৩১৪-০৯৫৭৭-২ (pp. 234,-8)
  1. A crustal block may or may not also comprise a tectonostratigraphic terrane that has a specific geologic definition. Bulter, Robert F. (1992) "Chapter 11: Applications to Regional Tectonics" Paleomagnetism: Magnetic Domains to Geologic Terranes Blackwell, pp. 205223, page 205, archived here by Internet Archive on 26 October 2004