বিষয়বস্তুতে চলুন

স্ট্রোমাটোলাইট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবারা ক্রাটন থেকে প্রাপ্ত স্ট্রেলি পুল চার্টে জীবাশ্মীভূত স্ট্রোমাটোলাইট, যা প্রায় ৩৪০ কোটি বছর পুরানো,
পশ্চিম অস্ট্রেলিয়ার হাঙরোপসাগরে আধুনিক স্ট্রোমাটোলাইট

স্ট্রোমাটোলাইট ( /strˈmætəˌlts, strə-/ stroh-MAT-ə-lytes, strə- ) [] [] হল স্তরীভূত পাললিক গঠন (মাইক্রোবিয়ালাইট) যা প্রধানত সালোকসংশ্লেষী অণুজীব যেমন সায়ানোব্যাকটেরিয়া, সালফেট-হ্রাসকারী ব্যাকটেরিয়া এবং সিউডোমোনাডোটা (পূর্বে প্রোটিওব্যাকটেরিয়া) দ্বারা তৈরি হয়। এই অণুজীবগুলো আঠালো যৌগ তৈরি করে যা বালি এবং অন্যান্য পাথুরে পদার্থকে জমাট বাঁধিয়ে খনিজ "মাইক্রোবিয়াল ম্যাট" গঠন করে। ফলস্বরূপ, এই ম্যাটগুলি সময়ের সাথে স্তরে স্তরে জমা হয়ে ক্রমান্বয়ে বাড়তে থাকে।[][]

এই প্রক্রিয়াটি স্ট্রোমাটোলাইটের বৈশিষ্ট্যপূর্ণ ল্যামিনেশন তৈরি করে, যা এর কালিক এবং পরিবেশগত তাৎপর্যের দিক থেকে ব্যাখ্যা করা কঠিন।[][] স্ট্রোমাটোলাইট ল্যামিনেশনের বিভিন্ন শৈলী বর্ণিত হয়েছে,[][] যা আণুবীক্ষণিক এবং গাণিতিক পদ্ধতির মাধ্যমে অধ্যয়ন করা যেতে পারে।[] একটি স্ট্রোমাটোলাইট এক মিটার বা তার অধিক বাড়তে পারে।[][১০] জীবাশ্মীভূত স্ট্রোমাটোলাইট থেকে বেশ কিছু প্রাচীনতম প্রাণের গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায়। হলোসিন মহাযুগে এসে জীবন্ত স্ট্রোমাটোলাইট বিরল।

সংজ্ঞা

[সম্পাদনা]
ফ্রানসেভিল অববাহিকা, গ্যাবন, মধ্য আফ্রিকা এর প্যালিওপ্রোটারোজোয়িক অনকয়েড। অনকয়েড হলো অস্থায়ী স্ট্রোমাটোলাইট যা আকারে কয়েক মিলিমিটর থেকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।

স্ট্রোমাটোলাইট হলো স্তরীভূত, জীবরাসায়নিক, দীর্ঘ সময় ধরে সৃষ্টি হওয়া গঠন যা কিছু নির্দিষ্ট আনুবীক্ষণিক জীবের ক্রিয়াকলাপের দ্বারা পাললিক কণার ট্র্যাপিং, বাইন্ডিং এবং সিমেন্টেশনের মাধ্যমে অগভীর জলে গঠিত হয়।

স্ট্রোমাটোলাইটের স্তরীভূত প্রকৃতি বা ল্যামিনেশন একে থ্রম্বোলাইট থেকে পৃথক করে যা এর তঞ্চিত, অ-স্তরীভূত অভ্যন্তরীণ টেক্সচারের দ্বারা চিহ্নিত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "stromatolite"মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৬
  2. "stromatolite"Lexico UK English DictionaryOxford University Press। ১৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  3. Winner, Cherie (১৫ নভেম্বর ২০১৩)। "What Doomed the Stromatolites?"Woods Hole Oceanographic Institution
  4. "Two-ton, 500 Million-year-old Fossil Of Stromatolite Discovered In Virginia, U.S."। ৮ জুলাই ২০০৮।
  5. Seong-Joo, Lee; Browne, Kathleen M.; Golubic, Stjepko (২০০০), Riding, Robert E.; Awramik, Stanley M. (সম্পাদকগণ), "On Stromatolite Lamination", Microbial Sediments (ইংরেজি ভাষায়), Berlin, Heidelberg: Springer Berlin Heidelberg, পৃ. ১৬–২৪, ডিওআই:10.1007/978-3-662-04036-2_3, আইএসবিএন ৯৭৮-৩-৬৪২-০৮২৭৫-৭, সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৪
  6. Arenas, Concha; Jones, Brian (অক্টোবর ২০১৭)। "Temporal and environmental significance of microbial lamination: Insights from Recent fluvial stromatolites in the River Piedra, Spain"Sedimentology (ইংরেজি ভাষায়)। ৬৪ (6): ১৫৯৭–১৬২৯। ডিওআই:10.1111/sed.12365আইএসএসএন 0037-0746
  7. Monty, C.L.V. (১৯৭৬), "Chapter 5.1 The Origin and Development of Cryptalgal Fabrics", Developments in Sedimentology (ইংরেজি ভাষায়), খণ্ড ২০, Elsevier, পৃ. ১৯৩–২৪৯, ডিওআই:10.1016/s0070-4571(08)71137-3, আইএসবিএন ৯৭৮-০-৪৪৪-৪১৩৭৬-৫, সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৪
  8. 1 2 Suarez-Gonzalez, Pablo; Quijada, I. Emma (মার্চ ২০১৪)। "Origin and significance of lamination in Lower Cretaceous stromatolites and proposal for a quantitative approach"Sedimentary Geology (ইংরেজি ভাষায়)। ৩০০: ১১–২৭। ডিওআই:10.1016/j.sedgeo.2013.11.003
  9. "Stromatolites"Indiana University Bloomington। ১৯ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৮{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  10. Riding, R. (২০০৭)। "The term stromatolite: towards an essential definition"Lethaia৩২ (4): ৩২১–৩০। ডিওআই:10.1111/j.1502-3931.1999.tb00550.x। ২ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।