স্ট্রেঞ্জ কোয়ার্ক
স্ট্রেঞ্জ কোয়ার্ক বা s কোয়ার্ক (এর প্রতীক, s থেকে) হল ৬টি মৌলিক কোয়ার্কের মধ্যে তৃতীয় সবচেয়ে হালকা, যা এক ধরণের প্রাথমিক কণা । হ্যাড্রন নামক অতিপারমাণবিক কণায় স্ট্রেঞ্জ কোয়ার্ক পাওয়া যায়। স্ট্রেঞ্জ কোয়ার্ক ধারণকারী হ্যাড্রনের উদাহরণ হলো কাওন (
K
), স্ট্রেঞ্জ ডি মেসন (
D
s ), সিগমা বেরিয়নস (
Σ
), এবং অন্যান্য স্ট্রেঞ্জ কণা ( যারা এক বা একাধিক স্ট্রেঞ্জ কোয়ার্ক ধারণ করে) ।
IUPAP -এর মতে, s প্রতীকটি হল অফিসিয়াল নাম, আর "স্ট্রেঞ্জ" কেবলমাত্র একটি মনে রাখার সহায়ক শব্দ (mnemonic) হিসেবে বিবেচিত হবে।"সাইডওয়েজ" নামটিও ব্যবহার করা হয়েছে কারণ s কোয়ার্কের (এবং বাকি তিনটি কোয়ার্কেরও) I 3 মান 0, যেখানে u ("আপ") এবং d ("ডাউন") কোয়ার্কের মান যথাক্রমে +1/2 এবং −1/2 । [১]
চার্ম কোয়ার্কের মতো, এটিও দ্বিতীয় প্রজন্মের (গোত্র-২) পদার্থের অংশ। এর বৈদ্যুতিক চার্জ আছে ±⅓e এবং এর অবিকৃত ভর ৯৫+৯
−৩ MeV/c². সকল কোয়ার্কের মতো, স্ট্রেঞ্জ কোয়ার্ক হলো 1/2 স্পিন এর একটি প্রাথমিক ফার্মিয়ন , এবং চারটি মৌলিক মিথস্ক্রিয়া অনুভব করে: মাধ্যাকর্ষণ, তড়িৎচুম্বকত্ব, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল ।স্ট্রেঞ্জ কোয়ার্কের প্রতিকণা হল স্ট্রেঞ্জ অ্যান্টিকোয়ার্ক (কখনও কখনও অ্যান্টিস্ট্রেঞ্জ কোয়ার্ক বা কেবল অ্যান্টিস্ট্রেঞ্জ বলা হয়), যা স্ট্রেঞ্জ কোয়ার্ক থেকে আলাদা শুধুমাত্র এই কারণে যে, এর কিছু বৈশিষ্ট্যের মান একই থাকে কিন্তু চিহ্ন বিপরীত হয়।
প্রথম স্ট্রেঞ্জ কণা (একটি স্ট্রেঞ্জ কোয়ার্ক ধারণকারী কণা) ১৯৪৭ সালে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা বিভাগের জর্জ রচেস্টার এবং ক্লিফোর্ড বাটলার আবিষ্কার করেন ( কাওন ), যেখানে স্ট্রেঞ্জ কোয়ার্কের অস্তিত্ব (এবং আপ এবং ডাউন কোয়ার্কের অস্তিত্ব) ১৯৬৪ সালে মারে গেল-ম্যান এবং জর্জ জুইগ প্রস্তাব করেছিলেন, হ্যাড্রনের অষ্টপদী পদ্ধতিতে (Eightfold way) শ্রেণিবিন্যাস ব্যাখ্যা করার জন্য। কোয়ার্কের অস্তিত্বের প্রথম প্রমাণ পাওয়া যায় ১৯৬৮ সালে, স্ট্যানফোর্ড লিনিয়ার অ্যাক্সিলারেটর সেন্টারে গভীর অস্থিতিস্থাপক বিচ্ছুরণ পরীক্ষায়। এই পরীক্ষাগুলি আপ এবং ডাউন কোয়ার্কের অস্তিত্ব নিশ্চিত করেছে এবং অনুরূপভাবে স্ট্রেঞ্জ কোয়ার্কের অস্তিত্বও নিশ্চিত করেছে, যা অষ্টপদী পদ্ধতি (Eightfold Way) ব্যাখ্যা করার জন্য প্রয়োজন ছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ McGervey, John D. (১৯৮৩)। Introduction to Modern Physics (second সংস্করণ)। Academic Press। পৃ. ৬৫৮। আইএসবিএন ৯৭৮-০-১২-৪৮৩৫৬০-৩। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭।