স্টেলান স্কার্সগার্ড
স্টেলান স্কার্সগার্ড | |
|---|---|
২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে স্কার্সগার্ড | |
| জন্ম | স্টেলান জন স্কার্সগার্ড ১৩ জুন ১৯৫১ |
| পেশা | অভিনেতা |
| কর্মজীবন | ১৯৬৮–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী |
|
| সন্তান | ৮, আলেকজান্ডার, গুস্তাভ, বিল, ফাল্টার, ও কলবিয়োর্ন-সহ |
স্টেলান জন স্কার্সগার্ড (/ˈstɛlən
তার অভিনীত শুরুর দিকের ইংরেজি ভাষার চলচ্চিত্রসমূহ হল দি আনবেয়ারেবল লাইটনেস অব বিয়িং (১৯৮৮), দ্য হান্ট ফর রেড অক্টোবর (১৯৯০), গুড উইল হান্টিং (১৯৯৭), রনিন (১৯৯৮) ও কিং আর্থার (২০০৪)। স্কার্সগার্ড এরপর পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট (২০০৬) ও পাইরেট্স অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড (২০০৭)-এর মত ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি সেন্টিমেন্টাল ভ্যালু (২০২৫) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
টেলিভিশনে তিনি এইচবিওর সীমিত ধারাবাহিক চেরনবিল (২০১৯)-এ বরিস শেরবিনা চরিত্রে অভিনয় করে মিনি ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার মনোনয়ন লাভ করেন।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]স্টেলান জন স্কার্সগার্ড ১৯৫১ সালের ১৩ই জুন সুইডেনের ইয়োথেনবারিতে জন্মগ্রহণ করেন।[১] তার মাতা গুড্রুন (লারসন; জন্ম ১৯৩০) ও পিতা ইয়ান স্কার্সগার্ড (১৯২০–১৯৯৮)।[২] শৈশবে তিনি বিভিন্ন স্থানে বসবাস করেছেন, তন্মধ্যে রয়েছে হেলসিংবোর্গ, টটেবো, কালমার, মারিলুন্ড ও উপসালা।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Stellan Skarsgård: "Yes Lars, I'll be there""। দ্য টকস। ১৯ সেপ্টেম্বর ২০১২। ২৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৬।
- ↑ থিসেলিয়াস, এরিক; লিন্ডব্লাড, গোরান (১৯৯৯)। Vem är det?: Svensk biografisk handbok: Volume 44। Norstedt। পৃ. ১০০৪।
- ↑ "Hollywood's Lonely Hero"। Stellanonline.com। ২২ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সুইডীয় আধ্ববসহ পাতা
- ১৯৫১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর সুয়েডীয় অভিনেতা
- ২১শ শতাব্দীর সুয়েডীয় অভিনেতা
- সুয়েডীয় চলচ্চিত্র অভিনেতা
- সুয়েডীয় টেলিভিশন অভিনেতা
- স্কার্সগার্ড পরিবার
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে রৌপ্য ভল্লুক বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র) বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - টেলিভিশন) বিজয়ী