স্টেফানি বি আলেকজাণ্ডার

স্টেফানি ব্রিউস্টার ব্রিউয়ার টেলর আলেকজাণ্ডার (১ সেপ্টেম্বর, ১৯৪১ - ২০ নভেম্বর, ২০২৩)[১] ছিলেন একজন আমেরিকান গণিতবিদ, আরবানা-চ্যাম্পেইনের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। তাঁর গবেষণা ডিফারেনশিয়াল জ্যামিতি এবং মেট্রিক স্পেস সম্পর্কিত ছিল।[২]
জীবনী
[সম্পাদনা]স্টেফানির জন্ম লস অ্যাঞ্জেলেসে এবং বড় হয়ে ওঠা ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলাম্বিয়া এবং লন্ডনের অন্টারিওতে। তিনি মাউন্ট হলিওক কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন।[৩]
তিনি ১৯৬৭ সালে রিচার্ড এল. বিশপের তত্ত্বাবধানে ইউআইইউসি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, তাঁর গবেষণা পত্রের শিরোনাম ছিল রিডিউসিবিলিটি অফ ইউক্লিডিয়ান ইমারসনস অফ লো কোডাইমেনশনস। ইউআইইউসি অনুষদে অর্ধ-সময়ের প্রশিক্ষক হিসেবে যোগদানের পর, তিনি ১৯৭২ সালে একজন নিয়মিত অনুষদ সদস্য হন।[২] তিনি ২০০৯ সালে অবসর গ্রহণ করেন[৪]
গাণিতিক কাজ
[সম্পাদনা]স্টেফানির সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন ছিল বক্রতা সীমানা সহ মেট্রিক স্পেসের অধ্যয়ন সম্পর্কিত গবেষণা। বিশপের সাথে মিলে সেমি-রিম্যানিয়ান ম্যানিফোল্ড এবং লোরেনজিয়ান ম্যানিফোল্ডের জন্য আলেকজান্দ্রোভ জ্যামিতির আদলে বক্রতার সীমার একটি ধারণা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তাঁর কাজ ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ; যা লোরেনজিয়ান প্রেক্ষাপটে সিন্থেটিক জ্যামিতির বিকাশের অভিমুখে একটি প্রাথমিক পদক্ষেপ ছিল।[৫]
বই
[সম্পাদনা]- ভিটালি কাপোভিচ এবং আন্তন পেট্রুনিনের সাথে, স্টেফানি অ্যান ইনভিটেশন আলেকজান্দ্রোভ জিয়োমেট্রি: সিএটি(ও) স্পেসেস বইটি লিখেছেন (স্প্রিংগার, ২০১৯)।
- এস. আলেকজাণ্ডার, ভি. কাপোভিচ, এ. পেট্রুনিন। আলেকজান্দ্রভ জ্যামিতি—ভিত্তি। — এএমএস, ২০২৪। — (গ্রেড. স্টাড. ম্যাথ। ২৩৬)।
স্বীকৃতি
[সম্পাদনা]- ইলিনয়তে, স্টেফানি ১৯৯৩ সালে লাকম্যান ডিস্টিংগুইশড আণ্ডারগ্রাজুয়েট টিচিং অ্যাওয়ার্ড এবং স্নাতক শিক্ষাদানে শ্রেষ্ঠত্বের জন্য উইলিয়াম প্রোকাসি অ্যাওয়ার্ড জিতেছিলেন।[৪]
- ২০১৪ সালে তিনি আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন "জ্যামিতিতে অবদান, উচ্চমানের ব্যাখ্যা এবং গণিতের ব্যতিক্রমী শিক্ষাদানের জন্য।"
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Crematory, Renner-Wikoff Chapel &। "Obituary for Stephanie Alexander | Renner-Wikoff Chapel & Crematory"। Obituary for Stephanie Alexander | Renner-Wikoff Chapel & Crematory (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৪।
- 1 2 "Distinguished Mathematical Research award recipients" (পিডিএফ), Math Times, UIUC Mathematics Department, পৃ. ৩, শরৎ ২০০৪, ১৯ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত.
- ↑ "Stephanie Alexander Obituary (2023) - Urbana, IL - The News-Gazette"। Legacy.com। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২৩।
- 1 2 Mathematics Calendar 2012 (পিডিএফ), UIUC Mathematics Department, পৃ. অক্টোবর
- ↑ A bot will complete this citation soon. Click here to jump the queue arXiv:.
বহিঃসংযোগ
[সম্পাদনা]- হোম পেজ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ মে ২০২৩ তারিখে