স্কটীয় গেলীয় ভাষা
| স্কটীয় গেলীয় | |
|---|---|
| |
| Gàidhlig | |
| উচ্চারণ | [ˈkaːlɪkʲ] |
| দেশোদ্ভব | যুক্তরাজ্য, কানাডা |
| অঞ্চল | স্কটল্যান্ড; কেপ ব্রেটন দ্বীপ, নোভা স্কশিয়া |
| জাতি | স্কটীয় গেইল |
মাতৃভাষী | ৭০,০০০ জন প্রথম ও দ্বিতীয় ভাষাভাষী স্কটল্যান্ডে (2022)[১] ২০২২ সালে স্কটল্যান্ডে ১,৩০,০০০ জন ব্যক্তি গেলীয় ভাষায় কিছু দক্ষতা থাকার কথা জানান;[১] ১,৩০০ জন নোভা স্কশিয়ায় সাবলীলভাবে ভাষাটি বলতে পারেন[২] |
ইন্দো-ইউরোপীয়
| |
পূর্বসূরী | |
| উপভাষা |
|
| |
| সরকারি অবস্থা | |
সরকারি ভাষা | স্কটল্যান্ড |
সংখ্যালঘু ভাষায় স্বীকৃত | |
| ভাষা কোডসমূহ | |
| আইএসও ৬৩৯-১ | gd |
| আইএসও ৬৩৯-২ | gla |
| আইএসও ৬৩৯-৩ | gla |
| গ্লোটোলগ | scot1245[৩] |
| লিঙ্গুয়াস্ফেরা | 50-AAA |
| চিত্র:Daoine aig a bheil sgilean ann an Gàidhlig, Cunntas-Sluaigh na-h-Alba, 2022.png ২০২২ সালে স্কটল্যান্ডে গেলীয় ভাষায় দক্ষ ব্যক্তিদের বিস্তার | |
স্কটীয় গেলীয়কে ইউনেস্কোর বিপন্ন বিশ্বের ভাষাসমূহের অ্যাটলাস-এ নিশ্চিতভাবে বিপন্ন ভাষা হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।[৪] | |
স্কটীয় গেলীয় ভাষা (স্বনাম: Gàidhlig [ˈkaːlɪkʲ] ), যা সংক্ষেপে গেলীয় ভাষা নামেও পরিচিত, স্কটল্যান্ডের গেইল নৃগোষ্ঠীতে প্রচলিত স্থানীয় একটি কেল্টীয় ভাষা। কেল্টীয় ভাষাগোষ্ঠীর গয়ডেলীয় শাখার সদস্য হিসেবে স্কটীয় গেলীয় ভাষাটি আইরীয় ভাষা ও মাংক্স ভাষার মতোই প্রাচীন আইরীয় ভাষা থেকে বিকশিত হয়েছে।[৫] মধ্য আইরীয় যুগে ১৩শ শতাব্দীর কোনো এক সময় এটি একটি স্বতন্ত্র কথ্য ভাষা হয়ে ওঠে, যদিও একটি অভিন্ন সাহিত্যিক ভাষা ১৭শ শতাব্দীর অনেকটা সময় পর্যন্ত আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের গেইলদের মধ্যে প্রচলিত ছিল।[৬] আধুনিক স্কটল্যান্ডের অধিকাংশ অঞ্চল একসময় গেলীয়ভাষী ছিল; বিশেষ করে গেলীয় ভাষার স্থাননামগুলি এর প্রমাণ।[৭][৮]
২০১১ সালের স্কটল্যান্ডের জনগণনাতে ৫৭,৩৭৫ জন (তিন বছর বা তার বেশি বয়সী স্কটীয় জনসংখ্যার ১.১%) জানান যে তাঁরা গেলীয় বলতে পারেন; ২০০১ সালের তুলনায় এই সংখ্যা ১,২৭৫ জন কম। গেলীয় ভাষাভাষীদের সর্বোচ্চ শতাংশ ছিল আউটার হেব্রিডিসে। তবে ভাষাটির পুনরুজ্জীবন ঘটছে এবং ২০০১ ও ২০১১ সালের জনগণনার মধ্যে ২০ বছরের কম বয়সী ভাষাভাষীর সংখ্যা ০.১% বৃদ্ধি পায়।[৯] ২০২২ সালের স্কটল্যান্ডের জনগণনাতে দেখা যায়, স্কটল্যান্ডের জনসংখ্যার ২.৫%-এর গেলীয় ভাষায় কিছু দক্ষতা রয়েছে,[১০] অর্থাৎ ১,৩০,১৬১ জন। তাঁদের মধ্যে ৬৯,৭০১ জন ভাষাটি বলতে পারেন বলে জানান; আরও ৪৬,৪০৪ জন জানান যে তাঁরা ভাষাটি বোঝেন, কিন্তু বলতে, পড়তে বা লিখতে পারেন না।[১১]
স্কটল্যান্ডের বাইরে ১৮শ শতাব্দী থেকে কানাডায় কানাডীয় গেলীয় নামে পরিচিত একটি উপভাষা প্রচলিত। ২০২১ সালের কানাডীয় জনগণনাতে ২,১৭০ জন কানাডীয় বাসিন্দা স্কটীয় গেলীয় সম্পর্কে জ্ঞান থাকার কথা জানান; ২০১৬ সালের জনগণনাতে এই সংখ্যা ছিল ৩,৯৮০ জন।[১২][১৩] নোভা স্কশিয়ায় ভাষাভাষীদের একটি উল্লেখযোগ্য ঘনত্ব রয়েছে। উত্তর ক্যারোলাইনা ও অন্টারিওর গ্লেংগ্যারি কাউন্টিসহ উত্তর আমেরিকার অন্যান্য অঞ্চলের ঐতিহাসিক সম্প্রদায়গুলি অবশ্য মূলত বিলুপ্ত হয়ে গেছে।[১৪]
স্কটীয় গেলীয়কে আঞ্চলিক বা সংখ্যালঘু ভাষাসমূহের ইউরোপীয় সনদ-এর অধীনে একটি আদিবাসী ভাষা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যে সনদটি যুক্তরাজ্য সরকার অনুমোদন করেছে। ২০০৫ সালের গেলীয় ভাষা (স্কটল্যান্ড) আইন একটি ভাষা-উন্নয়ন সংস্থা, বোর্ত না গালিক, প্রতিষ্ঠা করে।[১৫] ২০২৫ সালের স্কটীয় ভাষা আইন পাস হওয়ার পর,[১৬] গেলীয়, স্কটস-এর পাশাপাশি, স্কটল্যান্ডের একটি সরকারি ভাষায় পরিণত হয়।[১৭][১৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Scotland's Census 2022 - Ethnic group, national identity, language and religion"।
- ↑ Statistics Canada, Nova Scotia (Code 12) (table), National Household Survey (NHS) Profile, 2011 NHS, Catalogue No. 99-004-XWE (Ottawa: 2013-06-26)
- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Scottish Gaelic"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- ↑ টেমপ্লেট:Cite UNESCO Atlas
- ↑ "Background on the Irish Language"। Údarás na Gaeltachta। ২৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ MacAulay, Donald (১৯৯২)। The Celtic Languages। Cambridge University Press। পৃ. ১৪৪।
- ↑ Kavanagh, Paul (১২ মার্চ ২০১১)। "Scotland's Language Myths: 4. Gaelic has nothing to do with the Lowlands"। Newsnet.scot (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১।
- ↑ "Gaelic History / Highland Council Gaelic Toolkit / The Highland Council / Welcome to Northern Potential"। HighlandLife। ১৯ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১।
- ↑ "Census shows decline in Gaelic speakers 'slowed'"। BBC News। ২৬ সেপ্টেম্বর ২০১৩। ২৫ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭।
- ↑ "Scotland's Census 2022 - Ethnic group, national identity, language and religion"। Scotland's Census (ইংরেজি ভাষায়)। ২২ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৪।
- ↑ "Home"। Scotland's Census (ইংরেজি ভাষায়)। ২২ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৪।
- ↑ "Census Profile, 2016 Census"। 2016 Census। Statistics Canada। ৮ ফেব্রুয়ারি ২০১৭। ১৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯।
- ↑ "Census Profile, 2021 Census of Population"। 2021 Census। Statistics Canada। ৯ ফেব্রুয়ারি ২০২২। ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩।
- ↑ "Nova Scotia/Alba Nuadh"। Province of Nova Scotia Gaelic Affairs। ২৩ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০।
- ↑ "Gaelic"। The Scottish Government। ৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২১।
- ↑ "Scottish Languages Act 2025"। Legislatiion.gov.uk। The National Archives। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Scottish Languages Bill passed"। gov.scot (সংবাদ বিজ্ঞপ্তি)। ১৭ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৫।
- ↑ "Gaelic and Scots now recognised as official languages"। বিবিসি নিউজ। ৩০ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৫।
- Chadwick, Nora Kershaw; Dyllon, Myles (১৯৭২)। The Celtic Realms। Weidenfeld & Nicolson। আইএসবিএন ৯৭৮-০-৭৬০৭-৪২৮৪-৬।
- Clarkson, Tim (২০১১)। The Makers of Scotland: Picts, Romans, Gaels, and Vikings। Edinburgh: Birlinn Ltd। আইএসবিএন ৯৭৮-১৯০৬৫৬৬২৯৬।
- Hunter, James (১৯৭৬)। The Making of the Crofting Community। Donald। আইএসবিএন ৯৭৮০৮৫৯৭৬০১৪০।
- Jones, Charles (১৯৯৭)। The Edinburgh history of the Scots language। Edinburgh University Press। আইএসবিএন ৯৭৮-০-৭৪৮৬-০৭৫৪-৯।
- Kennedy, Michael (২০০২)। Gaelic in Nova Scotia: An Economic, Cultural and Social Impact Study (পিডিএফ)। Province of Nova Scotia। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৬।
- MacAulay, Donald (১৯৯২)। The Celtic Languages। Cambridge University Press। আইএসবিএন ৯৭৮-০৫২১২৩১২৭৫। ১৭ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৭।
- Mackenzie, Donald W. (১৯৯০–৯২)। "The Worthy Translator: How the Scottish Gaels got the Scriptures in their own Tongue"। Transactions of the Gaelic Society of Inverness। ৫৭।
- Ó Baoill, Colm. "The Scots–Gaelic interface", in Charles Jones, ed., The Edinburgh History of the Scots Language. Edinburgh: Edinburgh University Press, 1997
- Withers, Charles W. J. (১৯৮৪)। Gaelic in Scotland, 1698–1981। Edinburgh: John Donald Publishers Ltd। আইএসবিএন ৯৭৮-০৮৫৯৭৬০৯৭৩।
- Withers, Charles W. J. (১৯৮৮)। "The Geographical History of Gaelic in Scotland"। Colin H. Williams (সম্পাদক)। Language in Geographic Context।
<references>-এ সংজ্ঞায়িত "Chadwick1972" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Clarkson2011" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Hunter1976" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Jones1997" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Kennedy2002" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "MacAulay1992" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Mackenzie1992" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Baoill1997" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Withers1984" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Withers1988" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।আরও পড়ুন
[সম্পাদনা]- Gillies, H. Cameron. (1896). Elements of Gaelic Grammar. Vancouver: Global Language Press (reprint 2006), আইএসবিএন ১-৮৯৭৩৬৭-০২-৩ (hardcover), আইএসবিএন ১-৮৯৭৩৬৭-০০-৭ (paperback)
- Gillies, William. (1993). "Scottish Gaelic", in Ball, Martin J. and Fife, James (eds). The Celtic Languages (Routledge Language Family Descriptions). London: Routledge. আইএসবিএন ০-৪১৫-২৮০৮০-X (paperback), pp. 145–227
- Lamb, William. (2024). Scottish Gaelic: A Comprehensive Grammar. London: Routledge. আইএসবিএন ৯৭৮০৩৬৭১৮৯১৮১
- MacAoidh, Garbhan. (2007). Tasgaidh – A Gaelic Thesaurus. Lulu Enterprises, North Carolina
- McLeod, Wilson (ed.). (2006). Revitalising Gaelic in Scotland: Policy, Planning and Public Discourse. Edinburgh: Dunedin Academic Press, আইএসবিএন ১-৯০৩৭৬৫-৫৯-৫
- Robertson, Charles M. (1906–07). "Scottish Gaelic Dialects", The Celtic Review, vol. 3 pp. 97–113, 223–39, 319–32.
বহিঃসংযোগ
[সম্পাদনা]- BBC Alba – স্কটীয় গেলীয় ভাষা, সংগীত ও সংবাদ
- "Gaelic in Medieval Scotland: Advent and Expansion" by Thomas Owen Clancy, Sir John Rhys Memorial Lecture, 4 March 2009
- Gaelic Resource Database – Comhairle nan Eilean Siar কর্তৃক প্রতিষ্ঠিত
- স্কটীয় গেলীয় মৌলিক শব্দভাণ্ডারের সোয়াদেশ তালিকা (উইকিঅভিধানের সোয়াদেশ-তালিকা পরিশিষ্ট থেকে)
- Faclair Dwelly air Loidhne – ডুয়েলির গেলীয় অভিধান অনলাইনে
- Gàidhlig air an Lìon – Sabhal Mòr Ostaig-এর স্কটীয় গেলীয় ভাষায় ও স্কটীয় গেলীয় সম্পর্কে পৃষ্ঠাগুলোর সংযোগ
- DASG – স্কটীয় গেলীয় ভাষার ডিজিটাল সংরক্ষণাগার
- An Comunn-এর ওয়েবসাইট
- নোভা স্কশিয়ার গেলীয় বিষয়ক দপ্তর
টেমপ্লেট:স্কটীয় গেলীয় ভাষাবিজ্ঞান টেমপ্লেট:কেল্টীয় ভাষাসমূহ টেমপ্লেট:স্কটল্যান্ড বিষয়সমূহ টেমপ্লেট:গেইল টেমপ্লেট:যুক্তরাজ্যের ভাষাসমূহ