বিষয়বস্তুতে চলুন

সোস্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোস্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)
সংক্ষেপেSUCI and SUCI(C)
মহাসচিবপ্রভাস ঘোষ
প্রতিষ্ঠাতাশিবদাস ঘোষ
নীহার মুখার্জি
প্রতিষ্ঠা২৪ এপ্রিল ১৯৪৮
বিভক্তিরেভলিউশনারি সোসালিস্ট পার্টি
সদর দপ্তর৪৮ লেনিন সরণী
কলকাতা, ভারত
৭০০০১৩
২২°৩৩′৪৯.৯″ উত্তর ৮৮°২১′২০.১″ পূর্ব / ২২.৫৬৩৮৬১° উত্তর ৮৮.৩৫৫৫৮৩° পূর্ব / 22.563861; 88.355583
ছাত্র শাখাডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশন
যুব শাখাডেমোক্র্যাটিক ইয়ুথ অর্গ্যানাইজেশন
মহিলা শাখামহিলা সাংস্কৃতিক সংগঠন
শ্রমিক শাখাইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার
কৃষক শাখাকৃষক খেত মজদুর সংগঠন
ভাবাদর্শ
  • শিল্পায়ন বিরোধিতা
  • সামাজিক রক্ষণশীলতা
  • রাজনৈতিক সুবিধাবাদ
স্বীকৃতিনিবন্ধিত - অস্বীকৃত
নির্বাচনী প্রতীক
Torch Light
ওয়েবসাইট
www.sucic.org
ভারতের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

সোস্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (এস‌ইউসিআই) যা পূর্বে সোস্যালিস্ট ইউনিটি সেন্টার (এস‌ইউসি) নামে পরিচিত ছিল এবং যার বর্তমান আনুষ্ঠানিক নাম সোস্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) (এস‌ইউসিআই(সি)), হল ভারতের শিল্পায়ন বিরোধী ও সামাজিক রক্ষণশীল একটি রাজনৈতিক দল। ১৯৪৮ সালে শিবদাস ঘোষ আর নীহার মুখার্জির দ্বারা এই দলের প্রতিষ্ঠা হয়।

আদর্শ

[সম্পাদনা]

এসইউসি হল একটি সামাজিক রক্ষণশীল রাজনৈতিক দল যা শিবদাস ঘোষের প্রণয়ন করা আদর্শগত লাইন অনুসরণ করে। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন, সারা ভারত ফর‌ওয়ার্ড ব্লক এবং রেভলিউশনারি সোস্যালিস্ট পার্টি এর মতো বামপন্থী দলগুলির প্রতি এস‌ইউসির তীব্র এবং অদম্য বিরোধিতা রয়েছে এবং বিভিন্ন সময়ে এই দল দক্ষিণপন্থী এবং অতি-দক্ষিণপন্থী শক্তির সাথে সুবিধাবাদী বোঝাপড়া করে।

ইতিহাস

[সম্পাদনা]

প্রতিষ্ঠা

[সম্পাদনা]
শিবদাস ঘোষ, এস‌ইউসির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক

কিছু আদর্শগত এবং বিতর্কের পরিপ্রেক্ষিতে রেভলিউশনারি সোস্যালিস্ট পার্টি (আর‌এসপি) থেকে প্রায় ত্রিশ জন সদস্যকে বহিষ্কার করা হয় এবং এই বহিষ্কৃত গোষ্ঠীটি এম. এন. রায় এর প্রাক্তন সহযোগী সুধীন্দ্র প্রামাণিকের নেতৃত্বাধীন গোষ্ঠী, ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস লিগের প্রতিষ্ঠাতা নেপাল ভট্টাচার্যের নেতৃত্বে একটি গোষ্ঠী এবং বীরেন ভট্টাচার্যের নেতৃত্বে একটি গোষ্ঠীর সঙ্গে মিলিতভাবে ১৯৪৬ সালের ১ মে শিবদাস ঘোষ এবং মাখন চ্যাটার্জীকে যুগ্ম আহ্বায়ক করে একটি প্রচারক মঞ্চ প্ল্যাটফর্ম অফ অ্যাকশন (পি‌.ও.এ.) গঠন করেছিল, এমন দাবি করে। সুবোধ ব্যানার্জী এর নেতৃত্বে আর‌এসপির ২৪ পরগনা জেলা কমিটিও এই মঞ্চে যোগ দেয়। তবে বিশদ বিশ্লেষণে বলা হয় যে ভারতের স্বাধীনতা লাভের পরেই সম্ভবত প্ল্যাটফর্ম অফ অ্যাকশন গঠিত হয়েছিল। পি.ও.এ. মঞ্চের নেতারা আদর্শগত ঐক্যে পৌঁছাতে পারেননি এবং তারপর শিবদাস ঘোষ এবং নীহার মুখার্জি-এর নেতৃত্বে গঠিত গোষ্ঠীটি ১৯৪৮ সালের ২৪শে এপ্রিল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার নামে একটি রাজনৈতিক দলের জন্ম দেয়।[]

শিবদাস ঘোষ, সুবোধ ব্যানার্জী, নীহার মুখার্জি, শচীন ব্যানার্জি, প্রীতিশ চন্দ, হীরেন সরকার, রথীন সেন, প্রমোদ সিংহ রায়, মনোরঞ্জন ব্যানার্জি, রাধেশ্যাম সাহা এবং ত্রিবেণী বর্ধনকে নিয়ে ১১ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় এবং শিবদাস ঘোষ সাধারণ সম্পাদকের পদ লাভ করেন। যদিও এসইউসিআই বর্তমানে দাবি করে যে হীরেন সরকার প্রথম কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, দলের পুরোনো নথিগুলি এই দাবিকে সমর্থন করে না। অনুমান করা হয় যে ১৯৫৪ সালের কিছু সময় পরে হীরেন সরকারকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।[]

পার্টি কংগ্রেসসমূহ এবং নেতৃত্ব

[সম্পাদনা]

পার্টি কংগ্রেসসমূহ

[সম্পাদনা]

সিপিআইএম বা সিপিআই দলগুলির মতো নিয়মিত পার্টি কংগ্রেস এস‌ইউসি দলের ক্ষেত্রে অনুষ্ঠিত হয় না।

এস‌ইউসির প্রথম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল দলের প্রতিষ্ঠার ৪০ বছর পর ১৯৮৮ সালে, কলকাতায়। এই সম্মেলনে দলের সংবিধান গৃহীত হয় এবং দলের নাম এস‌ইউসি থেকে পরিবর্তন করে এসইউসিআই করা হয়।

১১-১৭ নভেম্বর ২০০৯ -এ দিল্লির রামলীলা ময়দানে দ্বিতীয় পাটি কংগ্রেস অনুষ্ঠিত হয়।[][][] এই পার্টি কংগ্রেসেই দলের নামের সঙ্গে কমিউনিস্ট যোগ করা হয়[]

এস‌ইউসির তৃতীয় এবং সবচেয়ে সাম্প্রতিক পাটি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে।

সাধারণ সম্পাদক

[সম্পাদনা]

এস‌ইউসিআই দলে সাধারণ সম্পাদকরা আমৃত্যু পদে আসীন থাকেন।

সাধারণ সম্পাদকদের তালিকা
ক্রমিক নং সময়কাল ছবি নাম রাজ্য তথ্যসূত্র
১৯৪৮-১৯৭৬ শিবদাস ঘোষ পশ্চিমবঙ্গ
শিবদাস ঘোষ ছিলেন এসইউসির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
১৯৭৬-২০১০ চিত্র:NMukherjee.jpg নীহার মুখার্জি পশ্চিমবঙ্গ
শিবদাস ঘোষ এর প্রয়াণের পর নীহার মুখার্জি সাধারণ সম্পাদক হন।
২০১০- প্রভাস ঘোষ পশ্চিমবঙ্গ []
প্রভাস ঘোষ হলেন এস‌ইউসিআইয়ের বর্তমান সাধারণ সম্পাদক। নিহার মুখার্জীর প্রয়াণের পর ২০১০ সালের ৪ মার্চ উনি কেন্দ্রীয় কমিটি দ্বারা সাধারণ সম্পাদকের পদে নির্বাচিত হন।


তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Deb, Bikash Ranjan (২০২২)। "From National Revolutionism to Marxism: A Politico-historical Narrative of Origins of Socialist Unity Centre of India (SUCI)"Indian Historical Review৪৯ (2): ৩০৯–৩২৫। ডিওআই:10.1177/03769836221136271
  2. "- YouTube"www.youtube.com। ১৬ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  3. "India Vision News Clip – SUCI Party Congress inauguration (in Malayalam)"। ৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০০৯
  4. "News&contentId=6269200&tabId=11&BV_ID=@@@ Nihar Mukherjee again elected as SUCI's General Secretary "(In Malayalam)""
  5. SUCI rechristens itself as SUCI (Communist)
  6. "Provash Ghosh, SUCI General Secretary, Mathrubhumi Online, 5 March 2010, Kerala News (In Malayalam)"। ৭ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১০