বিষয়বস্তুতে চলুন

সোলা আসেদেকো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোলা আসেদেকো
জন্ম
জাতীয়তানাইজেরীয়
নাগরিকত্বনাইজেরীয়
পেশা
  • অভিনেত্রী
  • পরিচালক
  • চলচ্চিত্র নির্মাতা
কর্মজীবন২০০৬-বর্তমান
পরিচিতির কারণআবেণী
দ্য ন্যারো পাথ

সোলা আসেদেকো একজন নাইজেরীয় চলচ্চিত্র অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক। তিনি আবেণী চলচ্চিত্রে তার ভূমিকায় জন্য জনপ্রিয়, চলচ্চিত্রটি ২০০৬ সালে মুক্তি পায় এবং পরিচালনা করেন তুন্দে কেলানী।[][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আসেদেকোর জন্ম দক্ষিণ নাইজেরিয়ার লাগোস রাজ্যে। তিনি ওগোবায় সোমরি কমপ্রেসিয়েন্স উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন ও পশ্চিম আফ্রিকা স্কুল শংসাপত্র অর্জন করেন। তারপর তিনি লাগোস বিশ্ববিদ্যালয়ে পড়েন, যেখানে তিনি থিয়েটার শিল্পকলা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং পরে জন প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[]

তিনি ২০০৬ সালে অভিনয় করা শুরু করেন, একই বছর তিনি আবেণী নামক চলচ্চিত্রের শীর্ষ ভূমিকায় অভিনয় করেন, যেটি পরিচালনা করেন তুন্দে কেলানী। [][] এই ছবিতে তার ভালো অভিনয়ের কারণে তুন্দে তার দ্বিতীয় চলচ্চিত্র দ্য ন্যারো পাথ-এ তাকে অভিনয় করার সুযোগ দেন। সোলা এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি বেশ কয়েকটি নাইজেরীয় চলচ্চিত্র এবং অপেরাতে অভিনয় করেছেন।[][]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "THE SECRET AGONY OF ACTRESS SOLA ASEDEKO"nigeriafilms.com। ১৮ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৫
  2. "THE SECRET AGONY OF ACTRESS SOLA ASEDEKO"TheNigerianVoice। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৫
  3. Adeboyejo Ayo। "I am single, but not searching–Nollywood actress, Sola Asedeko"Newswatch Times। ২০ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৫
  4. "Movie Reviews"The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। ২১ ডিসেম্বর ২০১৭। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৭
  5. "Actress Sola Asedeko and her secret bodyguards"Modern Ghana। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৫
  6. "Nollywood Actress Sola Asedeko Delivers Baby Boy"mjemagazine.com। ১০ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৫
  7. "Abeni"The Nation (Nigeria)। ৩১ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৪