সোলতান মসজিদ
অবয়ব
| সোলতান মসজিদ | |
|---|---|
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | ইসলাম |
| জেলা | |
| অবস্থা | চলমান |
| অবস্থান | |
| অবস্থান | কাজান, রাশিয়া |
| স্থানাঙ্ক | ৫৫°৪৬′৩৩″ উত্তর ৪৯°০৭′০৭″ পূর্ব / ৫৫.৭৭৫৮৩° উত্তর ৪৯.১১৮৬১° পূর্ব |
| স্থাপত্য | |
| ধরন | মসজিদ |
| স্থাপত্য শৈলী | ভোলগা তাতার মধ্যযুগীয়, জাতীয় রোমান্স |
| সম্পূর্ণ হয় | ১৮৬৮ |
| মিনার | ১ |
সোলতান মসজিদ (সিরিলিক: Солтан мәчете; পূর্বে জিহানশা বায় মসজিদ, লাল মসজিদ, ওসমান মসজিদ, অষ্টম মসজিদ নামে পরিচিত ছিল, এছাড়াও সোলতান বা রুশ ভাষায় সোলতানভস্কায়া হিসেবে লেখা হয়ে থাকে) কাজানে, রাশিয়ার একটি মসজিদ।
ইতিহাস
[সম্পাদনা]এই মসজিদটি ১৮৬৮ সালে ব্যবসায়ী জিহানশা ওসমানভের অনুদানে নির্মিত হয়। এটি বুলগার-তাতারদের মধ্যযুগীয় স্থাপত্যরীতি ও "জাতীয় রোমান্স" শৈলীর সমন্বয়ে নির্মিত। মসজিদের একটি কক্ষ আছে ও এর সঙ্গে উপরতলা যুক্ত আছে। প্রবেশপথের উপরে তিনতলা বিশিষ্ট একটি মিনার অবস্থিত।
১১ নভেম্বর, ১৯৩১ সালে সোভিয়েত সরকার এই মসজিদটি বন্ধ করে দেয়। ১৯৯০ সালে মিনারটি পুনঃস্থাপন করা হয় এবং ১৯৯৪ সালে মসজিদটি মুসল্লিদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।[১]
গ্যালারি
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]- তাতারস্তানে ইসলাম
- রাশিয়ায় ইসলাম
- রাশিয়ার মসজিদের তালিকা
- ইউরোপের মসজিদের তালিকা
- সোলতান মসজিদ (সিঙ্গাপুরে)
সূত্র
[সম্পাদনা]- ↑ "История Султановской мечети: первый намаз с Марджани, поддержка центра и передовые технологии"। Реальное время (রুশ ভাষায়)। ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৫।
- "Солтан мәчете"। Tatar Encyclopaedia (তাতার ভাষায়)। Kazan: The Republic of Tatarstan Academy of Sciences. Institution of the Tatar Encyclopaedia। ২০০২।
উইকিমিডিয়া কমন্সে সোলতান মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।