সোয়াত জাদুঘর
সুয়াত জাদুঘর | |
| অবস্থান | সোয়াত জেলা |
|---|---|
| স্থানাঙ্ক | ৩৪°৪৫′৪৯″ উত্তর ৭২°২১′৩৪″ পূর্ব / ৩৪.৭৬৩৪৮৭° উত্তর ৭২.৩৫৯৩৮২° পূর্ব |
| ধরন | প্রত্নতাত্ত্বিক |
সোয়াত জাদুঘর হচ্ছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় মিংগোরা ও সাইদু শরীফের সংযোগকারী সড়কে সাইদু শরীফ এলাকায় অবস্থিত একটি জাদুঘর।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৯৫৯ সালে সুয়াতের ওয়ালির ব্যক্তিগত সংগ্রহশালা সংরক্ষণের উদ্দেশ্যে ইতালীয় প্রত্নতাত্ত্বিক মিশনের সহায়তায় এই জাদুঘরের পরিকল্পনা করা হয়।[২] পরবর্তীতে জাপান সরকারের সহযোগিতায় এটি সম্প্রসারিত হয়।[৩] তবে ২০০৫ সালের কাশ্মীর ভূমিকম্পে জাদুঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
২০০৭ সালে পাকিস্তান সরকার ও তালেবানের মধ্যে সংঘর্ষের সময় জাদুঘরটি বন্ধ করে দেয়া হয় এবং এর সংগ্রহশালা টাকশিলায় স্থানান্তরিত করা হয়। এটি একটি সৌভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায়, কারণ ২০০৮ সালের ফেব্রুয়ারিতে জাদুঘরের কাছাকাছি একটি বোমা বিস্ফোরণে বহু লোক নিহত হন এবং জাদুঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
২০১১ সালের জুলাই মাসে ২,৭০০টি নিদর্শন পুনরায় সোয়াত জাদুঘরে ফিরিয়ে আনা হয়।[৪] এরপর ২০১৪ সালের ১১ ডিসেম্বর ভূমিকম্প-প্রতিরোধী নতুন ভবনে জাদুঘরটি পুনরায় উদ্বোধন করা হয়।[৫]
সংগ্রহশালা
[সম্পাদনা]
জাদুঘরটিতে গান্ধার শিল্পধারার মূর্তি ও অলংকরণ রয়েছে, যেগুলিতে বুদ্ধের জীবনচিত্র অঙ্কিত। এছাড়াও এখানে রয়েছে সীলমোহর, ছোট ধাতব কল্পপাত্র, এবং বুটকারা নং ১ ও ওডিগ্রাম থেকে প্রাপ্ত মূল্যবান নিদর্শন।
জাদুঘরে বৌদ্ধপূর্ব যুগের কিছু নিদর্শনও রয়েছে। এছাড়া একটি নৃতাত্ত্বিক গ্যালারিতে ঐতিহ্যবাহী সুয়াতি খোদাইকৃত আসবাবপত্র, গহনা ও সেলাইয়ের নিদর্শন সংরক্ষিত আছে।[৬]
সাম্প্রতিক আবিষ্কারের মধ্যে আমলুক-দারার বৌদ্ধ কমপ্লেক্স থেকে প্রাপ্ত একটি পাথরের খেলার বোর্ড রয়েছে, যা এখনও উপত্যকায় খেলা হয়।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Swat Museum"। is located in Khyber Pakhtunkhwa, Pakistan। ৮ সেপ্টেম্বর ২০২০।
- ↑ Gauhar, Feryal Ali (Nov 10, 2013). Breathing life into history: the new Swat Museum. Dawn.
- ↑ Shah, Sadia Qasim (Nov 25 2008). Swat Museum can be Taliban`s next target. Dawn.
- ↑ Iqbal, Amjad (July 13, 2011). Antiquities to return to Swat Museum. Dawn
- ↑ (December 11, 2014) Swat Museum reopens after seven years. Dawn
- ↑ Swat Museum - Museum in Mingora & Saidu Sharif. LonelyPlanet.com
- ↑ Khaliq, Fazal (April 27, 2017). Board game in Swat museum becomes focus of attention. Dawn.