বিষয়বস্তুতে চলুন

সোটেড রেইনডিয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোটেড রেইনডিয়ারের ফিনিশ সংস্করণ
সোটেড রেইনডিয়ারের সুইডিশ সংস্করণ

সোটেড রেইনডিয়ার (ফিনীয়: poronkäristys, [ˈporonˌkæristys], সুইডীয়: renskav, নরওয়েজীয়: finnbiff, নর্দার্ন সামি: báistebiđus) সম্ভবত স্যাপমি অঞ্চলের সবচেয়ে পরিচিত ঐতিহ্যবাহী খাবার। এটি ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, রাশিয়া এবং সাখা অঞ্চলে পাওয়া যায়। সাধারণত রেইনডিয়ারের স্টেক বা পিঠ ব্যবহার করা হয়। মাংসটিকে পাতলা টুকরো করা হয় (সাধারণত মাংসটি হিমায়িত অবস্থায় কাটা হয়, যাতে কাটতে সহজ হয়), তারপর চর্বিতে (প্রথাগতভাবে রেইনডিয়ারের চর্বিতে, তবে বর্তমানে মাখন এবং তেল বেশি ব্যবহার হয়) ভাজা হয় এবং গোলমরিচ ও লবণ মেশানো হয়। অবশেষে, কিছু পানি, ক্রিম বা বিয়ার যোগ করা হয় এবং তা নরম না হওয়া পর্যন্ত রান্না করা হয়। এই খাবারটি চটকানো আলু এবং লিঙ্গনবেরি সংরক্ষক বা আরো প্রথাগতভাবে, লিঙ্গনবেরি কাঁচা চিনি মিশিয়ে পরিবেশন করা হয়। ফিনল্যান্ডে মাংসটি প্রায়ই আচার করা শসার সাথে পরিবেশন করা হয়।[] এটি সুইডেনে ততটা সাধারণ নয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Now that Christmas is over, let's eat Rudolph? Reindeer Recipes for beginners"Alternative Finland (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৭ ডিসেম্বর ২০১৪। ১২ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১

বহির্সংযোগ

[সম্পাদনা]