বিষয়বস্তুতে চলুন

সৈয়দ মোয়াজ্জম উদ্দিন হোসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সৈয়দ মোয়াজ্জম উদ্দিন হোসেন
বঙ্গের শিক্ষা মন্ত্রী
কাজের মেয়াদ
১৯৪৬  ১৯৪৭
প্রধানমন্ত্রীহোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী
ব্যক্তিগত বিবরণ
জন্মঅষ্টগ্রাম, ময়মনসিংহ জেলা, বঙ্গ প্রদেশ
আত্মীয়স্বজনসৈয়দ মিসবাহউদ্দিন হুসেন (চাচাতো ভাই)
ফজলে হাসান আবেদ (নাতি)
পেশারাজনীতিবিদ
পুরস্কারখান বাহাদুর, CIE

সৈয়দ মোয়াজ্জম উদ্দিন হোসেন ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ। তিনি প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[][]

প্রারম্ভিক জীবন ও পরিবার

[সম্পাদনা]

হোসেন জন্মগ্রহণ করেন বাঙালি মুসলিম সৈয়দ জমিদার পরিবারে। তাঁর পৈতৃক নিবাস ছিল ময়মনসিংহ জেলার জাওয়ানশাহী পরগনার অষ্টগ্রাম গ্রামে (বর্তমানে কিশোরগঞ্জ জেলা, বাংলাদেশ এ)। তাঁর চাচাতো ভাই সৈয়দ মিসবাহউদ্দিন হুসেন পাকিস্তানের যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। হোসেনের স্ত্রী ছিলেন শারেকা বানু বিবি, যিনি মৌলভী ফতহুল-ইসলাম কোণা মিয়ার কন্যা ও ছাপড়া জমিদার পরিবারের সদস্যা। তিনি খান বাহাদুর এ. এন. শহীদুল হকের বোন। তাঁদের এক কন্যা ছিল। সৈয়দা সুফিয়া খাতুন যিনি ফজলে হাসান আবেদ এর মা।[]


কর্মজীবন

[সম্পাদনা]

ব্রিটিশ রাজ হোসেনকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করে।[]

হোসেন ১৯৪৩ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রী ছিলেন। তিনি ২৩ এপ্রিল ১৯৪৬ থেকে ১৪ আগস্ট ১৯৪৭ পর্যন্ত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Keesing's Contemporary Archives (ইংরেজি ভাষায়)। Keesing's Limited.। ১৯৪৮। পৃ. ৭৯৫৮।
  2. The Indian Annual Register: An Annual Digest of Public Affairs of India Recording the Nation's Activities Each Year in Matters Political, Economic, Industrial, Educational, Social, Etc (ইংরেজি ভাষায়)। Annual Register Office। ১৯৪৬।
  3. Ahmad, Saiyad Kamaluddin (২০২০), অনুক্রমিক বংশধারার গৌরবগাঁথা
  4. Sen, Sudhansu Bhusan (১৯৫১)। Indian Election Cases, 1935–1950 (ইংরেজি ভাষায়)। N.M. Tripathi।
  5. The Indian Annual Register: An Annual Digest of Public Affairs of India Recording the Nation's Activities Each Year in Matters Political, Economic, Industrial, Educational, Social, Etc (ইংরেজি ভাষায়)। Annual Register Office। ১৯৪৬। পৃ. ৬।