বিষয়বস্তুতে চলুন

সৈয়দ মুশতাক আলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুশতাক আলী
ক্রিকেট তথ্য
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনস্লো লেফট আর্ম অর্থোডক্স
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৩৪–১৯৪৪মুসলিম
১৯৩৪–১৯৪০মধ্যাঞ্চল ভারত
১৯৩৭রাজপুতানা
১৯৩৯মধ্যপ্রদেশ ও বেরার
১৯৪১গুজরাত
১৯৪১মহারাষ্ট্র
১৯৪১–১৯৫৫হোলকার
১৯৪১যুক্তপ্রদেশ
১৯৫৫মধ্য ভারত
১৯৫৬–১৯৫৭উত্তরপ্রদেশ
১৯৫৭–১৯৫৮মধ্যপ্রদেশ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১১ ২২৬
রানের সংখ্যা ৬১২ ১৩২১৩
ব্যাটিং গড় ৩২.২১ ৩৫.৯০
১০০/৫০ ২/৩ ৩০/৬৩
সর্বোচ্চ রান ১১২ ২৩৩
বল করেছে ৩৭৮ ৯৭০২
উইকেট ১৬২
বোলিং গড় ৬৭.৩৩ ২৯.৩৪
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ১/৪৫ ৭/১০৮
ক্যাচ/স্ট্যাম্পিং ৭/- ১৬০/-
উৎস: ক্রিকইনফো, ১ নভেম্বর ২০১৬

সৈয়দ মুশতাক আলী (মারাঠি: मुश्ताक अली; উচ্চারণ; জন্ম: ১৭ ডিসেম্বর, ১৯১৪ – মৃত্যু: ১৮ জুন, ২০০৫) একজন ভারতীয় ক্রিকেটার ছিলেন, একজন ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান, যিনি ১৯৩৬ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১২ রান করেছিলেন এবং একজন ভারতীয় খেলোয়াড় হিসাবে বিদেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছিলেন। [][][]

একটি উইজডেন বিশেষ পুরস্কার বিজয়ী, তিনি ১৯৩৬ সালের সফরে চারটি প্রথম শ্রেণীর শতরান করেন। তিনি ছিলেন একজন উদ্বোধনী ব্যাটসম্যান অথবা মিডল অর্ডার ডানহাতি ব্যাটসম্যান এবং স্লো লেফ্ট আর্ম অর্থোডক্স বোলার।

তিনি ১৯৬৪ সালে পদ্মশ্রী পদক লাভ করেন এবং খেলায় তার অবদানের জন্য মেরিলেবোন ক্রিকেট ক্লাব এর একজন আজীবন সদস্য নির্বাচিত হন। ৯০ বছর বয়সে ঘুমের মধ্যে তার দেহাবসান ঘটে। তিনি দুই পুত্র ও দুই মেয়ে রেখে গেছেন। ভারতীয় ঘরোয়া টি২০ সিরিজের নাম তার নামে নামকরণ করা হয়।

তিনি ভারতীয় ক্রিকেটে একজন জনপ্রিয় মানবমূর্তি ছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Syed Mushtaq Ali"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০
  2. Telegraph, 25
  3. "Wisden Obituaries 2006. Syed Mushtaq Ali."ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]