সৈয়দ মাছ-উদ রুমি সেতু
সৈয়দ মাছ-উদ রুমি সেতু মীর মশাররফ হোসেন সেতু কয়া ব্রিজ | |
|---|---|
সেতুর মাঝ বরাবর দক্ষিণ দিক থেকে আর৭১০ সড়ক থেকে দক্ষিণ দিক থেকে বামে সৈয়দ মাছ-উদ রুমি সেতু ও ডানে গড়াই রেল সেতু | |
| স্থানাঙ্ক | ২৩°৫৩′০৭″ উত্তর ৮৯°১০′৫০″ পূর্ব / ২৩.৮৮৫২৭৭৯° উত্তর ৮৯.১৮০৬০৮৬° পূর্ব |
| বহন করে | যানবাহন |
| অতিক্রম করে | গড়াই নদী |
| স্থান | কয়া, কুমারখালী উপজেলা, কুষ্টিয়া জেলা |
| যার নামে নামকরণ | সৈয়দ মাসউদ রুমি |
| রক্ষণাবেক্ষক | সড়ক ও জনপথ বিভাগ, কুষ্টিয়া |
| বৈশিষ্ট্য | |
| উপাদান | কংক্রিট, স্টিল |
| মোট দৈর্ঘ্য | ৫১৮ মিটার |
| প্রস্থ | ১২ মিটার |
| লেনের সংখ্যা | ২ |
| ইতিহাস | |
| নির্মাণ | ২০০৪[১] |
| নির্মাণ ব্যয় | ৩৫ কোটি টাকা[১] |
| উদ্বোধন হয় | ১ ডিসেম্বর ২০০৫[২] |
| পরিসংখ্যান | |
| টোল | হ্যাঁ |
| অবস্থান | |
![]() | |
সৈয়দ মাছ-উদ রুমি সেতু বা মীর মশাররফ হোসেন সেতু কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় গড়াই নদীর উপরে নির্মিত একটি সড়ক সেতু। সেতুটি ২০০৪ সালে নির্মাণ করা হয়েছে।[১][৩] সেতুটির দক্ষিণ পাশে ব্রিটিশ আমলে নির্মিত গড়াই রেল সেতু অবস্থিত।[৪][৫] এটি কয়া ব্রিজ নামেও পরিচিত।
ইতিহাস
[সম্পাদনা]২০০৪ সালে সেতুর নির্মাণ কাজ শুরু হয়।[১] ২০০৫ সালের ১ ডিসেম্বর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেতুর উদ্বোধন করেন।[২] গড়াই নদীর উপর সেতুটি নির্মাণে ৩৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে।[১]
নামকরণ
[সম্পাদনা]সৈয়দ মাসউদ রুমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বিলুপ্ত কুষ্টিয়া-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। ওনার নামেই সেতুটির নামকরণ করা হয়েছে। তবে স্থানীয় ভাবে সেতুটি কয়া ব্রিজ নামেও পরিচিত।
গুরুত্ব
[সম্পাদনা]সেতুটি কুষ্টিয়া-ঢাকা মহাসড়কে (আর৭১০) অবস্থিত। অবস্থান অনুযায়ী সেতু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।[৪]
টোল আদায়
[সম্পাদনা]২০১৬-২০২৩ সালে সেতুটি থেকে ৪৪ কোটি ৮৪ লক্ষ ৮৩ হাজার টাকা টোল আদায় হয়েছে।[১][৪]
| বছর (খ্রিস্টাব্দ) | টোল আদায় |
|---|---|
| ২০১৬-২০১৭ | ৫ কোটি ২৪ লক্ষ ৪০ হাজার |
| ২০১৯-২০২১ | ১৪ কোটি ৫০ লক্ষ ৪৬ হাজার |
| ২০২১-২০২৩ | ২৫ কোটি ৯ লক্ষ ৯৭ হাজার |
সেতুটির টোল আদায়ের জন্য সেতুর পশ্চিম দিকে ৩৫০ মিটার দূরে মীর মশাররফ হোসেন টোল প্লাজা রয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া (২২ মার্চ ২০২৩)। "কুষ্টিয়ায় সৈয়দ মাছ-উদ রুমী সেতু যখন ভোগান্তি নিরসনের চেয়ে জনগণের ভোগান্তি কারণ"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৪।
- 1 2 "সৈয়দ মাছ-উদ রুমি সেতুর উদ্বোধনী স্মারক"। ওয়েব্যাকমেশিন। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ এনামুল হক, কুষ্টিয়া (১৩ ফেব্রুয়ারি ২০২৪)। "সৈয়দ মাছ-উদ রুমী সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন"। দৈনিক দেশতথ্য। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 3 কুষ্টিয়া, প্রতিনিধি (১৪ ফেব্রুয়ারি ২০২৪)। "সৈয়দ মাসউদ রুমি সেতু: খরচের কয়েক গুণ উঠলেও বন্ধ হয়নি টোল আদায়"। আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৪।
- ↑ "টোল আদায়ে প্রতিরোধ"। প্রথম আলো। ১৫ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে সৈয়দ মাছ-উদ রুমি সেতু সম্পর্কিত মিডিয়া দেখুন।
