সৈয়দ নাজমুদ্দীন হাশেম
সৈয়দ নাজমুদ্দীন হাশেম | |
|---|---|
| বাংলাদেশের তথ্যমন্ত্রী | |
| কাজের মেয়াদ ২ জুলাই ১৯৮২ – ৮ মার্চ ১৯৮৪ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১ জুন ১৯২৫ ঢাকা |
| মৃত্যু | ১৮ জুলাই ১৯৯৯ ঢাকা |
| রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
| প্রাক্তন শিক্ষার্থী | প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ সেন্ট গ্রেগরিজ হাইস্কুল |
সৈয়দ নাজমুদ্দীন হাশেম (১ জুন, ১৯২৫ – ১৮ জুলাই, ১৯৯৯ খ্রি.) ছিলেন বাংলাদেশী রাজনীতিবিদ, সাংবাদিক, আমলা, কূটনীতিক ও লেখক। তিনি প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২][৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]সৈয়দ নাজমুদ্দীন হাশেম ১৯২৫ সালের ১লা জুন ঢাকায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি ছিল বৃহত্তর ফরিদপুর জেলার মধুখালি থানার অন্তর্গত মাকড়াইল গ্রামে। তিনি ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯৪২ সালে ম্যাট্রিকুলেশন ও ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে ১৯৪৪ সালে আই এ পাস করেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজের ইংরেজি বিভাগ থেকে তিনি ১৯৪৬ সালে বিএ পাস করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]সৈয়দ নাজমুদ্দীন হাশেমের কর্মজীবনের শুরু সাংবাদিকতা দিয়ে। রেডিও পাকিস্তানে তিনি ১৯৪৮ থেকে ১৯৬২ সাল পর্যন্ত সম্প্রচারক ও বার্তা সম্পাদক ছিলেন। পাকিস্তান শিল্প উন্নয়ন ব্যাংকে ১৯৬২ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত তিনি মুখ্য জনসংযোগ কর্মকর্তা ছিলেন। রাওয়ালপিন্ডিস্থ ব্যুরো অব ন্যাশনাল রিসার্চ ও রিকন্সট্রাকশনে তিনি ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত উপ পরিচালক ছিলেন। তিনি পাকিস্তান কাউন্সিলে ১৯৭০ থেকে ১৯৭২ সাল পর্যন্ত নির্বাহী পরিচালক ছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে তিনি ১৯৭৪ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ১৯৭৫ সালে তিনি যুগ্মসচিব হিসেবে তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে ১৯৭৫-১৯৭৯ মেয়াদে দায়িত্ব পালন করেন।[২]
কূটনৈতিক কর্মজীবন
[সম্পাদনা]সৈয়দ নাজমুদ্দীন হাশেম ১৯৬৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ফ্রান্সে পাকিস্তান দূতাবাসের প্রথম সচিব ছিলেন। তিনি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ১৯৭৯ থেকে ১৯৮০ সাল পর্যন্ত প্রেস মিনিস্টার ছিলেন। ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বার্মায় ও বাংলাদেশের হাইকমিশনার হিসেবে সিঙ্গাপুরে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সোভিয়েত ইউনিয়ন, ফিনল্যান্ড ও মঙ্গোলিয়ায় দায়িত্ব পালন করেন।[২]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]সৈয়দ নাজমুদ্দীন হাশেম ২ জুলাই ১৯৮২ থেকে ৮ মার্চ ১৯৮৪ সাল পর্যন্ত এরশাদের মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[২][৩]
গ্রন্থ তালিকা
[সম্পাদনা]সৈয়দ নাজমুদ্দীন হাশেমের প্রকাশিত বইঃ- [৪]
- বন্দীশালা পাকিস্তান
- সমুদ্যত দৈব দুর্বিপাকে
- অশ্লেষার রাক্ষসী বেলায় : স্মৃতিপটে শেখ মুজিব ও অন্যান্য
- স্মৃতিপটে বঙ্গবন্ধু : শেখের সমসাময়িক
- Mosaic of a Lost Era
- The Devotee, the Combatant
- গলদা-দাদার গোয়েন্দাগিরি
- শৈশবকালের ঢাকা ও অন্যান্য
- রাশিয়ার দিনলিপি
মৃত্যু
[সম্পাদনা]সৈয়দ নাজমুদ্দীন হাশেম ১৮ জুলাই ১৯৯৯ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সৈয়দ নাজমুদ্দীন হাশেম"। গুডরিড্স। ৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - 1 2 3 4 5 6 মুয়ায্যম হুসায়ন খান। "হাশেম, সৈয়দ নাজমুদ্দীন"। বাংলাপিডিয়া। ৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - 1 2 খালেদা হাবিব। বাংলাদেশঃ নির্বাচন, জাতীয় সংসদ ও মন্ত্রিসভা ১৯৭০-৯১।
- ↑ "সৈয়দ নাজমুদ্দিন হাশেম"। রকমারি ডট কম। ৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯২৫-এ জন্ম
- ১৯৯৯-এ মৃত্যু
- বাংলাদেশী রাজনীতিবিদ
- বাংলাদেশী সাংবাদিক
- বাংলাদেশী কূটনীতিবিদ
- বাংলাদেশী লেখক
- বাংলাদেশী সরকারি চাকরিজীবী
- এরশাদের মন্ত্রিসভার সদস্য
- বাংলাদেশের তথ্যমন্ত্রী
- প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতার প্রাক্তন শিক্ষার্থী
- ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশের সাবেক মন্ত্রী
- সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার
- ফিনল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত
- মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত
- মঙ্গোলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত
- সোভিয়েত ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত
- ২০শ শতাব্দীর বাংলাদেশী লেখক
- ঢাকার ব্যক্তি
- বাংলাদেশী পুরুষ লেখক