বিষয়বস্তুতে চলুন

সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ
অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ
উপাচার্য
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২০০৯ – ২০১৩
পূর্বসূরীএম. শামসুর রহমান
উত্তরসূরীখোন্দকার আশরাফ হোসেন
ব্যক্তিগত বিবরণ
মৃত্যু১০ সেপ্টেম্বর ২০২১
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅধ্যপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ (অজানা - ১০ সেপ্টেম্বর ২০২১) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দ্বিতীয় উপাচার্য ছিলেন।[১]

কর্মজীবন

[সম্পাদনা]

সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ প্রায় ৪০ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও লোকপ্রশাসন বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[২]

প্রকাশনা

[সম্পাদনা]

দেশি ও বিদেশি জার্নালে তার প্রায় ৫০টি গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি জনপ্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, স্থানীয় সরকার এবং সিভিল সার্ভিস ম্যানেজমেন্ট - এর উপর একাধিক গ্রন্থের রচয়িতা।[২]

মৃত্যু

[সম্পাদনা]

সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ নিউমোনিয়া ও বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ১০ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।[৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "শিক্ষাবিদ ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ আর নেই"। মানবজমিন। ১০ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১।
  2. 1 2 "ঢাবি'র সাবেক অধ্যাপক সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ- এর মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক"। ইউজিসি। ১২ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১।
  3. ↑ "জাককানইবির সাবেক ভিসি প্রফেসর গিয়াসউদ্দিনের মৃত্যু"। ক্যাম্পাস লাইভ। ১১ সেপ্টেম্বর ২০২১। ১০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১।