বিষয়বস্তুতে চলুন

সৈয়দা সামিনা বানু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সৈয়দা সামিনা বানু

[সম্পাদনা]

সুফি সাধক মরমী কবি শাহ্‌নুর (র.) এর পত্নী সৈয়দা সামিনা বানু বাংলাদেশের প্রথম মুসলিম মহিলা কবি।[][] তিনি অনুমানিক ১৭০০ বা ১৭৫০ খ্রিষ্টাব্দের জন্মগ্রহণ করে। সৈয়দা সামিনা বানু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিক পরিবেশে তিনি ইসলামী আইনশাস্ত্রের ওপর অগাধ বুৎপত্তি অর্জন করেন। মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর তাঁকে ‘ওয়াজিবুল আরজ’ বলে সিলেটের রসুলগঞ্জ মহকুমার হাকিম (বিচারক) ‘মুনসিফ আলাল মুন্সিফ’ পদে নিয়োগ প্রদান করেন। তিনি ও তাঁর স্বামী সৈয়দ শাহনুর (র.) এর পরিচালনায় সৈয়দপুর গ্রামে প্রথম সিলেটি নাগরি ভাষা শিক্ষার মক্তব প্রতিষ্ঠিত করা হয়। যা সিলেটি ভাষা শিক্ষার প্রথম মক্তব ছিলো। এই স্মৃতিচিহ্ন হিসাবে এই স্থানে এখন একটি সরকারি প্রাইমারি বিদ্যালয় রয়েছে। বিভিন্ন গবেষকদের মতে সৈয়দা সামিনা বানু সেই সময়ের অদ্বিতীয় শিক্ষিত মহিলা ছিলেন। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন সৈয়স শাহ্‌নুর রহ. এর পীরবাড়ির পুকুর পাড়ে তাকে সমাহিত করা হয়েছে। সৈয়দপুরের এই বাড়িতে তাদের বংশধরেরা বসবাস করেন।

রচনাবলি:

[সম্পাদনা]

"কহে বিবি ছামিনা বানু শাহানূরের তিরি (স্ত্রী), মুর্শিদের লাগিয়া আমি দিবা নিশি ঝুরি।

অন্যত্র তিনি বলেন,

সারাটি দুনিয়া দেখিলাম ঘুরিয়া ঘুরিয়া, বন্ধুর লাগিয়া ছামিনা ঝুরে।”

[দ্র. সিলেট বিভাগের পাঁচশ মরমী কবি পৃ.২৯]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "দ্বিতীয় মুদ্রনের ভূমিকা"। জালালাবাদের কথা। বাংলা একাডেমি। ১৯৮৩। আইএসবিএন ৯৮৪-০৭৩৫২৭-৬ {{বই উদ্ধৃতি}}: |প্রথমাংশ= এর জন্য |প্রথমাংশ= অনুপস্থিত (সাহায্য); |সূত্র=-এ বহিঃসংযোগ (সাহায্য)
  2. "দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরী"উইকিপিডিয়া। ১২ ডিসেম্বর ২০২৫।

অধ্যাপক আসাদ্দর আলী