সৈয়দপুর উপজেলা মিনি স্টেডিয়াম
সৈয়দপুর স্টেডিয়াম | |
![]() | |
| প্রাক্তন নাম | সৈয়দপুর স্টেডিয়াম (১৯৭৬ - ২০ অক্টোবর, ২০১৮) শেখ রাসেল মিনি স্টেডিয়াম (২১ অক্টোবর, ২০১৮ - ১১ ফেব্রুয়ারি, ২০২৫) |
|---|---|
| অবস্থান | সৈয়দপুর, নীলফামারী, বাংলাদেশ |
| স্থানাঙ্ক | ২৫°৪৬′৩০.৪৬″ উত্তর ৮৮°৫৩′১২.৩৭″ পূর্ব / ২৫.৭৭৫১২৭৮° উত্তর ৮৮.৮৮৬৭৬৯৪° পূর্ব |
| মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ |
| পরিচালক | সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থা |
| ক্ষেত্রফল | সাত একর ছয় শতক |
| উপরিভাগ | ঘাস |
| স্কোরবোর্ড | নেই |
| নির্মাণ | |
| কপর্দকহীন মাঠ | ১৯৭৬ |
| নির্মিত | ২০১৮ |
| চালু | ২১ অক্টোবর, ২০১৮ |
| নির্মাণ ব্যয় | ৳ ৪০,৯৯,৯০৮ |
| ভাড়াটে | |
| সৈয়দপুর ক্রিকেট ক্লাব সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাব সৈয়দপুর ইয়াং স্টার ক্রিকেট একাডেমি সৈয়দপুর ফুটবল একাডেমি | |
সৈয়দপুর উপজেলা মিনি স্টেডিয়াম[১] ১৯৭৬ সালে প্রস্তাবিত[২], ২০১৮ সালে নির্মিত[৩] বাংলাদেশের একটি উপজেলা পর্যায়ের স্টেডিয়াম। স্টেডিয়ামটি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের কুন্দল দহলায়[৪] রংপুর-দিনাজপুর মহাসড়কের দক্ষিণে অবস্থিত। স্টেডিয়ামের স্থানটি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত[৫]; বর্তমানে গ্যালারি বিহীন[৪] এবং অধিকাংশ ভূমি কপর্দকহীন অবস্থায় রয়েছে। বাংলাদেশের অন্যান্য সকল ক্রীড়া ভেন্যুর মতই এই স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ও উপজেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে রয়েছে। বর্তমানে এই স্থানে বাংলাদেশের জাতীয় দিবসসমূহের অনুষ্ঠান[৬][৭], উপজেলা পর্যায়ের ফুটবল ও ক্রিকেট লিগ ও অন্যান্য খেলাধুলা বিশেষ করে ভলিবল[৮] প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইতিহাস
[সম্পাদনা]মুক্তিযুদ্ধ কালীন সময়ে ১৯৭১ সালে স্টেডিয়ামের আশেপাশে অবাঙালিদের আবাসস্থল ছিল। অবাঙালিরা বিভিন্ন স্থানে বাঙালিদের হত্যা করে স্টেডিয়ামের স্থানে মাটি চাপা দিত[৫][৯]। পরবর্তীতে এই স্থানের গণকবর চিহ্নিত করা যায়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, ১৯৭৬ সালে চিকিৎসক আব্দুল গফফার এই স্টেডিয়াম তৈরির জন্য পাঁচ শতক জমি দান করেন। ১৯৭৭ সালে স্টেডিয়াম তৈরির জন্য শিলান্যাস করা হয়। পরবর্তীতে আরো চার একর জমি নীলফামারী জেলা প্রশাসক বরাদ্দ করেন। [২] ২০১৫ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)- স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন মিনি স্টেডিয়াম নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ১৩১ টি মিনি স্টেডিয়াম নির্মাণে সৈয়দপুর স্টেডিয়ামটি অন্তর্গত ছিল। চল্লিশ লাখ নিরানব্বই হাজার নয়শত আট টাকা ব্যয়ে এই স্টেডিয়ামের গ্যালারি বাদে প্রাথমিক নির্মাণকাজ করা হয়।২১ অক্টোবর, ২০১৮ তারিখে স্টেডিয়ামটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে উদ্বোধন করা হয়।[৩][১০] ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি, ১৫০টি উপজেলা মিনি স্টেডিয়ামের সাথে নাম পরিবর্তন করে 'উপজেলা মিনি স্টেডিয়াম, সৈয়দপুর' করা হয়।[১১][১২]
কাঠামো
[সম্পাদনা]স্টেডিয়ামের ভূমি আয়তাকার। বর্তমানে স্টেডিয়ামের ভূমির পরিমাণ সাত একর ছয় শতক [১৩][১৪], যা সীমানা প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। প্রাথমিক নির্মাণ কাজে খেলোয়াড়দের জন্য দুই কক্ষ বিশিষ্ট একটি ড্রেসিং ভবন, টয়লেটসহ ওয়াশরুম এবং দর্শকদের জন্য রয়েছে বসার জন্য কংক্রিট বেঞ্চ তৈরী করা হয়েছে[৩]। গ্যালারি নেই, তাই স্টেডিয়ামটি এখনো পূর্ণতা পায়নি।
আয়োজন
[সম্পাদনা]নিয়মিত আয়োজন
[সম্পাদনা]- এই স্টেডিয়ামে প্রতিবছর বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবসে কুচকাওয়াজ, শিশু সমাবেশ[১৫], শরীরচর্চা প্রদর্শনী[১৬][১৭] এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা [১৮][১৯] অনুষ্ঠান আয়োজিত হয়।
- উপজেলা পর্যায়ের জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন[২০][২১] ও শীতকালীন[২২][২৩] ক্রীড়া প্রতিযোগিতা এই ভেন্যুতে নিয়মিত অনুষ্ঠিত হয়।
- সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফুটবল[২৪] ও ক্রিকেট[২৫] প্রতিযোগিতা এই ভেন্যুতে নিয়মিত অনুষ্ঠিত হয়।
উল্লেখযোগ্য আয়োজন
[সম্পাদনা]ফুটবল প্রতিযোগিতা
[সম্পাদনা]- ১১-১৬ সেপ্টেম্বর, ২০১৮ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) সৈয়দপুর উপজেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়[২৬][২৭]।
- ২ জুলাই, ২০১৮ঃ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা-২০১৮ এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়[২৮][২৯]।
- ১ আগস্ট, ২০১৯ঃ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা-২০১৯ এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়[৩০]।
অন্যান্য ব্যবহার
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "উপজেলা মিনি স্টেডিয়াম"। জাতীয় ক্রীড়া পরিষদ। বাংলাদেশ। ৫ আগস্ট ২০২৬। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৬।
- 1 2 "সৈয়দপুর স্টেডিয়াম অরক্ষিত,দিনে চড়ে গরু রাতে অপরাধীদের স্বর্গরাজ্য"। bhalukaonline.com। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- 1 2 3 "উন্নয়ণে সৈয়দপুর: শেখ রাসেল মিনি স্টেডিয়াম"। সিসি নিউজ। ২৮ অক্টোবর ২০১৮। ৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- 1 2 প্রতিবেদক, নিজস্ব। "সৈয়দপুর স্টেডিয়াম এখন গোচারণভূমি"। DailyInqilabOnline। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- 1 2 "আজ সৈয়দপুর হানাদার মুক্ত দিবস || দেশের খবর |"। জনকন্ঠ। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সৈয়দপুরে মহান বিজয় দিবস উদ্যাপন"। www.banglarchokh.com.bd। ৩০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত"। Eibela। ১৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "সৈয়দপুর উপজেলা"। সৈয়দপুর উপজেলা। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "Genocide at Golahat"। ঢাকা ট্রিবিউন। ১৬ ডিসেম্বর ২০১৮। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নীলফামারী যুব প্রশিক্ষণ কেন্দ্র ও তিনটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন"। উত্তরবাংলা ডটকম। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "১৫০টি উপজেলায় জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত উপজেলা মিনি স্টেডিয়ামের নামকরণ সংক্রান্ত"। জাতীয় ক্রীড়া পরিষদ। ১২ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২৬ – ইন্টারনেট আর্কাইভ এর মাধ্যমে।
- ↑ "আরও দুই আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন"। প্রথম আলো। ২৩ মার্চ ২০২৫। ১১ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২৫।
উপজেলা পর্যায়ে ১৫০টি স্টেডিয়ামের নাম বদল হয় ১২ ফেব্রুয়ারি। এগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল। স্ব–স্ব উপজেলার নামে এগুলোর নতুন নামকরণ হয়েছে।
- ↑ "সৈয়দপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম দাবি"। Eibela। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "সৈয়দপুরে আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন"। উত্তর বাংলা। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "সৈয়দপুরে স্বাধীনতা দিবস উদ্যাপন"। banglanews24.com। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "সৈয়দপুরে বিজয় দিবস উদ্যাপন :: দৈনিক ইত্তেফাক"। archive.ittefaq.com.bd। ১৬ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত – Nilphamari News24"। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা | কালের কণ্ঠ"। Kalerkantho। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "সারাদেশে স্বাধীনতা দিবস উদ্যাপিত"। DailyInqilabOnline। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "সৈয়দপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত"। Amader Pirganj। ৩ আগস্ট ২০১৭। ১০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "সৈয়দপুরে ৪৭তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন | কালের কণ্ঠ"। Kalerkantho। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "সৈয়দপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন"। সিসি নিউজ। ৫ জানুয়ারি ২০১৯। ৯ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "সৈয়দপুরে ক্রীড়া"। www.jugantor.com। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "সৈয়দপুর উপজেলা ফুটবল টুর্নামেন্টে ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন"। Birganj Pratidin। ৯ এপ্রিল ২০১৫। ৩০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "সৈয়দপুরে টি-টোয়েন্টি"। প্রথম আলো। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন | কালের কণ্ঠ"। Kalerkantho। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "সৈয়দপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সৈয়দপুর পৌরসভা - হাতেখড়ি"। www.hatekhari.news। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সৈয়দপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধন"। banglanews24.com। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "সৈয়দপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন"। দুর্জয় বাংলা। ২ জুলাই ২০১৮। ২৯ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "নীলফামারীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত"। somoynews.tv। ৭ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯।
- ↑ "সৈয়দপুরে মাসব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন"। www.banglarchokh.com.bd। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সৈয়দপুরে মাসব্যপী বৈশাখী মেলার উদ্বোধন – Nilphamari News24"। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
- ↑ "সৈয়দপুরে মাসব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন"। যমুনা নিউজ বিডি। ১৫ এপ্রিল ২০১৯। ১৮ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯।
