সেলিনা ইসলাম
অবয়ব
সেলিনা ইসলাম | |
|---|---|
| একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪৯ | |
| কাজের মেয়াদ ২০ ফেব্রুয়ারি ২০১৯ – বর্তমান | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১০ জানুয়ারি ১৯৭৬ সোনাকান্দি প্রধান বাড়ি, মেঘনা উপজেলা, কুমিল্লা জেলা |
| জাতীয়তা | বাংলাদেশি |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| দাম্পত্য সঙ্গী | কাজী শহিদ ইসলাম পাপুল |
| পিতামাতা | মজিবুর রহমান (পিতা) আমিনা বেগম (মাতা) |
| শিক্ষা | গ্রাজুয়েট |
| পেশা | রাজনীতিবিদ ও ব্যবসায়ী |
সেলিনা ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ ও শিল্পপতি। যিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।[১][২][৩][৪]
জন্ম ও পারিবারিক জীবন
[সম্পাদনা]সেলিনা ইসলাম কুমিল্লা জেলার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের প্রধান বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মজিবুর রহমান ও মাতা মরহুমা আমিনা বেগম। তিনি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সাংসদ কাজী মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সহধর্মীনি।
রাজনৈতিক ও কর্মজীবন
[সম্পাদনা]সেলিনা কুয়েত প্রবাসী শিল্পপতি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলার সহ-সভাপতি। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।[৫] জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২০ ফেব্রুয়ারি ২০১৯ সালে তাকে শপথবাক্য পাঠ করান।[৬][৭][৮][৯]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "১১তম সংসদের সদস্যবৃন্দ"। জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ১৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"। সমকাল। ১৬ ফেব্রুয়ারি ২০১৯। ২২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- ↑ "সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি ৪৯ জন"। কালের কণ্ঠ। ১৭ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- ↑ "শপথ নিলেন সংরক্ষিত নারী এমপিরা"। একুশে টেলিভিশন। ২০ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- ↑ "বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ নারী এমপি নির্বাচিত"। দৈনিক যুগান্তর। ১৬ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৩।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংরক্ষিত নারী আসনে এমপি হলেন যারা"। Jugantor। ১৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি"। ঢাকা ট্রিবিউন Bangla। ২০ ফেব্রুয়ারি ২০১৯। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "সংরক্ষিত আসন থেকে যারা এমপি হলেন"। Daily Nayadiganta। ১৫ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- একাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকা –জাতীয় সংসদ
- একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন নির্বাচন-২০১৯ এর প্রার্থীদের হলফনামা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] –বাংলাদেশ নির্বাচন কমিশন
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |