বিষয়বস্তুতে চলুন

সেন্ট লুসিয়া জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেন্ট লুসিয়া
ডাকনামপিতোন
অ্যাসোসিয়েশনসেন্ট লুসিয়া ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনকনকাকাফ (উত্তর আমেরিকা)
প্রধান কোচজামাল শাবাজ[]
অধিনায়কপার্নেল উইলিয়ামস
সর্বাধিক ম্যাচকার্ট ফেডেরিক (৪৪)
শীর্ষ গোলদাতাআর্ল জন (২০)
মাঠজর্জ অডলাম স্টেডিয়াম
ফিফা কোডLCA
ওয়েবসাইটwww.stluciafa.org
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৬৭ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ১০৮ (এপ্রিল ২০০৩)
সর্বনিম্ন১৯২ (মার্চ ২০১০)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৭৪ বৃদ্ধি ৯ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ১৩৩ (মার্চ ২০০৩)
সর্বনিম্ন১৮৯ (নভেম্বর ২০১১)
প্রথম আন্তর্জাতিক খেলা
 জ্যামাইকা ১–১ সেন্ট লুসিয়া 
(কিংস্টন, জ্যামাইকা; ১৮ জুন ১৯৮৯)
বৃহত্তম জয়
 সেন্ট লুসিয়া ১৪–১ মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ 
(পর্তোপ্রাঁস, হাইতি; ১৪ এপ্রিল ২০০১)
বৃহত্তম পরাজয়
 সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ ৮–০ সেন্ট লুসিয়া 
(কিংস্টন, জ্যামাইকা; ১ অক্টোবর ২০০৬)

সেন্ট লুসিয়া জাতীয় ফুটবল দল (ইংরেজি: Saint Lucia national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সেন্ট লুসিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সেন্ট লুসিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট লুসিয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৮৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৮৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে রয়েছে।[] ১৯৮৯ সালের ১৮ই জুন তারিখে, সেন্ট লুসিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; জ্যামাইকার কিংস্টনে অনুষ্ঠিত সেন্ট লুসিয়া জ্যামাইকার মধ্যকার উক্ত ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছে।

৯,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট জর্জ অডলাম স্টেডিয়ামে পিতোন নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় সেন্ট লুসিয়ার রাজধানী ক্যাট্রিজে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জামাল শাবাজ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন এক্লেয়ারের রক্ষণভাগের খেলোয়াড় পার্নেল উইলিয়ামস

সেন্ট লুসিয়া এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, কনকাকাফ গোল্ড কাপেও সেন্ট লুসিয়া এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

কার্ট ফেডেরিক, পার্নেল উইলিয়ামস, শেল্ডন এমানুয়েল, টাইটাস এলভা এবং ক্লিফ ম্যাগনাম ভালসিনের মতো খেলোয়াড়গণ সেন্ট লুসিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০৩ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সেন্ট লুসিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১০৮তম) অর্জন করে এবং ২০১০ সালের মার্চ মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৯২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে সেন্ট লুসিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৩৩তম (যা তারা ২০০৩ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৮৯। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৬৫অপরিবর্তিত  পাপুয়া নিউগিনি৯৯১.০১
১৬৬অপরিবর্তিত  দক্ষিণ সুদান৯৮৯.২৯
১৬৭অপরিবর্তিত  সেন্ট লুসিয়া৯৮৮.৬৭
১৬৮বৃদ্ধি  ফিজি৯৮১.২৬
১৬৯অপরিবর্তিত  কিউবা৯৮০.৬৫
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৭৩হ্রাস  গ্রেনাডা১০৯৬
১৭৪বৃদ্ধি  সেন্ট লুসিয়া১০৯৪
১৭৫হ্রাস  ভানুয়াতু১০৮০
১৭৬হ্রাস  হংকং১০৭৯
১৭৬হ্রাস ১২  সেন্ট কিট্‌স ও নেভিস১০৭৯

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪উত্তীর্ণ হয়নি
ফ্রান্স ১৯৯৮
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২
জার্মানি ২০০৬১০
দক্ষিণ আফ্রিকা ২০১০১১
ব্রাজিল ২০১৪১০২৯
রাশিয়া ২০১৮
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১২৪১৬৩২৬২

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. FIFA.com। "Member Association - St. Lucia - FIFA.com"www.fifa.com (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২০
  2. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  3. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪
  4. "CFU Nations Cup to be held every 4 years"Kingston Gleaner in newspaperarchive.com। ২৩ ডিসেম্বর ১৯৮৬।
    "At the Zurich meeting, Aruba, St Vincent and the Grenadines and St Lucia were accepted as members of CONCACAF which should lead to their membership in FIFA after two years."

বহিঃসংযোগ

[সম্পাদনা]