বিষয়বস্তুতে চলুন

সেতুপতি প্রসন্ন শ্রী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেতুপতি প্রসন্ন শ্রী
২০২২ সালে সেতুপতি প্রসন্ন শ্রীকে নারী শক্তি পুরস্কার
জন্ম (1964-09-02) ২ সেপ্টেম্বর ১৯৬৪ (বয়স ৬১)
জাতীয়তাভারতীয়
পেশাউপাচার্য, আদিকবি নান্নায়া বিশ্ববিদ্যালয়, রাজামহেন্দ্রভারম, অন্ধ্রপ্রদেশ
পরিচিতির কারণ
  • প্রাচ্য ও পাশ্চাত্যের আধুনিক পরবর্তী সাহিত্যে নারীর মনোগতিবিদ্যা
  • নীরবতার ছায়া
  • শশী দেশপাণ্ডের উপন্যাসে নারী - একটি গবেষণা
উচ্চশিক্ষায়তনিক পটভূমি
মাতৃ-শিক্ষায়তনশ্রী পদ্মাবতী মহিলা বিশ্ব বিদ্যালয়ম, তিরুপতি, অন্ধ্রপ্রদেশ (পিএইচডি), অন্ধ্র বিশ্ববিদ্যালয় (এমএ), মন্টেসরি মহিলা কলাশালা (বিএ)[][]
উচ্চশিক্ষায়তনিক কর্ম
বিষয়ইংরেজি সাহিত্য, ভাষাবিদ
উপ-বিষয়ইংরেজিতে ভারতীয় লেখা, ব্রিটিশ কবিতা
প্রতিষ্ঠানঅন্ধ্র বিশ্ববিদ্যালয়, আদিকবি নান্নায়া বিশ্ববিদ্যালয়

সেতুপতি প্রসন্ন শ্রী (জন্ম ২রা সেপ্টেম্বর ১৯৬৪)[] একজন ভারতীয় ভাষাবিদ।

প্রাথমিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

প্রসন্ন শ্রী ১৯৬৪ সালে একটি তেলুগু ভাষী পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু পরবর্তী জীবনে তিনি তাঁর নিজস্ব উপজাতীয় শিকড় আবিষ্কার করেন। এই সচেতনতা প্রান্তিক ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের প্রতি তাঁর আবেগকে জাগিয়ে তোলে। তিনি ইংরেজি সাহিত্যে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হন।

কর্মজীবন

[সম্পাদনা]

প্রসন্ন শ্রী অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং স্টাডিজ বোর্ডের চেয়ারপারসন।[] তিনি তাঁর কর্মজীবন জুড়ে ভারতের মধ্যে সংখ্যালঘু উপজাতি ভাষা সংরক্ষণ এবং উপজাতি ভাষার জন্য নতুন লিখন পদ্ধতি তৈরিতে কাজ করেছেন।[][]

উপজাতীয় ভাষা নিয়ে কাজ

[সম্পাদনা]

অনেক উপজাতীয় ভাষা বিলুপ্তির মুখে চলে গেছে একথা স্বীকার ক'রে, প্রসন্ন শ্রী তাঁর কর্মজীবন উৎসর্গ করেছিলেন সেই ভাষাগুলি সম্বন্ধে তথ্য জোগাড় করতে এবং সেগুলির পুনরুজ্জীবন ঘটাতে। তিনি অন্ধ্র প্রদেশ জুড়ে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের সাথে বসবাস এবং কাজ ক'রে বছরের পর বছর কাটিয়েছেন, তাদের ভাষা এবং সাংস্কৃতিক অনুশীলনগুলি যত্ন সহকারে অধ্যয়ন করেছেন।

প্রসন্ন শ্রী কুপিয়া, কোয়া, পোরজা, জটাপু, কোণ্ডা-ডোরা, গাদাবা, কোলাম, গোণ্ডি, কোটিয়া, সাভারা, কুরু, সুগালি, লিঙ্গুয়া গৌডু [pt] মুখধোরা, এবং রানা ভাষায় লেখার জন্য ব্যবস্থা তৈরি করেছেন।[][] ২০২২ সালের আন্তর্জাতিক নারী দিবসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে তিনি নারী শক্তি পুরস্কার গ্রহণ করেন।[]

নির্বাচিত লেখা

[সম্পাদনা]

প্রসন্ন শ্রীর প্রকাশিত লেখাগুলির মধ্যে রয়েছে:

  • প্রাচ্য ও পাশ্চাত্যের আধুনিক-পরবর্তী সাহিত্যে নারীর মনোগতিবিদ্যা
  • নীরবতার ছায়া
  • শশী দেশপাণ্ডের উপন্যাসে নারী - একটি গবেষণা []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Curriculum Vitae of Dr. Sathupati Prasanna Sree" (পিডিএফ)Andhra University। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৭[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Professor Sathupati Prasanna Sree"LinkedIn। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৭
  3. "CV" (পিডিএফ)ijmer.in। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২
  4. 1 2 Kainthola, Deepanshu (৮ মার্চ ২০২২)। "President Presents Nari Shakti Puraskar for the Years 2020, 2021"Tatsat Chronicle Magazine (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২
  5. "Language gets a new face"The Hindu। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৭
  6. "Scripting it!"Yo! Vizag। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৭
  7. "Professor Prasanna Sree"Omniglot। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৭