বিষয়বস্তুতে চলুন

সেড্রিক ক্লার্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সেড্রিক ক্লার্ক একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ লেবার রাজনীতিবিদ। তিনি ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ লিডস সিটি কাউন্সিলর। তিনি ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন এবং ২০১৬ সালে তাকে লিডসের অনারারি অল্ডারম্যান করা হয়েছিল।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

কাউন্সিলর নির্বাচিত হওয়ার আগে,ষ ক্লার্ক প্লাস্টারার হিসেবে কাজ করতেন। তিনি তার স্ত্রী এবং তিন সন্তানের সাথে চ্যাপেলটাউনে থাকতেন।[] স্থানীয় সম্প্রদায়ে সক্রিয়, ক্লার্ক প্রবেশন পরিষেবায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন এবং রোসকো মেথোডিস্ট চার্চে একজন প্রশিক্ষণার্থী প্রচারক ছিলেন। [] তিনি লিডস ওয়েস্ট ইন্ডিয়ান কার্নিভালের প্রতিষ্ঠাতা আর্থার ফ্রান্সের সাথে মিলে ইউনাইটেড ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

১৯৮০ সালে ক্লার্ক চ্যাপেল অ্যালার্টন ওয়ার্ডের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। তিনি লিডসের প্রথম আফ্রিকান-ক্যারিবিয়ান কাউন্সিলর হন।[][] তিনি বেশ কয়েকটি কাউন্সিল উদ্যোগের সাথে জড়িত ছিলেন, উদাহরণস্বরূপ লিডস সিটি কাউন্সিলের জন্য সমান সুযোগ কমিটির সভাপতিত্ব করা।[] নির্বাচিত হওয়ার তিন বছরের মধ্যে, ক্লার্ক এবং তার সহযোগী-কাউন্সিলররা এলাকায় ২২০টি নতুন বাড়ি, ধারাবাহিক রাস্তা পরিষ্কার, বয়স্কদের জন্য ঘর, নতুন নার্সারি ইউনিট এবং ছোট ব্যবসার জন্য সহায়তা চালু করেন।[] এই সাফল্য সত্ত্বেও তিনি ১৯৯০ সালে লিডস সিটি কাউন্সিলের আসন হারান।[]

সম্মাননা

[সম্পাদনা]

২০১৬ সালে ক্লার্ককে শহরে তার কাজের স্বীকৃতিস্বরূপ লিডসের সম্মানসূচক অল্ডারম্যান নিযুক্ত করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 "People of Leeds #2: Cedric Clarke"The Secret Library | Leeds Libraries Heritage Blog। ৮ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২০ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে ":0" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  2. 1 2 "New additions to Leeds roll of honour"Yorkshire Evening Post। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২০ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে ":1" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  3. "Gallic flair"www.bbc.co.uk। BBC। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২০
  4. Municipal Review & AMA News। Association of Metropolitan Authorities। ১৯৮৭।