সেও (প্রাকৃতিক উপগ্রহ)
| আবিষ্কার[১][২] | |
|---|---|
| আবিষ্কারক | |
| আবিষ্কারের তারিখ | ১৪ অগস্ট, ২০০২ |
| বিবরণ | |
| উচ্চারণ | /ˈseɪ.oʊ/ |
| নামকরণের উৎস | Σαώ সেও |
| বিকল্প নামসমূহ | এস/২০০২ এন ২ |
| বিশেষণ | সেওনিয়ান /seɪˈoʊniən/[৩] |
| কক্ষপথের বৈশিষ্ট্য[৪] | |
| যুগ ১০ জুন, ২০০৩ | |
| অর্ধ-মুখ্য অক্ষ | ২২.২২৮ জিএম |
| উৎকেন্দ্রিকতা | ০.১৩৬৫ |
| কক্ষীয় পর্যায়কাল | ২৯১২.৭২ দিন (৭.৯৭ বছর) |
| নতি | ৫৩.৪৮৩° |
| ভৌত বৈশিষ্ট্যসমূহ | |
| প্রতিফলন অনুপাত | ০.০৪ (অনুমিত)[৫] |

সেও (ইংরেজি: Sao, /ˈseɪ.oʊ/) বা নেপচুন ১১ (ইংরেজি: Neptune XI) হল নেপচুন গ্রহের একটি অগ্রমুখী অনিয়মিত প্রাকৃতিক উপগ্রহ। ২০০২ সালের ১৪ অগস্ট ম্যাথিউ জে. হোলম্যান ও অন্যান্য জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল এই উপগ্রহটি আবিষ্কার করেন।[৬] সেও প্রায় ২ কোটি ২৪ লক্ষ কিলোমিটার দূর থেকে নেপচুনকে প্রদক্ষিণ করছে এবং এটির ব্যাস প্রায় ৪৪ কিলোমিটার (আনুমানিক অ্যালবেডো হল ০.০৪)।[৫] সেও একটি ব্যতিক্রমী নতিসম্পন্ন এবং মোটামুটি রকমের উৎকেন্দ্রিক কক্ষপথ অনুসরণ করে। উপগ্রহটি কোজাই অনুনাদে অবস্থিত, অর্থাৎ এটির নতি ও উৎকেন্দ্রিকতা একত্রে বাঁধা (কক্ষপথের উৎকেন্দ্রিকতা বৃদ্ধি পেলে নতি হ্রাস পায় আবার নতি বৃদ্ধি পেলে উৎকেন্দ্রিকতা হ্রাস পায়)।[৬] নেপচুনে অনেকগুলি বহিঃস্থ উপগ্রহের মতো সেও-র নামকরণও হয়েছে গ্রিক পুরাণে নৌচালনার সঙ্গে যুক্ত তথা "উদ্ধারকর্ত্রী" বা "নিরাপত্তা" নামে চিহ্নিত নিরিড (জলদেবী) সেও-র নামানুসারে। ২০০৭ সালের ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই নামটি ঘোষণার আগে পর্যন্ত সেও পরিচিত ছিল এস/২০০২ এন ২ (ইংরেজি: S/2002 N 2) নামে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ JPL (২১ জুলাই ২০১১)। "Planetary Satellite Discovery Circumstances"। Jet Propulsion Laboratory। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১১।
- ↑ Green, Daniel W. E. (১৩ জানুয়ারি ২০০৩)। "Satellites of Neptune"। IAU Circular। ৮০৪৭। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১১।
- ↑ Cf. the etymology of Saonia
- ↑ Jacobson, R. A. (২০০৮)। "NEP078 – JPL satellite ephemeris"। Planetary Satellite Mean Orbital Parameters। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০০৯।
- 1 2 Sheppard, Scott S.; Jewitt, David C.; Kleyna, Jan (২০০৬)। "A Survey for "Normal" Irregular Satellites around Neptune: Limits to Completeness"। The Astronomical Journal। ১৩২: ১৭১–১৭৬। আরজাইভ:astro-ph/0604552। বিবকোড:2006AJ....132..171S। ডিওআই:10.1086/504799।
- 1 2 Holman, M. J.; Kavelaars, J. J.; Grav, T.; এবং অন্যান্য (২০০৪)। "Discovery of five irregular moons of Neptune" (PDF)। Nature। ৪৩০ (7002): ৮৬৫–৮৬৭। বিবকোড:2004Natur.430..865H। ডিওআই:10.1038/nature02832। পিএমআইডি 15318214। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১১।
