সৃষ্টি জৈন
সৃষ্টি জৈন | |
|---|---|
| জন্ম | ১৩ নভেম্বর ১৯৯৬[১] |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনয়শিল্পী |
| কর্মজীবন | ২০১৬–বর্তমান |
| পরিচিতির কারণ | |
সৃষ্টি জৈন হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী, যিনি স্টার প্লাসের মেরি দুর্গা -তে দুর্গা চৌধুরী আহলাওয়াত এবং সনি টিভির ম্যায় মাইকে চলি জাউঙ্গি-তে জয়া শর্মা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।[২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]সৃষ্টি জৈন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল শহরে জন্মগ্রহণ করেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]ওয়্যার ছোড় না ইয়ার ছবিতে শিশু অভিনেতা হিসেবে সৃষ্টি জৈন আত্মপ্রকাশ করেছিলেন। তিনি ২০১৬ সালেসুহানি সি এক লড়কি দিয়ে টিভিতে অভিনয় জীবন শুরু করেন, এখানে তাঁর চরিত্রের নাম ছিল কৃষ্ণা মাথুর।[৪]
২০১৭ সালের জুলাই থেকে তিনি স্টারপ্লাসের মেরি দুর্গা ধারাবাহিকে পরশ কালনাওয়াত-এর বিপরীতে দুর্গা চৌধুরী আহলাওয়াতের চরিত্রে অভিনয় করেছিলেন, ২০১৮ সালের মার্চ মাসে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার আগে পর্যন্ত তিনি এখানে অভিনয় করেছেন।[৩]
২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত, তিনি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের ম্যায় মাইকে চলি জাউঙ্গি-তে নমিশ তানেজার বিপরীতে জয়া শর্মার চরিত্রে অভিনয় করেছিলেন।
ম্যায় মাইকে চলি জাউঙ্গি শেষ হওয়ার ঠিক পরেই তাঁকে স্টার ভারত -এর এক থি রানি এক থা রাবন -এ ময়ূরা চরিত্রে এবং তারপর অ্যান্ডটিভির লাল ইশক -এর একটি পর্বে ইয়ামির চরিত্রে অভিনয়ের জন্য নেওয়া হয়েছিল।
তিনি পরবর্তীতে, জি টিভির হামারি ওয়ালি গুড নিউজ -এ একটি সমান্তরাল প্রধান চরিত্র নব্য অগ্নিহোত্রী রূপে অভিনয় করেন।[৫] ২০২৩ সালে, তিনি সনি সাব -এর আলি বাবা[৬]-তে সুমেধ মুদগালকারের বিপরীতে তাহিরা এবং সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের বড়ে আচ্ছে লাগতে হ্যায় ৩- এ ঋতিকা সুদের চরিত্রে অভিনয় করেছিলেন।[৭] তিনি ২০২৩ সালে পাঞ্জাবি ছবি জুনিয়র-এ আমিক ভার্কের বিপরীতে সামাইরার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।[৮]
২০২৪ সালের জানুয়ারিতে, তাঁকে কালারস টিভির চান্দ জলনে লাগা নাটকে একজন তরুণী বিধবা প্রীতির চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত করা হয়েছিল।[৯] তবে পরের মাসেই অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। এরপর তাঁকে জি টিভির কুমকুম ভাগ্য-তে নেতিবাচক মুখ্য চরিত্র মনীষা রূপে অভিনয়ের জন্য নির্বাচিত করা হয়, তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন আবরার কাজী এবং রচি শর্মা। একই মাসে বড়ে আচ্ছে লাগতে হ্যায় ৩ -তে অভিনয় করে বালাজি টেলিফিল্মসের সাথে তাঁর দ্বিতীয় সহযোগিতা তৈরি হয়।[১০]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | মন্তব্য |
|---|---|---|---|---|
| ২০১৩ | ওয়্যার ছোড় না ইয়ার | নিকি | হিন্দি | |
| ২০১৯ | পেনাল্টি | পূজা | ||
| ২০২৩ | জুনিয়র | সামাইরা | পাঞ্জাবি |
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ২০১৬–২০১৭ | সুহানি সি এক লড়কি | কৃষ্ণ মাথুর | |
| ২০১৭–২০১৮ | মেরি দুর্গা | দুর্গা চৌধুরী আহলাওয়াত | |
| ২০১৮–২০১৯ | ম্যায় মাইকে চলি জাউঙ্গি | জয়া শর্মা | |
| ২০১৯ | এক থি রানি এক থি রাবণ | ময়ূরা/রাণী | |
| লাল ইশক | ইয়ামি | ||
| ২০২০–২০২১ | হামারি ওয়ালি গুড নিউজ | নব্য অগ্নিহোত্রী | |
| ২০২৩ | আলি বাবা | তাহিরা | দ্বিতীয় অধ্যায়: এক আন্দাজ আনদেখা |
| বড়ে আচ্ছে লাগতে হ্যায় ৩ | ঋতিকা সুদ | ||
| ২০২৪ | চাঁদ জলনে লাগা | প্রীতি | [৯] |
| ২০২৪–২০২৫ | কুমকুম ভাগ্য | মনীষা | নেতিবাচক ভূমিকা [১০] |
সঙ্গীত ভিডিও
[সম্পাদনা]| বছর | শিরোনাম | গায়ক | তথ্যসূত্র |
|---|---|---|---|
| ২০২২ | তেরা রাহুঁ | অমিত মিশ্র |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Srishti gifts herself a car"। Tribuneindia (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৩।
- ↑ "TV actress Srishti Jain goes glam"। The Times of India (ইংরেজি ভাষায়)। ১৪ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২২।
- 1 2 Pioneer, The। "Bhopal is my jaan, says Srishti Jain"। The Pioneer (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৯।
- ↑ "Srishti Jain to play the grown-up Krishna in 'Suhani Si Ek Ladki' - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৯।
- ↑ "Srishti Jain continues shooting for Hamariwali Good News despite being ill - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২১।
- ↑ Trivedi, Tanvi (৭ মে ২০২৩)। "With Sumedh Mugdalkar and my entry in Alibaba-Ek Andaaz Andekha, I hope viewers will connect with the show again: Srishti Jain"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৩।
- ↑ "After Alibaba, Srishti Jain all set to play an important role in Bade Achhe Lagte Hain 3"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৩।
- ↑ "'Junior' starring Amiek Virk and Srishti Jain to hit the screens in May 2023"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৩।
- 1 2 "Srishti Jain: I Want To Play The Role Of A Warrior Princess Someday"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৪।
- 1 2 "Kumkum Bhagya EXCLUSIVE: Srishti Jain to enter Abrar Qazi and Rachi Sharma's show as negative lead"। Pinkvilla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "সবাইকে চমকে দিলেন মেরি দুর্গা অভিনেত্রী সৃষ্টি জৈন; এক মাসে ১০ কেজি ওজন কমিয়েছেন!"। daily.bakshar.com। ১৩ জুলাই ২০১৭। ১৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ইন্সটাগ্রামে সৃষ্টি জৈন