সুস্মিতা বাগচী
সুস্মিতা বাগচী | |
|---|---|
| জন্ম | সুস্মিতা পান্ডা ২৫ সেপ্টেম্বর ১৯৬০ [১] কটক, উড়িষ্যা, ভারত |
| পেশা | প্রভাষক, লেখক, সম্পাদক, আমলা |
| জাতীয়তা | ভারতীয় |
| উল্লেখযোগ্য রচনা | চিলড্রেন অফ আ বেটার গড আকাশ জিউন্থী কথা |
| উল্লেখযোগ্য পুরস্কার | ওড়িশা সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রজাতন্ত্র পুরস্কার গঙ্গাধর রথ ফাউন্ডেশন পুরস্কার |
| দাম্পত্যসঙ্গী | সুব্রত বাগচী |
সুস্মিতা বাগচী ( বিবাহ-পূর্ব পদবী পান্ডা ) একজন ভারতীয় লেখিকা। তিনি ওড়িয়া এবং ইংরেজিতে লেখেন।[২][৩] তিনি উপন্যাস, ছোটগল্প এবং ভ্রমণকাহিনীর অসংখ্য বই প্রকাশ করেছেন। তিনি বিশিষ্ট ওড়িয়া লেখিকা এবং ওড়িয়া মহিলাদের মাসিক সুচরিতা-র প্রতিষ্ঠাতা শকুন্তলা পান্ডার কন্যা। তিনি তার ছোটগল্প সংকলন "আকাশ জিউন্থী কথা"-র জন্য সর্বাধিক পরিচিত। ১৯৯২ সালে তিনি এ লেখার জন্য ওড়িশা সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন।[৪] বর্তমানে তিনিমো স্কুল কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন।[৫]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তিনি ১৯৬০ সালের ২৫ সেপ্টেম্বর কটকে জন্মগ্রহণ করেন। তাঁর মা শকুন্তলা পাণ্ডা ছিলেন একজন বিশিষ্ট ওড়িয়া লেখিকা। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের আগে পর্যন্ত ওড়িশায় তিনি পড়াশুনা করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে কিছুসময় প্রভাষক হিসেবেও কাজ করেন।[৬] পনের বছর বয়সে তাঁর সুব্রত বাগচীর সাথে প্রথম দেখা হয়। এর ৪ বছর পর সুব্রত বাগচীর সাথে তাঁর বিয়ে হয়।[৬]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৮২ সালে সুচরিতা-তে তিনি তাঁর প্রথম ছোটগল্প লিখেছিলেন। ১৯৯০ সালে "আকাশ জিউন্থী কথা" নামে তাঁর প্রথম ছোটগল্প সংকলন প্রকাশিত হয়। এরপর তিনি লেখেন ছাই সেপাখে মনীষা। ২০০৬ সালে "দেব শিশু" নামে তাঁর ওড়িয়া উপন্যাস প্রকাশিত হয়েছিল। "দেব শিশু" উপন্যাসটি সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের নিয়ে লেখা। এই উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল । ২০১০ সালে পেঙ্গুইন প্রকাশনা থেকে "চিলড্রেন অফ আ বেটার গড" নামে প্রকাশিত হয়েছিল।[৬][৭] তিনি ওড়িশা সরকারের মো স্কুল কার্যক্রমের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এই কার্যক্রমের মূল লক্ষ্য ছিল রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির উন্নতি করা।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Dutt, K.C.; Sahitya Akademi (১৯৯৯)। Who's who of Indian Writers, 1999: A-M। Sahitya Akademi। পৃ. ৮৩। আইএসবিএন ৯৭৮-৮১-২৬০-০৮৭৩-৫। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০।
- ↑ "Bāgcī, Susmitā 1960- [WorldCat.org]"। WorldCat.org। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০।
- ↑ "Susmita Bagchi"। Penguin India। ১ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Odisha Sahitya Akademi"। Odisha Sahitya Akademi (ওড়িয়া ভাষায়)। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০।
- 1 2 "BJD-LD Appointment"। Outlookindia। ১৬ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০।
- 1 2 3 Basu, Soma (১৩ আগস্ট ২০১৫)। "The sway of her Pen"। The Hindu। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০।
- ↑ Jain, G. (২০১৬)। She Walks, She Leads: Women Who Inspire India। Penguin Books Limited। পৃ. ৪৮৯। আইএসবিএন ৯৭৮-৯৩-৮৬০৫৭-৭০-৯। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০।
- ভারতীয় নারী ছোটগল্পকার
- ২১শ শতাব্দীর ভারতীয় লেখিকা
- ২১শ শতাব্দীর ভারতীয় ঔপন্যাসিক
- ওড়িশার ঔপন্যাসিক
- ২০শ শতাব্দীর ভারতীয় লেখিকা
- ২০শ শতাব্দীর ভারতীয় ঔপন্যাসিক
- ২০শ শতাব্দীর ভারতীয় ছোটগল্পকার
- ইংরেজিকে অনুবাদক
- ভারতীয় নারী ঔপন্যাসিক
- ভারতীয় নারী শিক্ষায়তনিক
- ওড়িশার শিক্ষায়তনিক
- জীবিত ব্যক্তি
- ১৯৬০-এ জন্ম
- ২১শ শতাব্দীর ভারতীয় ছোটগল্পকার