সুসুমু কিতাগাওয়া
অবয়ব
সুসুমু কিতাগাওয়া | |
|---|---|
北川 進 | |
| জন্ম | ৪ জুলাই ১৯৫১ |
| জাতীয়তা | জাপানি |
| শিক্ষা | কিয়োতো বিশ্ববিদ্যালয় (বিজ্ঞানে স্নাতক, ডক্টরেট) |
| পরিচিতির কারণ | ধাতব-অজৈব পরিকাঠামো |
| পুরস্কার | হুম্বোল্ট পুরস্কার (২০০৮) ক্ল্যারিভেট সাইটেশন পুরস্কার বিজয়ী (২০১০) রক্তবেগুনি ফিতাসহ পদক (২০১১) দ্য জেন পুরস্কার (২০১৩) জাপান অ্যাকাডেমি পুরস্কার (২০১৬) রসায়নে নোবেল পুরস্কার (২০২৫) |
| বৈজ্ঞানিক কর্মজীবন | |
| কর্মক্ষেত্র | রসায়ন |
| প্রতিষ্ঠানসমূহ | কিয়োতো বিশ্ববিদ্যালয় |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সুসুমু কিতাগাওয়া (জাপানি: 川 進; জন্ম ৪ঠা জুলাই, ১৯৫১) একজন জাপানি রসায়নবিদ যিনি সমন্বয় রসায়ন নামক গবেষণা ক্ষেত্রে কাজ করছেন। তিনি অজৈব-জৈব সংকর যৌগগুলির রসায়ন ও সচ্ছিদ্র সমন্বয় পলিমারগুলির ভৌত ও রাসায়নিক ধর্মাবলী ছাড়াও ধাতব-জৈব পরিকাঠামোগুলির উপর বিশেষ দৃষ্টি দিয়েছেন।[১] বর্তমানে তিনি জাপানের কিয়োতো বিশ্ববিদ্যালোয়ের সংহত কোষ-উপাদান বিজ্ঞান ইনস্টিউটের বিশিষ্ট অধ্যাপক হিসেবে কাজ করছেন। তিনি ঐ গবেষণা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও বর্তমান পরিচালক। ২০২৫ সালে তিনি রিচার্ড রবসন ও ওমর ইয়াগি-র সাথে যৌথভাবে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। ২০২৫ সালে তিনি রিচার্ড রবসন ও ওমর ইয়াগি-র সাথে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Susumu Kitagawa"। Angewandte Chemie International Edition। ৪৮ (47): ৮৮১৮–৮৮২০। ৯ নভেম্বর ২০০৯। ডিওআই:10.1002/anie.200904270।