বিষয়বস্তুতে চলুন

সুলাইমান ইবনে খালিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুলাইমান ইবনে খালিদ
سليمان بن خالد
স্থানীয় নাম
আরবি: سليمان بن خالد بن الوليد
জন্মআনু. ৬১২
মক্কা, হেজাজ
মৃত্যুআনু. ৬৪২ (বয়স ২৯৩০)
মিশর, রাশিদুন খিলাফত
আনুগত্যরাশিদুন খিলাফত
সন্তানমুহাম্মাদ, ইবরাহিম[]
সম্পর্কখালিদ বিন ওয়ালিদ (পিতা)
কাবশা বিনতে হাউযা (মাতা)
আবদুর রহমান ইবনে খালিদ (ভাই)
মুহাজির ইবনে খালিদ (ভাই)

সুলাইমান ইবনে খালিদ বিন ওয়ালিদ আল-মাখজুমি আল-কুরাশি ( আনুমানিক ৬১২–৬৪২ খ্রিস্টাব্দ) ছিলেন একজন সাহাবি ও সামরিক ব্যক্তিত্ব, যিনি কুরাইশদের বনু মাখজুম বংশের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বিখ্যাত সেনাপতি খালিদ বিন ওয়ালিদের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তিনি প্রাথমিক ইসলামি বিজয়ের একজন যোদ্ধা ছিলেন এবং উমর ইবনুল খাত্তাবের শাসনামলে সিরিয়া ও মিশরের অভিযানে অংশ গ্রহণ করেন। ঐতিহাসিক উৎসগুলোতে উল্লেখ আছে যে, মিশর বিজয়ের সময় তিনি মৃ্ত্যুবরণ করেন। []

পরিবার ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]
  • পিতা: খালিদ বিন ওয়ালিদ, যিনি ছিলেন প্রসিদ্ধ মুসলিম সামরিক কৌশলবিদ। ইসলামি ইতিহাসে তিনি সাইফুল্লাহ (আল্লাহর তরবারি) উপাধিতে পরিচিত।
  • মাতা: কাবশা বিনত হাওযা ইবন আবি আমর, যিনি বানু উজরা গোত্রের একজন নারী ছিলেন।[]

ঐতিহাসিক ইবনে হাজার আসকালানির বর্ণনা অনুযায়ী, সুলায়মান খালিদ বিন ওয়ালিদের সন্তানদের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন। তাঁর পিতা নিজের (মূল) নাম অনুসারেই তাঁর নাম “সুলায়মান” রাখেন। তিনি সেই “তরুণ সাহাবিদের” অন্তর্ভুক্ত ছিলেন, যারা ছোটবেলা বা কৈশোরে নবি মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন।[]

ভাইয়েরা

[সম্পাদনা]

আবদুল্লাহ আল-আসগর বাদে সুলাইমানের অন্যান্য সকল ভাইয়ের ব্যাপারে বর্ণনা পাওয়া যায় যে, তারা শৈশব অথবা কৈশোরে নবি মুহাম্মাদকে দেখেছেন।[১০]

সামরিক জীবন ও মৃত্যু

[সম্পাদনা]

সুলাইমান ইসলামি খিলাফতের বিস্তারকালে পিতা খালিদ বিন ওয়ালিদ ও ভাইদের সঙ্গে ইরাক ও সিরিয়ার অভিযানে একজন যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। মিশর বিজয়ের অভিযানের সময় ওয়ারদান নামক স্থানের যুদ্ধে তিনি বাইজান্টাইন বাহিনী কর্তৃক চারদিক থেকে পরিবেষ্টিত হয়ে পড়েন। ঐতিহাসিক বর্ণনাগুলোতে বলা হয়েছে যে, সেখানে এক তীব্র ও কঠোর যুদ্ধ সংঘটিত হয়। সেই সংঘর্ষে তাঁর ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু তবুও তিনি যুদ্ধক্ষেত্র ত্যাগ করেননি; বরং বাম হাত দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। পরে তাঁর বাম হাতও বিচ্ছিন্ন হয়ে যায়। অবশেষে তাঁর বুকে একটি বর্শা এসে আঘাত করে, যার কারণে তিনি শহিদ হয়ে যান। তাঁর বীরত্ব ও আত্মত্যাগের স্মরণে কবি আমর ইবন ইয়াসির তাঁর সম্মানে কিছু কবিতার পংক্তি রচনা করেন।[১১]

হে আমার চোখ, অঝোরে অশ্রু ঝরাও; প্রিয়জনের জন্য শোক করো।

সেই ব্যক্তির জন্য বিলাপ করো, যিনি মরুভূমির বিস্তীর্ণ প্রান্তরে একাকী নিহত হন।

সুলাইমানের জন্য কাঁদো, তাকে অবহেলা করো না; আল্লাহর কসম, তার ঘটনা ছিল অতি বিস্ময়কর।

তিনি যখন তলোয়ার উন্মোচন করেন, তখন শত্রুদের ভয় করেননি; যদিও তারা ছিল বালুকণার মতো অসংখ্য ছিল।

হে ওক গাছের পাখিরা, কোমল শাখার মতো এক তরুণের জন্য বিলাপ করো। খালিদের উপর যা ঘটেছে তা স্মরণ করো; হয়তো তিনিও অশ্রুধারায় কাঁদছেন।

তার মৃত্যুর সংবাদ যখন পিতা খালিদ বিন ওয়ালিদের কাছে পৌঁছায়, তখন তিনি গভীরভাবে কেঁদে ওঠেন এবং পুত্রের স্মরণে একটি শোকগাথা (মার্সিয়া) আবৃত্তি করেন:[১২]

আমার চোখ থেকে অশ্রু ঝরছিল; শোকে আমার হৃদয় জ্বলছিল।

তার মৃত্যুর সংবাদ যখন আমাকে জানানো হলো, তখন আমার হৃদয় ভেঙে চূর্ণ হয়ে গেল।

আমার কাছে পৃথিবী যেন সংকীর্ণ হয়ে এলো; দুঃখ আমাকে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে ফেলল।

রাত নেমে এলে ভোরের আলো যখন হাসে না, তখনই আমি তার জন্য ক্রন্দন করব। সে ছিল সৌন্দর্যে দীপ্তিমান, কিন্তু আজ তার সেই আলো নিভে গেছে।

যখন যুদ্ধ উপস্থিত হতো, তখন সে ছিল উদার ও নির্ভীক।

হায়, যদি আমি যুদ্ধক্ষেত্রে তার পাশে উপস্থিত থাকতে পারতাম।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Al-Amri, *Tribe of Banu Khalid in History*, p. 74. Archived at Web Archive, 9 March 2020.
  2. Waqudi – Conquests of Syria, vol. 1, p. 49. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জানুয়ারি ২০২০ তারিখে
  3. Ibn Asakir - History of Damascus - vol. 33 - p. 463 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মার্চ ২০২০ তারিখে
  4. al-Isabah - Ibn Hajar - vol. 3 - p. 201 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জানুয়ারি ২০২০ তারিখে
  5. Asad al-Ghaba - Ibn al-Athir - vol. 4 - p. 423 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ ডিসেম্বর ২০১৯ তারিখে
  6. al-Isabah - Ibn Hajar - vol. 5 - p. 27 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ ডিসেম্বর ২০১৯ তারিখে
  7. Nasab Quraysh - Al-Zubayr ibn Bakkar - p. 327 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জানুয়ারি ২০২০ তারিখে
  8. Ibn Hazm - Jamharat Ansab al-Arab - p. 147 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ মার্চ ২০২০ তারিখে
  9. Khalid and Umar - Critical Study in Islamic Sources - Klaus Klair - p. 182 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মার্চ ২০২০ তারিখে
  10. Ibn Abd al-Barr - Al-Istiyab - vol. 4 - p. 1454 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ জানুয়ারি ২০২০ তারিখে
  11. Waqudi – Conquests of Syria, vol. 1, p. 49. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জানুয়ারি ২০২০ তারিখে
  12. al-Waqidi, Conquests of Syria, vol. 2, p. 267 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ মে ২০১৯ তারিখে