বিষয়বস্তুতে চলুন

সুয়েডীয় অলিম্পিক কমিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুয়েডীয় অলিম্পিক কমিটি
সুয়েডীয় অলিম্পিক কমিটি logo
দেশ/অঞ্চল সুইডেন
কোডSWE
প্রতিষ্ঠিত১৯১৩; ১১৩ বছর আগে (1913)
স্বীকৃত১৯১৩
মহাদেশীয়
সংস্থা
ইওসি
সদর দপ্তরস্টকহোম, সুইডেন
সভাপতিহান্স ভন উথমান
মহাসচিবআসা এদলুন্দ ইয়নসন
ওয়েবসাইটwww.sok.se

সুয়েডীয় অলিম্পিক কমিটি (সুইডীয়: Sveriges Olympiska Kommitté; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড এসডব্লিউই দ্বারা পরিচিত) হলো সুইডেনের জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার বছরেই আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[] এই সংস্থার সদর দপ্তর সুইডেনের স্টকহোমে অবস্থিত।

বর্তমানে সুয়েডীয় অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন হান্স ভন উথমান, যিনি ২০২৩ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন আসা এদলুন্দ ইয়নসন[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯১৩ সালে সুইডেনের বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে সুয়েডীয় অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। ক্রনপ্রিন্স গুস্তাফ আদোলফ এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯১৩ হতে ১৯৩৩ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[]

প্রতিষ্ঠার পূর্বেই সুইডেন ১৮৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ১৯২৪ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Olympedia – Sweden [অলিম্পিডিয়া – সুইডেন]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. Sweden [সুইডেন]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. Olympic Countries [অলিম্পিক দেশ]sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:ইউরোপীয় অলিম্পিক কমিটি