বিষয়বস্তুতে চলুন

সুমেরীয় সাহিত্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মৃৎফলকে সুমেরীয় অভিলিখন

সুমেরীয় সাহিত্য হল প্রাচীনতম জ্ঞাত নথিবদ্ধ সাহিত্যের সংগ্রহ। সুমেরীয় সভ্যতার ধর্মীয় রচনা এবং অন্যান্য প্রথাগত কাহিনি এই সাহিত্যের অন্তর্গত। পরবর্তীকালে প্রধানত আক্কাদীয়ব্যাবিলনীয় সাম্রাজ্য কর্তৃক এই সাহিত্য সংরক্ষিত হয়েছিল। মধ্য ব্রোঞ্জ যুগে সুমেরীয় ভাষায় এই সাহিত্য লিখিত হয়।

সুমেরীয়রা প্রথম লিখন পদ্ধতিগুলির একটি আবিষ্কার করেছিল। খ্রিস্টপূর্ব ত্রিংশ শতাব্দী নাগাদ তারা পূর্ববর্তী প্রত্ন-লিখন পদ্ধতি থেকে সুমেরীয় কিউনিফর্ম লিপির বিকাশ ঘটায়।

আক্কাদীয় ও ব্যাবিলনীয় সাম্রাজ্যেও সুমেরীয় ভাষা সরকারি ও সাহিত্য-সংক্রান্ত ক্ষেত্রে ব্যবহৃত হত। এমনকি জনসাধারণের মধ্য থেকে কথ্য সুমেরীয় ভাষার বিলুপ্তির পরেও এই ব্যবহার অব্যাহত ছিল। সাক্ষরতার হারও ছিল উল্লেখযোগ্য পরিমাণে বেশি। শিক্ষার্থীদের দ্বারা অনুলিপিকৃত সুমেরীয় গ্রন্থাবলি পরবর্তীকালের ব্যাবিলনীয় সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছিল।

কবিতা

[সম্পাদনা]

অধিকাংশ সুমেরীয় সাহিত্য লিখিত হয়ে বাম-প্রান্তিককৃত পংক্তিতে[] এবং ক্ষেত্রবিশেষে তাতে দ্বিপদী বা স্তবকের মতো পংক্তিভিত্তিক বিন্যাসও দেখা যায়।[] কিন্তু কবিতার সুমেরীয় সংজ্ঞাটি কী ছিল তা জানা যায় না। অন্তমিলে রচিত না হলেও[][] তার তুলনামূলক প্রভাব কোনও কোনও ক্ষেত্রে লক্ষিত হয়।[] এই কবিতায় সিলেবো-টোনিক কাব্যশৈলী অনুসৃত হয়নি।[] লিখন পদ্ধতিটিও তাল, অন্ত্যমিল, ছন্দ বা[][] অনুপ্রাসের অনুপযুক্ত ছিল।[] অন্যান্য সম্ভাব্য কাব্য বৈশিষ্ট্যের পরিমাণগত অধ্যয়নও কম মনে হয় অথবা তা রচনাগুলিকে নথিবদ্ধকারী অনুলিপিকরগণ ইচ্ছাকৃতভাবে গোপন করেছিলেন।

সাহিত্যকর্ম

[সম্পাদনা]

গুরুত্বপূর্ণ রচনাগুলির অন্যতম:

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 Black et al., Introduction
  2. Michalowski p. 144
  3. 1 2 Jacobsen p. xiv
  4. Black p. 8
  5. Michalowski p. 146

আরও পড়ুন

[সম্পাদনা]
  • Samuel Noah Kramer (১৯৬৩)। The Sumerians: Their History, Culture, and Character। University of Chicago Press। আইএসবিএন ৯৭৮-০২২৬৪৫২৩৮৮ {{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য)
  • Thorkild Jacobsen (১৯৮৭)। The Harps that Once...: Sumerian Poetry in TranslationYale University Pressআইএসবিএন ৯৭৮-০৩০০০৭২৭৮৫জেস্টোর j.ctt32bjgs
  • Piotr Michalowski (১৯৯৬)। "Ancient Poetics"। M. E. Vogelzang; H. L. J. Vanstiphout (সম্পাদকগণ)। Mesopotamian Poetic Language: Sumerian and Akkadian। Styx।
  • Jeremy Black (১৯৯৮)। Reading Sumerian Poetry। Cornell University Press। আইএসবিএন ৯৭৮-০৮০১৪৩৫৯৮০
  • Jeremy Black; Graham Cunningham; Eleanor Robson; Gábor Zólyomi (২০০৬)। The Literature of Ancient SumerOxford University Pressআইএসবিএন ৯৭৮০১৯৯২৯৬৩৩০
  • Shin Shifra (2008). Words as Magic and the Magic in Words. Tel Aviv, Tel Aviv, The Israeli Ministry of Defence Press (in Hebrew). These are transcriptions of Shifra's discourses on literature of the Ancient Near East, first broadcast as a "University on the Air" course on the Israeli Army Radio.

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:প্রাচীন মেসোপটেমিয়া