সুমিতা প্রভাকর
সুমিতা প্রভাকর | |
|---|---|
২০১৭ সালের স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচিতে সুমিতা প্রভাকর | |
| জন্ম | ১২ মে ১৯৭০ |
| জাতীয়তা | ভারতীয় |
| শিক্ষা | কেন্দ্রীয় বিদ্যালয়, ঋষিকেশ |
| মাতৃশিক্ষায়তন | ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় রয়েল কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যাণ্ড গাইনোকোলজিস্টস |
| পেশা | ডাক্তার |
| দাম্পত্য সঙ্গী | গুরদীপ সিং |
| ওয়েবসাইট | www |
সুমিতা প্রভাকর হলেন একজন ভারতীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ, প্রসূতিবিদ এবং সামাজিক মেডিকো কর্মী।[১] ভারতের বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর, তিনি ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত মালয়েশিয়ার কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা অনুশীলন করেন।[২] তিনি ভারতে ফিরে আসেন এবং ২০০১ থেকে ২০০২ সাল পর্যন্ত দিল্লির সীতারাম ভারতিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যাণ্ড রিসার্চে পরামর্শদাতা স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে অনুশীলন শুরু করেন। তিনি দেরাদুনের সিএমআই হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৪ সাল থেকে স্তন ও জরায়ুমুখের ক্যান্সারের জন্য বিনামূল্যে স্ক্রিনিং এবং সচেতনতা শিবির আয়োজন করে আসছেন।[৩] তিনি ভারতের ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ সংক্রান্ত সমিতি ফেডারেশনের দেরাদুনের সদস্য সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪] তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন, যার মধ্যে রয়েছে আইএমএ ডক্টর অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, উমা শক্তি সম্মান, পিএনবি হিন্দি গৌরব সম্মান, দৈনিক জাগরণ মেডিকেল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, ডিভাইন শক্তি লিডারশিপ অ্যাওয়ার্ড, ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড এবং মেডিকো-সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড।
শিক্ষা এবং কর্মজীবন
[সম্পাদনা]১৯৯৪ সালে তিনি বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ১৯৯৬ সালে তিনি এমডি (অবস অ্যাণ্ড গাইনি) সম্পন্ন করেন, ১৯৯৮ সালে তিনি রয়েল কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যাণ্ড গাইনোকোলজিস্ট থেকে এমআরসিওজি (লন্ডন) ডিগ্রি অর্জন করেন।[৫]
সুমিতা প্রভাকর আইভিএফ ইণ্ডিয়া কেয়ার-এর প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক। এটি তিনি ২০০৪ সালে দেরাদুনে শুরু করেছিলেন। তিনি জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য কলপোস্কোপি সেন্টারের প্রতিষ্ঠাতা - এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত এবং উত্তরাখণ্ডে এফওজিএসআই দ্বারা কলপোস্কোপির জন্য ডাক্তারদের প্রশিক্ষণের জন্য স্বীকৃত একমাত্র কেন্দ্র।[৬] তিনি ক্যান প্রোটেক্ট ফাউণ্ডেশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।[৭] এই এনজিওটি নারী স্বাস্থ্য, স্তন ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ এবং সচেতনতার জন্য কাজ করে।
ক্যান প্রোটেক্ট ফাউণ্ডেশনের সভাপতি হিসেবে, সুমিতা উত্তরাখণ্ড এবং নিকটবর্তী রাজ্যগুলিতে স্তন ও জরায়ুর ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতার জন্য বিনামূল্যে স্ক্রিনিং, শিক্ষামূলক এবং প্রশিক্ষণ শিবির আয়োজনে অত্যন্ত সক্রিয়। তিনি আশা কি কিরণ অভিযানের প্রতিষ্ঠাতা,[৮] যাদের লক্ষ্য স্তন ও জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের জন্য আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া এবং সংবেদনশীলতা জাগিয়ে তোলা।
জীবনী
[সম্পাদনা]সুমিতা প্রভাকরের মা ছিলেন একজন শিক্ষিকা এবং বাবা ছিলেন আইডিপিএল-এর একজন প্রশাসনিক কর্মকর্তা। তাঁর স্কুলজীবন কেন্দ্রীয় বিদ্যালয় আইডিপিএল থেকে সম্পন্ন হয়েছিল। তাঁর এক ছেলে আছে। তাঁর স্বামী গুরদীপ সিং একজন অর্থোপেডিক সার্জন।
সম্মাননা
[সম্পাদনা]- ২০০৮ সালে চিকিৎসা ক্ষেত্রে বিশিষ্ট সেবার স্বীকৃতিস্বরূপ ণ্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কর্তৃক আইএমএ ডক্টর অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড[৯]
- ২০১৩ সালে নারী স্বাস্থ্যের ক্ষেত্রে বিশিষ্ট সেবার স্বীকৃতিস্বরূপ উত্তরাখণ্ডের রাজ্যপাল কর্তৃক উমা শক্তি সম্মান[১০]
- বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে বিশিষ্ট সেবার স্বীকৃতিস্বরূপ অমর সিং কর্তৃক গ্লোবাল বিজনেস অ্যাণ্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড[১১]
- ২০১৪ সালে রজঃস্রাবসংক্রান্ত স্বাস্থ্যবিধি এবং স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিশিষ্ট সেবার স্বীকৃতিস্বরূপ ইয়ুথ আইকন পুরস্কার[১২]
- ২০১৪ সালে নারী স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিশিষ্ট সমাজসেবার স্বীকৃতিস্বরূপ অমর উজালা পাবলিকেশন্স কর্তৃক অমর উজালা সমর্পণ আউর সম্মান।
- উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে নারী স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিশিষ্ট সেবার স্বীকৃতিস্বরূপ টাইমস অফ ইন্ডিয়া কর্তৃক হেলথ আইকন পুরস্কার[১৩]
- উত্তরাখণ্ডের প্রত্যন্ত অঞ্চলে স্তন এবং জরায়ুর ক্যান্সার প্রতিরোধে বিশিষ্ট কাজের স্বীকৃতিস্বরূপ পারমার্থ আশ্রমের স্বামী চিদানন্দ কর্তৃক ডিভাইন শক্তি লিডারশিপ অ্যাওয়ার্ড।[১৪]
- ২০১৮ সালে দৈনিক জাগরণ উত্তরাখণ্ডের মেডিকেল পিলার সাময়িকীতে তাঁর কথা তুলে ধরেছিল।[১৫]
- চিকিৎসা পেশা ও সমাজের প্রতি তাঁর অননুকরণীয় অবদান, অঙ্গীকার এবং নিবেদিতপ্রাণ সেবার স্বীকৃতিস্বরূপ ইণ্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন উত্তরাকন কর্তৃক মেডিকো-সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড ২০১৮।[১৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Rise in breast cancer cases worries doctors"। The Times of India। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "The 3rd Ministry of Health-Academy of Medicine Malaysia Scientific Meeting & International Congress of Medicine in the Tropics was held at the Shangri-La Hotel, Kuala Lumpur from 1st to 4th November 2000" (পিডিএফ)। Mjpath.org.my। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "FREE BREAST CANCER SCREENING CAMP IN DEHRADUN"। Pioneeredge.in। ২২ এপ্রিল ২০১৮। ২৩ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "53rd Annual Report and Statement of Accounts" (পিডিএফ)। Fogsi.org। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "SUMITA PRABHAKAR, MD"। Breastcancerhub.org। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "LIST OF COLPOSCOPY TRAINING CENTERS" (পিডিএফ)। Fogsi.org। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Can Protect Foundation - Free Breast and Cervical Cancer Screening Programs"। Canprotectfoundation.com। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Asha ki Kiran: Workshop organized for 400 ASHA and Anganwadi Workers"। Canprotectfoundation.com। ৯ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Dr. Sumita Prabhakar Gynecologist in 54 - DrRiight"। www.drriight.com। ২৪ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- ↑ "महिला सशक्तीकरण की अवधारणा बदलें : राज्यपाल- Amarujala"। Amarujala.com। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Prime Time Presented Global Business and Service Excellence Awards, 2013 to IVF India Care"। YouTube। ১৮ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "72 शख्सियतों को मिला नेशनल यूथ आइकॉन अवॉर्ड"। Inextlive.jagran.com। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "TOI presents 1st Health Icon awards to doctors"। The Times of India। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "International Women's Day 2018 - Parmarth Niketan"। Parmarth.org। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "IVF India CARE"। Facebook.com। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Dr Sumita Prabhakar conferred with Medico-Social Activist Award by IMA Uttaracon 2018"। Canprotectfoundation.com। ১৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।