বিষয়বস্তুতে চলুন

সুফিয়ান স্টিভেনস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুফিয়ান স্টিভেনস
স্টিভেন্স জুলাই ২০১৬-তে পিচফর্ক মিউজিক ফেস্টিভাল-এ পরিবেশন করছেন
স্টিভেন্স জুলাই ২০১৬-তে পিচফর্ক মিউজিক ফেস্টিভাল-এ পরিবেশন করছেন
প্রাথমিক তথ্য
জন্ম (1975-07-01) জুলাই ১, ১৯৭৫ (বয়স ৫১)
ডেট্রয়েট, মিশিগান, মার্কিন যুক্তরাষ্ট্র
ধরন
পেশা
  • সঙ্গীতশিল্পী
  • গায়ক
  • গীতিকার
বাদ্যযন্ত্রVocals · guitar · banjo · guitalin · keyboard · woodwinds · percussion
কার্যকাল১৯৯৫–বর্তমান
লেবেল
ওয়েবসাইটmusic.sufjan.com

সুফিয়ান স্টিভেন্স (জন্ম ১লা জুলাই, ১৯৭৫) একজন মার্কিন গায়ক-গীতিকার এবং সঙ্গীতশিল্পী যিনি পেটস্কি, মিশিগান থেকে এসেছেন।

সংগীতশৈলী ও পেশাজীবন

[সম্পাদনা]

কিছু মানুষ মনে করেন তিনি ইন্ডি পপ-এর ফোক পুনর্জাগরণের অংশ, কিন্তু তিনি তার সঙ্গীতের জন্য বিভিন্ন বিষয় থেকে ধারণা নেন। তার সঙ্গীত ইলেকট্রনিক এবং মিনিমালিজম এর সাথে সাদৃশ্যপূর্ণ, বিশেষ করে স্টিভ রাইখ-এর কাজের সাথে স্টিভেন্স বলেছেন যে তিনি ৫০টি মার্কিন রাজ্যের জন্য একটি করে কনসেপ্ট অ্যালবাম তৈরি করার পরিকল্পনা করছেন। তিনি শুরু করেন "মিশিগান" (২০০৩) এবং "ইলিনয়" (২০০৫) অ্যালবামের মাধ্যমে[১]।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

স্টিভেন্সের জন্ম ডেট্রয়েট, মিশিগান-এ এবং তিনি বড় হয়েছেন পেটস্কি-এ[২] তিনি হারবার লাইট ক্রিশ্চিয়ান স্কুল এবং ইন্টারলকেন আর্টস একাডেমিতে পড়াশোনা করেছেন। তিনি হোপ কলেজেও পড়াশোনা করেন যা হল্যান্ড, মিশিগান-এ অবস্থিত।[৩]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

সুফিয়ান একটি আরবি নাম[৪] যা আবু সুফিয়ান নামে পরিচিত একজন প্রাচীন ইসলামিক ঐতিহাসিক ব্যক্তির নামে। স্টিভেন্স বলেন এই নামটি তাকে দেওয়া হয়েছিল সুবুদ নামক একটি আধ্যাত্মিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা দ্বারা।[৩][৫]

বহু-বাদ্যযন্ত্রী

[সম্পাদনা]

স্টিভেন্স একজন বহু-বাদ্যযন্ত্রী। তিনি বাঁশি এবং ইংরেজি হর্ন শিখেছিলেন যা তিনি তার অ্যালবামেও ব্যবহার করেন। তার সঙ্গীতে স্ট্রিং এবং হর্ন এর ব্যবহার তাকে "সিম্ফনি-মতো" শোনার একটি বিশেষত্ব দেয়।

বর্তমান জীবন

[সম্পাদনা]

স্টিভেন্স বর্তমানে নিউ ইয়র্ক সিটির কেনসিংটন[৬] অংশে বাস করেন এবং সেখানে তিনি অ্যাজম্যাটিক কিটি রেকর্ডস স্টাফদের সাথে কাজ করেন। তার ভাই মারজুকি স্টিভেন্স একজন ম্যারাথন দৌড়বিদ।[৭][৮]

গান ও পুরস্কার

[সম্পাদনা]

কল মি বাই ইয়োর নেম সিনেমার জন্য তার গান "দ্য মিস্ট্রি অফ লাভ" একটি হিট গান ছিল এবং ২০১৭ সালে AMFT অ্যাওয়ার্ড জিতে।

স্টুডিও অ্যালবাম

[সম্পাদনা]
  • এ সান কেম
  • এনজয় ইওর র‍্যাবিট
  • মিশিগান
  • সেভেন সোয়ান্স
  • ইলিনয়
  • দ্য এজ অফ অ্যাডজ
  • ক্যারি অ্যান্ড লোয়েল
  • দ্য অ্যাসেনশন
  • কনভোকেশনস

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Sufjan Stevens - Illinoise - Review - Uncut.co.uk"। web.archive.org। ২৯ সেপ্টেম্বর ২০০৬। ২৯ সেপ্টেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২৪।
  2. ↑ "Petoskey, Michigan"। Simple English Wikipedia, the free encyclopedia (ইংরেজি ভাষায়)। ২০ ফেব্রুয়ারি ২০২৪।
  3. 1 2 "Junkmedia: An interview with Sufjan Stevens"। web.archive.org। ১৩ আগস্ট ২০০৬। ১৩ আগস্ট ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২৪।
  4. ↑ "Sufjan Stevens"। Simple English Wikipedia, the free encyclopedia (ইংরেজি ভাষায়)। ২২ জানুয়ারি ২০২৩।
  5. ↑ "Writing: The Soft Revolution"। web.archive.org। ২৮ সেপ্টেম্বর ২০০৭। ২৮ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২৪।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  6. ↑ "Sufjan Stevens: Wonder Boy"। web.archive.org। ৩১ অক্টোবর ২০০৬। ৩১ অক্টোবর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২৪।
  7. ↑ "Asthmatic Kitty Records : Info"। web.archive.org। ২৮ নভেম্বর ২০০৬। ২৮ নভেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২৪।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  8. ↑ "Asthmatic Kitty Records : Sufjan Stevens"। web.archive.org। ২০ নভেম্বর ২০১০। ২০ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২৪।