সুপ্রিয়া কর্ণিক
অবয়ব
সুপ্রিয়া কর্ণিক | |
|---|---|
| জন্ম | ১৩ মার্চ ১৯৭৫ |
| পেশা | |
| কর্মজীবন | ১৯৯২–বর্তমান |
সুপ্রিয়া কর্ণিক (জন্ম: ১৩ মার্চ ১৯৭৫)[১] একজন ভারতীয় অভিনেত্রী, যিনি হিন্দি, তেলুগু, মারাঠি চলচ্চিত্র এবং টেলিভিশনে তার কাজের জন্য পরিচিত। তিনি একজন প্রাক্তন মডেল ও বিমানবালা।[২]
কর্মজীবন
[সম্পাদনা]সুপ্রিয়া অল্প বয়সেই কাজ শুরু করেন। তিনি কিছু দোকানে কাজ করেছিলেন। এরপর সৌদি আরবে যান। সেখানে তিনি বোরকা পরতেন এবং সেখানকার এয়ারলাইন কোম্পানিতে বিমানবালা হিসেবে কাজ করতেন।[৩] পরবর্তীতে তিনি ভারতে ফিরে আসেন।
১৯৯২ সালে তিনি তার অভিনয় জীবন শুরু করেন।[৪] ১৯৯৬ সালে তিনি মারাঠি অভিনেতা রমেশ ভাটকরের সাথে মারাঠি টিভি ধারাবাহিক তিসরা দোলাতে অভিনয় করেছিলেন, যা দূরদর্শন চ্যানেলে সম্প্রচারিত হতো।[৩]
অভিনীত চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | টীকা | সূত্র |
|---|---|---|---|---|---|
| ১৯৯৮ | ম্যায় সোলাহ বরস কি | টুইঙ্কল | হিন্দি | ||
| ১৯৯৯ | তাল | শকুন্তলা মেহতা, জগমোহনের শ্যালিকা | হিন্দি | ||
| ২০০০ | জিস দেশ মেঁ গঙ্গা রহতা হ্যায় | সুপ্রিয়া গোখলে | হিন্দি | ||
| ২০০১ | ঢ়াই অক্ষর প্রেম কে | মনিকা প্রীতম গ্রেওয়াল | হিন্দি | ||
| ২০০১ | জোড়ি নাম্বার ওয়ান | শান্নো রাই বুয়া | হিন্দি | ||
| ২০০১ | ইয়াদেঁ | নলিনী মালহোত্রা, রনিতের মা | হিন্দি | ||
| ২০০১ | নুভু নেনু | রাজেন্দ্র'র সঙ্গিনী | তেলুগু | ||
| ২০০২ | হাঁ ম্যায়নে ভি প্যায়ার কিয়া | নেহা কাশ্যপ, পূজার ভাবী | হিন্দি | ||
| ২০০২ | হম কিসিসে কম নহিঁ | ড. ডি. ডি.'র স্ত্রী | হিন্দি | ||
| ২০০৩ | বাহ! তেরা ক্যায়া কহনা | মধু ওবেরয় (আশীষের স্ত্রী) | হিন্দি | ||
| ২০০৩ | তুঝে মেরি কসম | রোহিণী, ঋষির মা | হিন্দি | ||
| ২০০৩ | এক ঔর এক গ্যায়ারা | প্রীতির মা | হিন্দি | ||
| ২০০৩ | ইয়ে দিল | মিসেস চৌধুরী | হিন্দি | ||
| ২০০৩ | সুপারি | পাপড়ের বোন | হিন্দি | ||
| ২০০৩ | আন্দাজ | বাগদান পার্টির অতিথি | হিন্দি | ||
| ২০০৩ | মিস ইন্ডিয়া: দ্য মিস্ট্রি | মিসেস গুজরাল | হিন্দি | ||
| ২০০৩ | খেল – নো অর্ডিনারি গেম | কিরণ বাত্রা | হিন্দি | ||
| ২০০৪ | মুঝসে শাদী করোগী | রমা দুগরাজ সিং | হিন্দি | ||
| ২০০৪ | কুছ তো গড়বড় হ্যায় | দেবিকা বি. খান্না | হিন্দি | ||
| ২০০৪ | হে আপলা অসাচ চল্যাচা | সুশীলা রানে | মারাঠি |
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | ধারাবাহিক | ভূমিকা | ভাষা | চ্যানেল | সূত্র |
|---|---|---|---|---|---|
| ১৯৯৪ | ফিফটি ফিফটি | হিন্দি | জি টিভি | ||
| ১৯৯৪ | হাতিম তায়ি | হিন্দি | জি টিভি | ||
| ১৯৯৫ | দাস্তান | রমা | হিন্দি | জি টিভি | |
| ১৯৯৭ | স্যাটারডে সাসপেন্স | হিন্দি | জি টিভি | ||
| ১৯৯৮ | তিসরা দোলা | হিন্দি | |||
| ২০০১ | চন্দন কা পলনা রেশম কি ডরি | মিতালী ভিমানি | হিন্দি | ||
| ২০০১ | চিঙ্গারি | হিন্দি | |||
| ২০০১ | শশশশ...কোই হ্যায় | হিন্দি | |||
| ২০০২-২০০৪ | দেবী | কামিনী সত্যেন কাপুর/মামি জি | হিন্দি | ||
| ২০০৫ | কশিশ | হিন্দি | |||
| ২০০৫-২০১১ | ওহ রহনে ওয়ালি মহলোঁ কি | শিনা জামনাদাস থাপার | হিন্দি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Supriya Karnik: Movies, Photos, Videos, News, Biography & Birthday | Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Supriya Karnik | National Handloom Expo 08 | Photos Entertainment"। Hindustan Times। ২৮ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১২।
- 1 2 "Marathmoli Actress Who Wears Burqa To Work As Air Hostess In Saudi Arabia, Is Famous In Hindi"। lokmat.com। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Want to take up projects where I get to play diverse characters: Supriya Karnik"। hindustantimes.com। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে সুপ্রিয়া কর্ণিক (ইংরেজি)