বিষয়বস্তুতে চলুন

সুপ্রা সিংঘল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুপ্রা সিংঘল
ব্যক্তিগত তথ্য
জাতীয়তা উগান্ডা
ক্রীড়া
ক্রীড়াসাঁতার
ধরনফ্রিস্টাইল

সুপ্রা আগরওয়াল, যিনি সুপ্রা সিংঘল নামেও পরিচিত (জন্ম: ২রা মার্চ ১৯৮২, কাম্পালায়), একজন প্রাক্তন উগান্ডা-ভারতীয় সাঁতারু, তিনি স্প্রিন্ট ফ্রিস্টাইল ইভেন্টে বিশেষজ্ঞ ছিলেন।[] তিনি ২০০০ গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইলে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।[][]

কর্মজীবন

[সম্পাদনা]

২০০০ সালের সিডনিতে গ্রীষ্মকালীন অলিম্পিকে সুপ্রা সিংঘল উগান্ডার হয়ে মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইলে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ৫৯.২০ সেকেণ্ড সময়ের মধ্যে সাঁতার শেষ করে একটি ইউনিভার্সালিটি প্রোগ্রামের অধীনে ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স (ফিনা) থেকে প্রবেশাধিকার পেয়েছিলেন।[] তিনি হিট ওয়ানে আরও সাতজন সাঁতারুকে চ্যালেঞ্জ করেছিলেন, যার মধ্যে ছিলেন কেনিয়ার ১৫ বছর বয়সী মারিয়া আওরি, মরিশাসের নাথালি লি বাও। দ্রুততম সাঁতারুদের সঙ্গে সাঁতার শুরু করে, তিনি দীর্ঘ ১:০৮.১৫ মিনিট সময় নিয়ে ষষ্ঠ স্থান অর্জন করেন। জ্বর হওয়া এবং বাহু মচকে যাওয়ার কারণে তিনি সঠিক সময় ধরে প্রশিক্ষণ নিতে পারেন নি এবং তাঁর মনোযোগ ভঙ্গ হয়েছিল।[] সুপ্রা সিংঘল সেমিফাইনালে উঠতে ব্যর্থ হন, কারণ তিনি প্রিলিমিনারিতে সামগ্রিকভাবে বাহান্নতম স্থান অধিকার করেন।[][][]

সুপ্রা তাঁর প্রাথমিক সাঁতারু জীবনে, ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত ৪ বছর ধরে উগান্ডার জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। ১৯৯৭ সালে কেনিয়ার মোম্বাসায় অনুষ্ঠিত পূর্ব আফ্রিকা সাঁতার চ্যাম্পিয়নশিপে তিনি ১২টি স্বর্ণপদক জিতেছিলেন। ১৯৯৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসেও সুপ্রা উগান্ডার প্রতিনিধিত্ব করেছিলেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

বর্তমানে সুপ্রা নতুন দিল্লিতে থাকেন এবং তাঁর স্বামী বরুণ আগরওয়ালের সাথে দিল্লিতে নট জাস্ট পরাঠাস (এনজেপি) নামে একটি সফল রেস্তোরাঁ পরিচালনা করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ইভান্স, হিলারি; গিয়ার্ড, আরিল্ড; হাইম্যানস, ইরোইন; ম্যালন, বিল; এবং অন্যান্য। "Supra Singhal"Sports-Reference.com এ অলিম্পিকস্পোর্টস রেফারেন্স এলএলসি। ৪ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  2. Singh, Prabhjot (২০০০)। "Indian-origin eves among top 10 at Sydney"The Tribune। ৭ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৫
  3. "Remembering an expulsion, remaking opportunity"The Hindu। ৫ আগস্ট ২০২২।
  4. "Swimming – Women's 100m Freestyle Startlist (Heat 1)" (PDF)Sydney 2000। Omega Timing। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৩
  5. "Uganda: It's Speedo-clad Supra's Turn"New VisionAllAfrica.com। ২০ সেপ্টেম্বর ২০০০। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৩
  6. "Sydney 2000: Swimming – Women's 100m Freestyle Heat 1" (পিডিএফ)Sydney 2000LA84 Foundation। পৃ. ১৭৪। ১৯ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৩
  7. "Results from the Summer Olympics – Swimming (Women's 100m Freestyle)"Canoe.ca। ১৬ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৩
  8. "Results from Swimming – Day 5 Prelims"Sydney 2000Canoe.ca। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৩
  9. "It's our drive to keep creating, say restaurateur couple Supra and Varun Agarwal"The New Indian Express। ১৯ এপ্রিল ২০২০।

বহিঃসংযোগ

[সম্পাদনা]