বিষয়বস্তুতে চলুন

সুপারমেন অফ মালেগাঁও

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুপারমেন অফ মালেগাঁও
পরিচালকফাইজা আহমেদ খান
প্রযোজকজুনিচি কাতায়ামা
ফাইজা আহমেদ খান
চুং-ইয়ং পার্ক
সিদ্ধার্থ ঠাকুর
গার্গী ত্রিবেদী
শ্রেষ্ঠাংশেশাকিল ভারতী
ফারোগ জাফরি
বাদশা খান
আক্রাম খান
শফিক
নাসির শেখ
সুরকারস্নেহা খানওয়ালকার
হিতেশ সোনিক
চিত্রগ্রাহকগার্গী ত্রিবেদী
পরাশর বরুয়া
সম্পাদকশ্বেতা বেঙ্কট
মুক্তি
  • ২৯ জুন ২০১২ (2012-06-29)
দেশভারত
ভাষাহিন্দি

সুপারমেন অফ মালেগাঁও (হিন্দিঃমালেগাঁও কা সুপারম্যান) হল ২০০৮ সালের একটি হিন্দি প্রামাণ্যচিত্র চলচ্চিত্র, যেটি রচনা ও পরিচালনা করেছিলেন ফাইজা আহমেদ খান। এই প্রামাণ্যচিত্রটি ২০১২ সালের ২৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ২০২৫ সালে, এই প্রামাণ্যচিত্রের উপর ভিত্তি করে রীমা কাগতি পরিচালিত ও এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত একটি হিন্দি চলচ্চিত্র সুপারবয়েজ অফ মালেগাঁও সমালোচনামূলক প্রশংসা সহকারে মুক্তি পেয়েছিল।

কলাকুশলী

[সম্পাদনা]
  • সামির খান
  • ইমাদ শেখ
  • বাদশা খান
  • আক্রাম খান
  • শফিক
  • নাসির শেখ

কাহিনিসংক্ষেপ

[সম্পাদনা]

সুপারমেন অফ মালেগাঁও চলচ্চিত্রটি মহারাষ্ট্র রাজ্যের মালেগাঁও শহরের বাসিন্দাদের চলচ্চিত্র নির্মাণের প্রতি আবেগকে কেন্দ্র করে আবর্তিত হয়। এই শহরটি সাম্প্রদায়িক উত্তেজনা, দারিদ্র্য ও কষ্টে পরিপূর্ণ। এসব থেকে মুক্তি পেতে মালেগাঁওয়ের বাসিন্দারা বলিউড চলচ্চিত্রের প্যারোডি নির্মাণে আত্মনিয়োগ করে। এই প্রামাণ্যচিত্রটি সেই চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি যাত্রা।

নির্মাণ

[সম্পাদনা]
চিত্রগ্রহণের স্থানে।

সুপারমেন অফ মালেগাঁও (মালেগাঁও কা সুপারম্যান[]) মূলত একটি সিঙ্গাপুরি টেলিভিশন চ্যানেলের জন্য প্রামাণ্যচিত্র হিসাবে নির্মিত হয়েছিল এবং প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়নি।[]

এই প্রামাণ্যচিত্রটির পটভূমি হল ভারতের মহারাষ্ট্র রাজ্যের মালেগাঁও শহর। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করা হয়েছিল ২০০৮ সালের সাত মাস জুড়ে।

মুক্তি

[সম্পাদনা]

চলচ্চিত্রটি ২০১২ সালের ২৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।[]

প্রতিক্রিয়া

[সম্পাদনা]

সুপারমেন অফ মালেগাঁও-কে মূলত অত্যন্ত ইতিবাচক পর্যালোচনা প্রদান করা হয়েছিল।

  • "সুপারমেন অফ মালেগাঁও হল স্বতন্ত্র প্রামাণ্যচিত্র নির্মাণের সবচেয়ে হৃদয়গ্রাহী, আন্তরিক ও উপভোগ্য রূপ," লিখেছিলেন রেডিফ-এ প্রীতি অরোরা।[]
  • "প্রায় ৬৫ মিনিটের এই চলচ্চিত্রটি দ্রুতগতিসম্পন্ন, উপভোগ্য এবং এটি আপনাকে কান থেকে কান পর্যন্ত হাসিয়ে তুলবে," লিখেছিলেন মাস্যান্ড সিএনএন-আইবিএন-এ।[]
  • "সুপারমেন অফ মালেগাঁও হল যে-কোনো সাধারণ মানুষের অন্তর্নিহিত কল্পনার উদযাপন, যারা তাদের যোগ্যতা নির্বিশেষে হয় একজন তারকা অথবা তারকা-নির্মাতা হওয়ার স্বপ্ন দেখে," লিখেছিলেন দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে গৌরব মালানী।[]
  • "সুপারমেন অফ মালেগাঁও-এ একটিও নীরস মুহূর্ত নেই," লিখেছিলেন ডিএনএ ইন্ডিয়া-তে ব্লেসি চেট্টিয়ার।[]
  • "সবচেয়ে মর্মস্পর্শী লাইনটি এসেছে চিত্রনাট্যকারের কাছ থেকে, যিনি বলেছেন যে চিত্রনাট্যকারের বেদনা কেউ অনুধাবন করে না। চিত্রনাট্যকার চলচ্চিত্রটি কল্পনা ও গঠন করেন তার সত্তার এতটাই বিনিয়োগ করে। কিন্তু তার কল্পনার মাত্র ২০% চলচ্চিত্রে স্থান পায় এবং অবশিষ্ট অংশটি ভাগ করে নিতে না পারার চিরন্তন বেদনা তাকে ভোগ করতে হয়।"[]

পুরস্কার

[সম্পাদনা]
  • জুরি পুরস্কার (সেরা প্রামাণ্যচিত্র), এশিয়াটিকা ফিল্ম মেডিয়েল, রোম[]
  • জুরি পুরস্কার (সেরা প্রামাণ্যচিত্র), কারা চলচ্চিত্র উৎসব, পাকিস্তান[]
  • সেরা প্রথম চলচ্চিত্র, ফিল্ম সাউথ এশিয়া, নেপাল[]
  • সেরা সম্পাদনা, প্রামাণ্যচিত্র ও পরিচালক, এশিয়ান ফেস্টিভাল অফ ফার্স্ট ফিল্মস, সিঙ্গাপুর[][]
  • সেরা সম্পাদনা, এশিয়ান টিভি অ্যাওয়ার্ডস, সিঙ্গাপুর[]
  • দর্শক পছন্দ পুরস্কার (প্রামাণ্যচিত্র), ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ লস অ্যাঞ্জেলেস[]
  • গোল্ডেন ক্যামেরা পুরস্কার (সেরা প্রামাণ্যচিত্র), ইউএস ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যান্ড ভিডিও ফেস্টিভাল[]
  • গোল্ড অ্যাওয়ার্ড (সম্পাদনা ও সেরা প্রামাণ্যচিত্র) ও সিলভার অ্যাওয়ার্ড (সাউন্ড ডিজাইন), ইন্ডিয়ান ডকুমেন্টারি প্রডিউসার্স অ্যাসোসিয়েশন[]
  • সেরা প্রামাণ্যচিত্র, বলিউড অ্যান্ড বিয়ন্ড, স্টুটগার্ট[]
  • যুব পছন্দ পুরস্কার, ভেসোল এশিয়ান ফিল্ম ফেস্টিভাল[]
  • বিশেষ উল্লেখ, বেস্ট ফিল্ম ফেস্টিভাল, রোমানিয়া[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "The Asian Festival of First Films"Filmfestivals.com। ৯ ডিসেম্বর ২০০৯। ৭ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২২
  2. "SUPERMEN OF MALEGAON was not meant for film fests, says Faiza"। Glamsham। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১২
  3. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 "Supermen of Malegaon winner of 15 awards at Film Festivals"। Glamsham। ১৫ জুন ২০১২।
  4. "Review: Supermen of Malegaon is heartbreakingly hilarious"। rediff। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১২
  5. "Masand: 'Supermen of Malegaon' is brisk, enjoyable"। CNN-IBN। ১ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১২
  6. "Superman of Malegaon: Movie Review"The Times of India। ২৯ জুন ২০১২। ৪ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১২
  7. "Review: Not a single dull moment in Supermen of Malegaon"। DNA India। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১২
  8. "Super movies of Khandesh"। Jubin Chheda। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]